তৃতীয় সেশনের বাড়তি রান ম্যাচে পার্থক্য গড়ে দিয়েছে বলেই মনে করছেন পরশ মাম্বরে
আপডেট করা - Mar 9, 2023 9:13 pm

পরপর দুই টেস্টে জয় পেলেও, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তৃতীয় টেস্টেই বদলে গিয়েছিল চিত্রটা। ইন্দোরে তৃতীয় টেস্টে থেমে গিয়েছিল ভারতীয় দলের বিজয় রথ। আহমেদাবাদে সিরিজের শেষে টেস্টে নেমেছে দুই দল। সেখানেই প্রথম দিনের শেষে অস্ট্রেলিয়ার থেকে খানিকটা পিছিয়েই রয়েছে ভারতীয় দল। প্রথম দিুন শেষ হও.ার পর থেকেই রোহিত শর্মার একটা সিদ্ধান্ত নিয়ে শুরু হয়েছে সমালোচনা। ম্যাচের তৃতীয় সেশনে কেন তিনি নতুন বল নিয়েছিলেন তা নিয়েই প্রশ্ন তুলেছিলেন প্রাক্তনরা। সেই সিদ্ধান্ত যে পুরোপুরি ঠিক ছিল না তা পরণ মাম্বরের কথাতেও এবার স্পষ্ট।
প্রথম দিনের শেষে ৪ উইকেটে খুইয়ে অস্ট্রেলিয়ার রান ২৫৫। ক্রিজে ১০৪ রানে অপরাজিত রয়েছেন উসমান খোয়াজা। তাঁর হাত ধরে যে দ্বিতীয় দিন অস্ট্রেলিয়া বড় রানের পথে এগনোর লক্ষ্যে রয়েছে তা বলার অপেক্ষা রাখে না। এদিন ম্যাচ শেষ হওয়ার এক ঘন্টা আগে অর্থাত্ ম্যাচের তৃতীয় সেশনমে হঠাত্ই নতুন বল নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন রোহিত শর্মা। সেই সিদ্ধান্ত নিয়েই এবার প্রশ্ন তুলেছেন প্রাক্তন থেকে বিশেষজ্ঞরা। সেই ৯ ওভারে বাড়তি রানও দিয়েছে ভারতীয় দল।
শেষ ১০ ওভারে ৫৬ রান দিয়েছেন ভারতীয় বোলাররা
প্রথম দিনের শেষে লসেই অভিযোগ কিন্তু মেনে নেওয়ার সুরই শোনা গিয়েছে ভারতীয় দলের বোলিং কোচ পরশ মাম্বরের মুখে। প্রথম দিন ৮১ ওভারের মাথায় নতুন বল নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা। সেই ৯ ওভারেই কিন্তু ৫৪ রান দিয়েছেন ভারতীয় বোলাররা। রোহিত শর্মার সেই সিদ্ধান্তের ফলে যে অস্ট্রেলিয়া বেশ কিছু বাড়তি রান পেয়ে গিয়েছে, তা মেনে নিতে দ্বিধা নেই পরশ মাম্বরেরও।
দিনের শেষে তিনি জানিয়েছেন, “প্রথম দিকেও বেশ কিছু বাড়তি রান হয়ে গিয়েছিল। যদিও ম্যাচের দ্বিতীয় সেশনে কিন্তু আমাদের ক্রিকেটাররা ভাল পারফরম্যান্স দেখিয়েছিলেন। এরকইসঙ্গে বলও পুরনো হচ্ছিল। সেখানে রান করাটাও খানিকটা কঠিন হয়ে পড়ছিল। দ্বিতীয় সেশনের শেষের দিকটাই খানিকটা কঠিন পরিস্থিতি হয়ে পড়ছিল। শেষ ১০ ওভারে আমরা ৫৬ রান দিয়েছি। আমারপ মনে হয় সেটাই আমাদের হাত থেকে ম্যাচ খানিকটা বাইরে চলে গিয়েছে। দিনের শেষে যদি রানটা ৪ উইকেটে ২২০ হত তবে একেবারেই যথার্থ হত”।
এই মুহূর্তে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বেশ ব্যাকফুটেই রয়েছে ভারতীয় দল। দ্বিতীয় দিন যদি উসমান খোয়াজাকে দ্রুত আউট না করা যায় তবে ভারতীয় শিবিরে বিপদ বাড়বে তা বলাই বাহুল্য।