“তাদের মধ্যে সহনশীলতার অভাব ছিল”- ইন্দোরের হারের পর ভারতের খেলা নিয়ে মন্তব্য করলেন আকাশ চোপড়া
আপডেট করা - Apr 3, 2023 4:21 pm

বর্ডার গাভাস্কার ট্রফি ২০২৩-এর তৃতীয় টেস্টে অস্ট্রেলিয়ার কাছে ৯ উইকেটে হারতে হয়েছে ভারতকে। নাগপুর এবং দিল্লিতে দারুণ ফলাফল প্রদর্শনের পর ইন্দোরে এই হার হজম করা খুবই বেদনাদায়ক। তৃতীয় টেস্টে প্রথম দিন থেকেই অস্ট্রেলিয়া খেলাকে নিয়ন্ত্রণ করতে থাকে। দ্বিতীয় দিন বোলিংয়ে কামব্যাক করলেও শেষ রক্ষা হয়নি। তৃতীয় দিন প্রথম সেশনেই টেস্ট ম্যাচ জিতে সিরিজ ২-১ করে নিয়েছে অস্ট্রেলিয়া।
এই খেলার বিশ্লেষণ করতে গিয়ে প্রাক্তন ক্রিকেটার আকাশ চোপড়া বলেন যে ভারতীয় ব্যাটসম্যানদের মধ্যে ধৈর্য এবং সহনশীলতার অভাব ছিল। চেতেশ্বর পূজারা বাদে আর কোনো ভারতীয় ব্যাটসম্যান তার নজর কাড়তে পারেননি। তবে তিনি বোলারদের প্রশংসা করেছেন। উমেশ যাদব এবং রবিচন্দ্রন অশ্বিন দুজনেই দ্বিতীয় দিন অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসে ৩টি করে উইকেট নিয়েছেন। তাদের বোলিং দেখে তিনি খুব খুশি হয়েছেন বলে জানান।
এই টেস্টে ভারতের হারার কারণ জানালেন আকাশ চোপড়া
জিও সিনেমার দৈনিক স্পোর্টস শো আকাশবাণীতে তিনি বলেছেন, ” দ্বিতীয় দিনের শেষে একটি দারুণ কামব্যাক করে ভারতীয় দল। উমেশ যাদব তিনটি উইকেট নেওয়ার পর হঠাৎ করে মনে হয় যে স্কোরবোর্ডে ১৫০-এর উপর রানকে এবার তারা আটকে দিতে পারবেন। উমেশ যাদব দলকে ম্যাচে ফিরতে সাহায্য করে। তিনি রিভার্স সুইংয়ের মাধ্যমে উইকেটগুলি পাঁজ এরপর আসেন রবিচন্দ্রন অশ্বিন, তিনিও তিন উইকেট নেন। কিন্তু ম্যাচ জেতার জন্য শুরুটা ভালো হওয়া খুবই গুরুত্বপূর্ণ, সেটা তারা পাননি।”
তিনি আরোও বলেন, “শুভমন গিল বড়ো শট খেলতে গিয়ে নাথান লিয়নের বলে আউট হন, রোহিত শর্মাও এরপর আউট হয়ে যান, বল প্যাডে গিয়ে লাগে এবং তারপর রিভিউ নিয়ে সেটি নষ্ট করেন। এরপর চেতেশ্বর পূজারা মাঠে আসেন এবং একটি গুরুত্বপূর্ণ অর্ধশতরান করেন যা ভারতীয় দলকে লিড পেতে সাহায্য করে। তিনি ক্রিজে দাঁড়িয়ে থাকেন এবং খেলাকে এগিয়ে নিয়ে যান। যদি ভারতীয় দলের দৃষ্টিকোণ থেকে দেখি তাহলে তিনিই একমাত্র এই কাজ করতে সক্ষম হয়েছেন। তারপরে আসেন বিরাট কোহলি, যিনি একটি ছয় মারেন, কিন্তু তারপর আউট হয়ে যান। এরপর নিচের দিকের ব্যাটিং ভেঙে পড়ে। প্রথমে শ্রেয়াস আইয়ার এবং তারপর একের পর এক, উইকেটগুলি তাড়াতাড়ি পড়ে যায়। ভারতীয় দলের মধ্যে সহনশীলতার অভাব ছিল যা অত্যন্ত জরুরি ছিল।”