ভারতের মাটিতে নেতৃত্ব সবচেয়ে বেশী উপভোগ করেন স্টিভ স্মিথ
আপডেট করা - Mar 3, 2023 4:59 pm

মায়ের অসুস্থতার জন্য দেশে ফিরে গিয়েছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স। বাকতের বিরুদ্ধে ইন্দোর টেস্টে নামার আগে সহ অধিনায়ক স্টিভ স্মিথের কাঁধেই ফের একবার নেতৃত্বের দায়িত্ব উঠেছিল এবার। অধিনায়ক হিসাবে স্টিভ স্মিথের নাম ঘোষণা হওয়ার পর থেকেই ম্যাচ গিরে উন্মাদনা আরও বেড়েছিল। সেই স্মিভ স্মিথের হাত ধরেই ভারতের বিরুদ্ধে ঘুরে দাঁড়াল অস্ট্রেলিয়া। মাত্র আড়াই দিনেই ভারতকে হারানো সম্পূর্ণ অস্ট্রেলিয়ার। এরপরকই উচ্ছ্বসিত স্টিভ স্মিথ। সমগ্র বিশ্বে অধিনায়ক হিসাবে ভারতের মাটিতেই খেলতে ভালবাবেন তিনি।
ভঊারতকে হারানোর পর থেকেই স্টিভ স্মিথের চোখে মুকে উচ্ছ্বাসের চিত্র। নিজের মের কথা আর চেপে রাখতে পারেননি তিনি। ভারতের মাটিতে খেলতে বরাবরই ভালবাসেন তিনি। সেইসঙ্গে ভারতের মাটিতে অধিনায়ক হয়ে খেলাটাই যে তাঁর কাছে সবচেয়ে প্রিয় সেটা বলতেও এবার দ্বিধা করেননি েই তারকা ক্রিকেটার। চতুর্থ টেস্টে অবশ্য স্টিভ স্মিথকে অস্ট্রেলিয়ার অধিনায়ক হিসাবে দেখা যাবে কিনা তা এখনই বলা সম্ভব নয়। তবে কামিন্স ফিরতে না পারলে, স্মিথের কাঁধেই থাকবে সেই টেস্টেরও ভার।
স্টিভ স্মিথের নেতৃত্বেই সিরিজে প্রথম জয়ের স্বাদ পেল অস্ট্রেলিয়া
কেন ভারতের দেশের হয়ে নেতৃত্ব করাটা তাঁর কাছে সবচেয়ে প্রিয় তাও জানাতে দ্বিধা করেননি স্টিভ স্মিথ। তাঁর মতে ভারতের পিচে সবসময়ই একটা রোমাঞ্চ থাকে। সেজন্যই এই জায়গাটা তাঁর কাছে সবচেয়ে প্রিয়। তাঁর নেতৃত্বেই ভারতের বিরুদ্ধে ঘুরে দাঁড়াতে পেরেছে অস্ট্রেলিয়া। ইন্দোরে তৃতীয় ম্যাচে ভারতীয় দলকে ৯ উইকেটে হারিয়েছে অস্ট্রেলিয়া। সেইসঙ্গে টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালেও জায়গা পাকা করে ফেলেছে তারা।
তৃতীয় ম্যাচ শেষে স্টিভ স্মিথ জানিয়েছেন, “অধিনায়কত্ব করার জন্য গোটা বিশ্বে ভারতই হয়ত আমার কাছে সবচেয়ে প্রিয় জায়গা। সত্যি কথা বলতে কী এই ধরণের ুইকেটে যখন অনেককিছু হওয়া শুরু হয়, সেই সময়ই ক্রিকেটের জটিলতা সম্বন্ধে বুঝতে পারি এবং তাতেই খেলার গতি আরও বাড়ে। এখানে প্রতিটা বলই একটা ইভেন্ট এবং তা পরবর্তী বলকেও যথেষ্ট প্রভাবিত করতে পারে। এই পিচে অনেক মজা ছিল, সেটা সকলেই উপভোগ করেছে”।
ইন্িদোরে শুরু থেকেই এারক দাপট দেখা গিয়েছে অস্ট্রেলিয়ান স্পিনারদের। সেখানেই দুরন্ত পারফরম্যান্স দেখিয়েছেন ন্যাথান লিয়ন থেকে কুহ্নেম্যান। শেষপর্যন্ত ভারতকে ৯ উইকেটে হারিয়ে সিরিজে জয়ের খাতা খুলেছে অস্ট্রেলিয়া। শেষ টেস্ট অবশ্য এখনও বাকি রয়েছে। সেখানেও স্টিভ স্মিথরা তাদের এই ফর্ম ধরে রাখতে পারে কিনা সেটাই দেখার।