নাটকীয় ম্যাচে শেষমেশ গুজরাট জায়ান্টসের হাত থেকে জয় ছিনিয়ে নিল ইউপি ওয়ারিয়র্জ
আপডেট করা - Mar 20, 2023 6:37 pm

একসময় কেউ হয়তো ভাবতে পারেনি যে গুজরাট জায়ান্টাস এই ম্যাচ জিততে পারবে না। কিন্তু শেষমেশ তাই হল। গ্রেস হ্যারিস এবং সোফি একলেস্টোনের ঝোড়ো ইনিংসের হাত ধরে ১ বল বাকি থাকতেই জয়ের লক্ষ্যে পৌঁছে গেল ইউপি ওয়ারিয়র্জ। গুজরাটের ১৬৯ রানের জবাবে শেষে ৬ মেরে ৭ উইকেটে ১৭৫ রান করে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় ইউপি।
প্রথম ইনিংসে ব্যাটিংয়ে নেমে স্কোরবোর্ডে ৬ উইকেটে ১৬৯ রান তোলে গুজরাট জায়ান্টাস। গুজরাটের হয়ে সর্বোচ্চ রান করেন হারলিন দেওয়াল। তিনি ৭টি বাউন্ডারির সাথে ৩২ বলে ৪৬ রান করে। বাকিরা কেউ বড়ো রান করতে না পারলেও দলের স্কোরবোর্ডে রানের গতিকে থামতে দেননি। ওপেনার সাব্বিনেনি মেঘনা ১৫ বলে ২৪ রান করেন। আরেক ওপেনার সোফিয়া ডাঙ্কলি ১১ বলে ১৩ রান করেন। তবে মিডিল অর্ডারের সাদারল্যান্ড এবং সুষমা ভার্মা বেশি রান বানাতে পারেননি। সাদারল্যান্ড ১০ বলে ৮ এবং সুষমা ভার্মা ১৩ বলে ৯ রান করেন।
অ্যাশলে গার্ডনার এবং দয়ালান হেমলথা হারলিনের সঙ্গ দেন। গার্ডনার ২টি চার এবং ১টি ছয়ের সাথে ১৯ বলে ২৫ রান করেন। অন্যদিকে হেমলতা ২টি চার এবং ১টি ছয় মেরে ১৩ বলে ২১ রান করেন। এই ম্যাচে ইউপি ওয়ারিয়র্জের সবচেয়ে সফল বোলার ছিলেন সোফি একলেস্টোন। তিনি ৪ ওভারে মাত্র ২৫ রান দিয়ে ২ উইকেট নেন। দীপ্তি শর্মা ৪ ওভারে ২৭ রান দিয়ে ২ উইকেট নেন। অঞ্জলি সারভানি এবং তাহলিয়া ম্যাকগ্রা ১টি করে উইকেট নেন।
কিম গার্থের অসাধারণ বোলিং শেষমেশ বাঁচাতে পারল না গুজরাটকে
কিম গার্থের বোলিংয়ের সামনে ধরাশায়ী হয় ইউপি ওয়ারিয়র্জের মিডিল অর্ডার। তিনি ৪ ওভারে ৩৬ রান দিয়ে ৫টি উইকেট নেন। ইউপির হয়ে সর্বোচ্চ রান করেছেন গ্রেস হ্যারিস। তার ইনিংসের হাত ধরেই জয়ের লক্ষ্যে পৌঁছয় ইউপি। তিনি ৭টি ৪ এবং ৩টি ছয়ের সাথে ২৬ বলে ৫৯ রানের অপরাজিত ইনিংস খেলেন। তার সঙ্গ দেন সোফি একলেস্টোন। তিনি ১২ বলে ২২ রান করে অপরাজিত থাকেন।
কিরণ নভগিরেও একটি সুন্দর ইনিংস খেলেন। তিনি ৫টি চার এবং ২টি ছয়ের সাথে ৪৩ বলে ৫৩ রান করেন। তিনি আজকের ম্যাচের গুজরাট দলের সবথেকে সফল বোলার কিম গার্থের বোলিংয়ের শিকার হন। গুজরাটের হয়ে সাদারল্যান্ড এবং মানসী জোশি ১টি করে উইকেট নেন। দলকে হারের মুখ থেকে ফিরিয়ে এনে জয়ের স্বাদ পাওয়ানোর জন্য এই ম্যাচে ম্যাচসেরার পুরস্কার পেয়েছেন গ্রেস হ্যারিস। ইউপি ওয়ারিয়র্জের ডাব্লুউপিএলের যাত্রা একটি নাটকীয় জয় দিয়ে শুরু হল। অন্যদিকে পরপর ২ ম্যাচ হেরে গিয়ে আপাতত কোণঠাসা পরিস্থিতিতে রয়েছে গুজরাট জায়ান্টাস।
এই ম্যাচের ব্যাপারে টুইটারে ক্রিকেট প্রেমীরা নিজেদের মতামত প্রকাশ করলেন-
What a knock by Grace Harris – the celebration after the win was everything! pic.twitter.com/Z7uCyS5LgF
— Mufaddal Vohra (@mufaddal_vohra) March 5, 2023
Grace Harris, What a finisher – cool, calm & tough in pressure situations. pic.twitter.com/EdWgeeiIpi
— Johns. (@CricCrazyJohns) March 5, 2023
Grace Harris is a showstopper!pic.twitter.com/QzdPBXt0Xg
— CricTracker (@Cricketracker) March 5, 2023
.@189Grace finishes off in style 😯
Our all-rounder scores a 6⃣ as we claim our first #WPL win 🔥#UPWvsGG #UPWarriorzUttarDega pic.twitter.com/WFSKqnSCLr
— UP Warriorz (@UPWarriorz) March 5, 2023
How did UP manage to win this😱 Win %s – (from the 14th over)
14th: UPW – 6%, GG – 94%
15th: UPW – 5%, GG – 95%
16th: UPW – 2%, GG – 98%
17th: UPW – 1%, GG – 99%
18th: UPW – 3%, GG – 96%
19th: UPW – 2%, GG – 97%Grace Harris, you rockstar😍#TataWPL | #UPWvsGG pic.twitter.com/s47SBuWWSI
— Cricket.com (@weRcricket) March 5, 2023
Grace Harris trending No 1 in India
So many people are talking about the match.
Bad news for all those who wanted #WPL to flop, it has already become a HIT.
Take a bow Gracy, single handedly oulled off a miracle.#UPWvsGG
— Roshan Rai (@RoshanKrRaii) March 5, 2023
Appreciate the Violence, Grace Harris 😅
59* off 26 Seven 4’s Three 6’s SR 226
#UPWvsGG @189Grace— Sushant Mehta (@SushantNMehta) March 5, 2023
https://twitter.com/adityar4jput/status/1632440859730800642?t=9-F7rzjFh_hcU6UEyH6_Aw&s=19
First look at all 5 teams tell you two things. That Australian women are far ahead in skill and power.
Second it exposed Indian domestic standards. Especially their fielding. #WPL #UPWvsGG— G. S. Vivek (@GSV1980) March 5, 2023
Grace Harris, brilliant with the bat and brillianter with the mic! Such a delightful chat with @bhogleharsha #WPLT20 #UPWvsGG
— Gaurav Kalra (@gauravkalra75) March 5, 2023