মার্নাস লাবুশানের উইকেট নিয়ে নতুন রেকর্ডের মালিক রবিচন্দ্রন অশ্বিন
আপডেট করা - Feb 17, 2023 2:10 pm

প্রথম ম্যাচে নাগপুরে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতের জয়ের অন্যতম প্রধান কারিগড় ছিলেন এই রবিচন্দ্রন অশ্বিন। প্রথম ম্যাচেই রবিচন্দ্রন অশ্বিনের মুকুটে উঠেছিল নতুন পালক। সেই ম্যাে দ্রুততম ভারতীয় ক্রিকেটার হিসাবে ৪৫০ উইকেট নিয়েছিলেন তিনি। শুক্রবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে নেমেছে ভারত। সেই ম্যাচে প্রথম দিনই নতুন রেকরক্ড গড়লেন ভারতীয় দের েই তারকা বোলার। মার্নাস লাবুশানের উইকেট তুলে নিয়েই প্রথম শ্রেনীর ক্রিকেটে ৭০০ উইকেটের মালিক হলেন রবিচন্দ্রন অশ্বিন।
দিল্লির পিচে বরাবরই ভারতীয় স্পিনারদের পারফর্ম্যান্সের গ্রাফ উর্ধ্বমুখী। শুক্রবার দ্বিতীয় ম্যাচেও সেই একই চিত্র দেখা গেল। এদিনও অস্ট্রেলিয়ার দুই তারকা ক্রিকোরকে সাজঘরের রাস্তা দেখিয়ে দিয়েছেন রবিচন্দ্রন অশ্বিন। মার্নাস লাবুশানেকে এদিনও সাজঘরের রাস্তা দেখিয়ে দিয়েছিলেন তিনি। এই অজি তারকা ক্রিকেচারকে সাজঘরে ফেরানোর সঙ্গেই কেরিয়ারের নকতুন মাইলস্টোনের মালিক হয়ে গিয়েছেন ভারতীয় দলের েই তারকা স্পিনার। প্রথম শ্রেনীর ক্রিকেটে এখন ৭০০ উইকেটের মালিক তিনি। এই সিরিজে দুরন্ত পারফরম্যান্স দেখাচ্ছেন রবিচন্দ্রন অশ্বিন।
২০১১ সালে দিল্লিতেই টেস্ট অভিষেক হয়েছিল রবিচন্দ্রন অশ্বিনের
লাবুশানের পরই অস্ট্রেলি.য়ার তারকা ব্যাটার স্টিভ স্মিথকেও শূন্য রানে প্যাভিলিয়নের রাস্তা ধরিয়ে দিয়েছিলেন অশ্বিন। এই সিরিজে দুরন্ত ফর্মে রয়েছেন ভারতী. দলের এই তারকা ক্রিকেটার। প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়াকে একাই কার্যত সেষ করে দিয়েছিলেন তিনি। সেই ইনিংসে একাই তিনি তুলে নিয়েছিলেন ৫ উইকেট। দুই ইনিংস মিলিয়ে প্রথম টেস্টে রবিচন্দ্রন অশ্বিন উইকেট পেয়েছিলেন ৮টি। সেই ধারা দ্বিতীয় টেস্টেও ধরে রেখেছেন রবিচন্দ্রন অশ্বিন। ইতিমধ্যেই তিনটি উইকেট তুলে নিয়েছেন তিনি।
২০১১ সালে এই দিল্লিতেই ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্টে অভিষেক হয়েছিল রবিচন্দ্রন অশ্বিনের। কেরিয়ারের প্রথম টেস্টে ম্যাচেই সকলকে চমকে দিয়েছিলেন তিনি। সেই ম্যাচে প্রথম ইনিংসে ৮১ রানে ৩ ুইকেট এবহং দ্বিতীয় ইনিংসে ৪৭ রানে ৬ উইকেট তুলে নিয়েছিলেন রবিচন্দ্রন অশ্বিন। সেই পারফর্ম্যান্সের দেরেই ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ম্যাচের সেরার শিরোপা তুলে নিয়েছিলেন ভারতীয় দলের এই তারকা স্পিনার। সেইসঙ্গে এই মুহর্তে টেস্টে সিরিজের সেরা ক্রিকেটার হওয়ার পরিসংখ্যানেও দ্বিতীয় স্থানে রয়েছেন রবিচন্দ্রন অশ্বিন।
মুথাইয়া মুরলীথরণ ১১ বার সিরিজের সেরা ক্রিকেটার হয়েছেন। তাঁর থেকেই একধাপ পিছনে রয়েছেন রবিচন্দ্রন অশ্বিন। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বরাবরই ভাল পারফর্ম্যান্স প্রদর্শন করেছেন তিনি। দিল্লিতে দ্বিতীয় টেস্টেও সেই ধারা অব্যহত রেখেছেন রবিচন্দ্রন অশ্বিন। শেষপর্যন্ত এই ম্যাচেও ভারতীয় দলের না.ক তিনি হয়ে উঠতে পারেন কিনা সেটাই দেখার।