ভারতের ৪-০ ব্যবধানে সিরিজ জয় নিয়ে আশাবাদী সৌরভ গঙ্গোপাধ্যায়
আপডেট করা - Feb 25, 2023 8:22 pm

বর্ডার গাভাসকর ট্রফিতে দুরন্ত ফর্মে রয়েছে ভারতীয় দল। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পরপর দুই ম্যাচেই বড় জয় তুলে নিয়েছেন রোহিত শর্মারা। ভারতীয় দলের এমন পারফরম্যান্স দেখেই বড় ভবিষ্যদ্বানী করলেন প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। তাঁর মতে যেভাবে এই সিরিজে ভারতীয় দল খেলছে তাতে সিরিজের ফলাফল হল যদি ৪-০ হয় তিনি নাকি এতটুকুও অবাক হবনে না। আগামী ১ মার্চ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ইন্দোরে তৃতীয় টেস্টে নামতে চলেছে টিম ইন্ডিয়া। তার আগে সৌরভ গঙ্গোপাধ্যায়ের এমন বার্তা ভারতীয় দলের আত্মবিশ্বাস বাড়াবে তা বলাই বাহুল্য।
প্রথম ম্যাচ থেকেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দাপুটে পারফরম্যান্স দেখাতে শুরু করেছে টিম ইন্ডিয়া। প্রথম ম্যাচেই বিশ্বের এক নম্বর দলকে এক ইনিংস ও ১৩২ রানে হারিয়েছে ভারতীয় দল। দিল্লিতে দ্বিতীয় টেস্টেও সেই ধারা ছিল অব্যহত। শুরু দিকে খানিকটা পিছিয়ে থাকলেও অস্ট্রেলিয়াকে দ্বিতীয় টেস্টে ৬ উইকেটে হারিয়ে দিয়েছে টিম ইন্ডিয়া। এমন পারফরম্যান্স দেখার পরই ভারতীয় দলকে নিয়ে ভবিষ্যদ্বানী করেছেন প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়।
এই মুহূর্তে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজে ২-০ এগিয়ে রয়েছে ভারত
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এই সিরিজে দুরন্ত ফর্মে রয়েছে ভারতীয় দলের স্পিন আক্রমণ। প্রথম ম্যাচ থেকেই ছন্দে রয়েছেন রবীন্দ্র জাদেজা থেকে রবিচন্দ্রন অশ্বিন। প্রথম ম্যাচে দুই তারকারর ঝুলিতেই এসেছিল ৮টি কর উইকেট। দ্বিতীয় টেস্টে অস্ট্রেলিয়ান বাহিনীকে দ্বিতীয় ইনিংসে একাই কার্যত শেষ করে দিয়েছিলেন রবীন্দ্র জাদেজা। এক সেশনেই অস্ট্রেলিয়ার হারের রাস্তাটা প্রশস্ত করে দিয়েছিল ভারতীয় দলের এই তারকা স্পিনার। ভারতীয় দলের এই পারফরম্যান্স দেখার পর থেকেই তাদের নিয়ে আত্মবিশ্বাসী সৌরভ গঙ্গোপাধ্যায়।
রেভ স্পোর্টসে সৌরভ গঙ্গোপাধ্যায় জানিয়েছেন, “আমি েই সিরিজের ফলাফল ৪-০ দেখতে পাচ্ছি। এই মুহূর্তে ভারতকে অস্ট্রেলিয়ার পক্ষে হারানোটা খুবই কঠিন একটা কাজ। এই পরিস্থিতিতে অস্ট্রেলিয়ার তুলনায় আমার অনেক ভাল একটা দল”।
২০০৪ সালের পর থেকে ভারতের মাটিতে কোনও টেস্ট সিরিজ জিততে পারেনি অস্ট্রেলিয়া। এবার যে সেই ধারা ভাঙবে তেমনটা নয়। ইতিমধ্যেই সিরিজে ২-০-এ এগিয়ে গিয়েছে টিম ইন্ডিয়া। তৃতীয় ম্যাচ ইন্দোরে জিততে পারলেই সিরিজ পকেটে পুরবে ভারতীয় দল। সেইসঙ্গে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের রাস্তাও পাকা করে ফেলবে ভারতীয় দল। তবে সৌরভ গঙ্গোপাধ্যায়ের মতো অস্ট্রেলিয়াকে ঘরের মাঠে হোয়াইট ওয়াশ করবে টিম ইন্ডিয়া। রোহিত শর্মা, অশ্বিন এবং জাদেজাদের হাত ধরে এই ভবিষ্যদ্বানী সফল হয় কিনা সেটাই এখন দেখার।