হ্যামস্ট্রিংয়ের চোটের জন্য ভারতের বিরুদ্ধে একদিনের সিরিজ থেকে ছিটকে গেলেন ঝাই রিচার্ডসন

Jhye Richardson
Jhye Richardson. ( Image Source: Twitter )

সময়টা একেবারেই ভাল যাচ্ছে না অস্ট্রেলিয়ার। চোট আঘাতের ধাক্কায় জেরবার অস্ট্রেলিয়া শিবির। আসন্ন ভারত বনাম অস্ট্রেলিয়া একদিনের সিরিজ থেকে ছিটকে গেলেন তারকা ক্রিকেটার ঝাই রিচার্ডসন। হ্যামস্ট্রিংয়ে চোট রয়েছে এই তারকা অজি ক্রিকেটারের। সেই চোটের জেরেই ভারতের বিরুদ্ধে একদিনের সিরিজে নামতে পারবেন না তিনি। যদিও তাঁর জায়গায় কোন ক্রিকেটারকে দলে নেওয়া হবে তা এখনও পর্যন্ত ক্রিকেট অস্ট্রেলিয়ার তরফে ঘোষণা করা হয়নি। একদিনের সিরিজ শুরু হওয়ার আগেই অজি শিবির থেকে ছিটকে গেলেন এই তারকা ক্রিকেটার।

এই মুহূর্তে ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজে নেমেছে অস্ট্রেলিয়া। সেই সিরিজেও একের পর এক চোটের ধাক্কায় জেরবার হয়েছে ব্যাগী গ্রীন শিবির। ডেভিড ওয়ার্নার,  ম্যাট রেনেশদের মতো ক্রিকেটাররা ছিটকে গিয়েছেন অস্ট্রেলিয়া শিবির থেকে। শুধু তাই নয় পারিবারিক কারণের জেরে দেশে ফিরে যেতে হয়েছে প্যাট কামিন্সকেও। এবার ভারতের বিরুদ্ধে অস্ট্রেলিয়া শিবির থেকে ছিটকে গেলেন ঝাই রিচার্ডসনও। টেস্ট সিরিজের পরই একদিনের সিরিজে নামতে চলেছে ভারত ও অস্ট্রেলিয়া।

বিগব্যাশ লিগ চলাকালীনই চোট পেয়েছিলেন ঝাই রিচার্ডসন

আগামী ১০ মার্চ মার্শাল কাপের ফাইনাল । কিন্তু এই চোটের জেরে ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া বনাম সাউথ অস্ট্রেলিয়া ম্যাচেও নামতে পারবেন না ঝাই রিচার্ডসন। শেষ দুই মরসুমে তাঁর সময়টা একেবারেই ভাল যা্চ্ছে না। একের পর এক চোট আঘাতের জেরে অস্ট্রেলিয়া শিবির থেকে ছিটকে গিয়েছেন এই তারকা ক্রিকেটার। বিগব্যাশ লিগ চলাকালীনই হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছিলেন অস্ট্রেলিয়া শিবিরের তারকা ক্রিকেটার ঝাই রিচার্ডসন। সেই চোটের জেরেই একের পর এক সিরিজ থেকে ছিটকে গিয়েছেন তিনি। নতুন বছরে ভারতের বিরুদ্ধেও একদিনের সিরিজে নামতে পারবেন না ঝাই রিচার্ডসন।

শেষবার ইংল্যান্ডের বিরুদ্ধে দেশের জার্সিতে টেস্ট ম্যাচে নেমেছিলেন ঝাই রিচার্ডসন। ২০২১ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের প্রথম টেস্টে নেমেছিলেন তিনি। সেখানে পাঁচ উিকেটও তুলে নিয়েছিলেন ঝাই রিচার্ডসন। যদিও সেই ্মযাচেই গোড়ালীতে চোট পেয়েছিলেন ঝাই রিচার্ডসন। এরপর থেকে তাঁকে আর অস্ট্রেলিয়ার টেস্ট স্কোয়াডে দেখা যায়নি। বিগব্যাশ লিগে নামতে পারলেও সেখানেই হ্যামস্ট্রিংয়ে চেট পেয়েছিলেন এই তারকা ক্রিকেটার। তাতেই এবার ভারতের বিরুদ্ধেও একদিনের সিরিজে নামার সম্ভাবনা শেষ হয়ে গেল তাঁর।

এই সিরিজের পরই রয়েছে ভারতের মাটিতে আইপিএল। সেখানে মুম্বই ইন্ডি.ান্স শিবিরে রয়েছেন ঝাই রিচার্ডসন।  এই তারকা ক্রিকেটারকে ১.৫ কোটি টাকায় দলে তুলেছিল মুম্বই ইন্ডিয়ান্স। কিন্তু এখনও পর্যন্ত পুরোপুরি সুস্থ হয়ে উঠতে পারেননি এই তারকা ক্রিকেটার। আইপিএলের মঞ্চেএও তাঁর খেলা নিয়ে দেখা দিয়েছে সংশয়। শেষপর্যন্ত কী হয় সেটাই এখন দেখার।

close whatsapp