শেষ টেস্টে নামার আগে পিচ নিয়ে বিশেষ ভাবতে নারাজ রাহুল দ্রাবিড়
আপডেট করা - Mar 7, 2023 8:30 pm

ভারত বনাম অস্ট্রেলিয়া টেস্ট সিরিজের শুরু থেকেই চর্চার বিষয় এখন পিচ। নাগপুর, দিল্লি থেকে ইন্দোর। পিচ নিয়ে বিতর্ক তুঙ্গে।দিওইন্দোরের পিচ েেনিয়েই এই মুহর্তে সবচেয়ে বেশী বিতর্ক চলছে। সেই ম্য়াচেই অস্ট্রেলিয়ার কাছে ৯ উইকেটে হেরে গিয়েছে ভারতীয় দল। সিরিজ জিততে হলে শেষ টেস্টে জিততেই হবে ভারকীয় দলকে। আহমেদাবাদে নামার আগেও পিচ নিয়েই চলছে সবচেয়ে বেশী চর্চা। যদিও এই বিতর্কের মধ্যে একেবারেই ঢুকতে চাননা ভারতীয় দলের কোচ রাহুল দ্রাবিড়। তাঁর নমতে যেমনই পিট হোক না কেন, সেখানে খেলতে শেখাটাই সবচেয়ে বেশী গুরুত্বপূর্ণ।
পিচ নিয়ে সকলে সরব হলেও, রাহুল দ্রাবিড় কিন্তু একেবারেই পিচ নিয়ে কোনওরকম মন্তব্য রকরতে নারাজ। শুধুমাত্র তাই নয়, পিচ নিয়ে সমালোচনার করার পক্ষেও রায় নেই ভারতীয় দলের প্রধান কোচের। তাঁর কাছে যেমনই পিচ হোক না কেন, সেখানে ক্রিকেটারদের পারফরম্যান্স করাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। পিচ খারাপ নাকি ভাল তা নিয়ে বিচার করকে সময় নষ্ট করার পক্ষে যে ভারতীয় দলের প্রধান কোচের সময় নেই, তা রাহুপল দ্রাবিড়েপ ইঙ্গিতেই স্পষ্ট।
শেষ টেস্টে অস্ট্রেলিয়ার কাছে ৯ উইকেটে হেরেছে ভারতীয় দল
শেষম্যাচও আড়াই দিনে শেষ হয়ে গিয়েছে। সেখানে অবশ্য ভারতীয় দলের বিরুদ্ধে ৯ উইকেটে জিতেছিল অস্ট্রেলিয়া। যদিও ম্যাচ শেষ হওয়ার পরই পিচ নিয়ে নিজেদের মতামত জানিয়ে দিয়েছিল আইসিসি। ইন্দোরের পিচকে খারাপ আখ্যাই দিয়েছিল তারা। যদিও সেই প্রসঙ্গে রাহুল দ্রাবিড়ের কোনও মন্তব্য নেই। তাঁর মতে ম্যাচ রেফারি যেমন পিচ দেখেছেন সেই রিপোর্টই দিয়েছেন। এই প্রসঙ্গে কিছু না বলারই পথে হাঁটতে চলেছেন তিনি।
রাহুল দ্রাবিড় জানিয়েছেন, “পিচ ঠিকঠাকই রয়েছে। এই মুহর্তে পিচ নিয়ে নানান কথাবার্তা চলছে ক্রিকেট মহলে।যাই হোক না কেন, সবধরণের পিচেই খেলার শিক্ষা আমাদের নিতে হবে। এটা দুই দলের জন্যই সমান। কখনোও সেখানে বোলারদের জন্য কঠিন চ্যালেঞ্জ আসবে। আবার কখনও সেখানে ব্যাটারদের জন্য চ্যালেঞ্জ থাকবে। সেখানে কেমনভাবে মানিয়ে নেওয়া যায় সেটাই শিখতে হবে আমাদের”।
আগামী বৃহস্পতিবার থেকে আহমেদাবাদে শুরু হতে চলেছে সিরিজের শেষ টেস্ট। সেখানে ভারতীয় দলকে জিততেই হবে। সেজন্য আপাতত পিচ নিয়ে সমস্তরকম চিন্তা সরিয়ে রাখতে চান রাহুল দ্রাবিড়। এখন ভারতীয় ক্রিকেটারদের পারফরম্যান্সের ওরই নজর দিতে চাইছেন তিনি। বৃহস্পকতিবারই ভারতীয় শিবিরে যোগ দিয়েছেন বিরাট কোহলি ও রোহিত শর্মাও।