‘কোহলি খুব আবেগপ্রবণ, যত্নশীল ব্যক্তি’ – মনে করেন আরসিবিতে তাঁর সতীর্থ দীনেশ কার্তিক
আরসিবি পডকাস্টে অনেক বিষয় নিয়ে কথা বলেছেন কার্তিক
আপডেট করা - Mar 3, 2023 11:32 am

সাম্প্রতিক কালে বিরাট কোহলির মতো উন্মাদনা খুব কম ক্রিকেটারই সৃষ্টি করেছেন। টিম ইন্ডিয়া ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে একই ড্রেসিং রুমে সময় কাটানো দীনেশ কার্তিক কোহলিকে খুব কাছ থেকে দেখেছেন।
আরসিবি পডকাস্ট সিজন টু-এর তৃতীয় পর্বে কার্তিক কোহলির সম্পর্কে বেশ কিছু কথা প্রকাশ করেছেন। তিনি জানিয়েছেন যে মাঠে এবং মাঠের বাইরে অনেক কিছু অর্জন করা সত্ত্বেও কোহলির বিনয়ী থাকার ক্ষমতা তাঁকে জীবনের সর্বক্ষেত্রে চ্যাম্পিয়ন করে তুলেছে।
“একজন ব্যক্তি হিসাবে সে যা অর্জন করেছে…আক্ষরিক অর্থেই গত দশ বছর ধরে সে দলকে বহন করেছে। খেলাকে ঘিরে তার ধারাবাহিকতা এবং প্রভুত্ব…আমি মনে করি না ক্রিকেট বিশ্বে খুব বেশী সময় ধরে কেউ এটি অর্জন করেছে। প্রায় এক দশকের কাছাকাছি তার আধিপত্য অতুলনীয়। আমাদের বুঝতে হবে যে তিনটি ভিন্ন ফর্ম্যাটে খেলা কঠিন, কিন্তু সবকটাতেই তার গড় ৫০, এবং বিদেশে গিয়েও স্কোর করে। আমি তার সম্পর্কে অনেক কথা বলতে পারি। সে খুব রিল্যাক্সড, বোলারদের সঙ্গে, তরুণদের সঙ্গে খুব সহজভাবে মেশে,” বলেছেন কার্তিক।
কোহলির সঙ্গে তাঁর ব্যক্তিগত সম্পর্কের প্রতিও আলোকপাত করেছেন কার্তিক। কঠিন পরিস্থিতি সামলানোর ক্ষমতার জন্য কোহলির প্রশংসাও করেছেন। প্রাক্তন ভারতীয় অধিনায়ককে কোহলি ‘আবেগপ্রবণ, যত্নশীল’ ব্যক্তি হিসেবে অভিহিত করেছেন।
“আমি খেলাটি সম্পর্কে কথা বলতে উপভোগ করছি” – ধারাভাষ্য দেওয়ার অভিজ্ঞতা সম্পর্কে বিরাট কোহলি
“কোহলির সঙ্গে আমার একটা চমৎকার সমীকরণ আছে, একজন ব্যক্তি হিসেবে আমি তাকে সত্যিই পছন্দ করি। যেভাবে সে পরিস্থিতি সামাল দেয়, তার জন্য অনেক কৃতিত্ব প্রাপ্য এবং তার মুখে সব সময় হাসি থাকে…আমি তাকে অনেক সম্মান করি। সে গোটা জগত থেকে যে ভালবাসা ও স্নেহ পায়, সেটা তার প্রাপ্য। সে খুব আবেগপ্রবণ, যত্নশীল এবং প্রতিক্রিয়াশীল ব্যক্তি,” আরসিবির উইকেটকিপার-ব্যাটার বলেছেন।
কার্তিক বলেছেন যে তার নিজের সন্তুষ্ট মানসিক অবস্থা তাঁকে কোহলির মতো সমসাময়িক ক্রিকেটার র অর্জনকে ইতিবাচকতার সঙ্গে দেখতে সাহায্য করেছে। সম্প্রতি বর্ডার-গাভাস্কার ট্রফিতে তিনি ধারাভাষ্যকার হিসেবে নজর কেড়েছেন এবং নিজের সেই অভিজ্ঞতা নিয়েও বলেছেন।
“যদি আমি খুব অসন্তুষ্ট ক্রিকেটার হতাম, তাহলে আমার মনে হয় খুব অন্যরকম লাগত। তবে আমি সন্তুষ্ট। আমি মনে করি সেই জন্যই আমি একজন ব্যক্তি হিসাবে যে জিনিসগুলিকে খুব আলাদাভাবে দেখতে পারি। আমি সবসময় বিরাট কোহলির মতো কাউকে দেখে বলতে পারি: ‘বাহ! সে কী জীবন কাটাচ্ছে।’
“আমি যে সামান্য সময় ধারাভাষ্য দিয়েছি তা উপভোগ করেছি। আমি মনে করি আমি খেলাটি সম্পর্কে কথা বলতে উপভোগ করছি, এটিকে খুব বিশ্লেষণাত্মকভাবে দেখছি, একই সাথে, এই খেলাটি যারা দেখছে তাদের কাছে অর্থপূর্ণ কিছু দেওয়ার চেষ্টা করছি,” বলেছেন কার্তিক।