মহিলা টি২০ বিশ্বকাপের সেমিফাইনালে অনিশ্চিত হরমনপ্রীত কৌর ও পূজা বস্ত্রকার

Harmanpreet Kaur
Harmanpreet Kaur. (Photo by Matthew Lewis-ICC/ICC via Getty Images)

বৃহস্পতিবার মহিলাদের টি টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নামছে ভারতীয় মহিলা দল।  কিন্তু সেই মঞ্চে নামার আগেই অস্বস্তির আবহ ভারতীয় মহিলা শিবিরে। সেমিফাইনালে ভারতীয় মহিলা দলের অধিনায়ক হরমনপ্রীত কৌরের নামা ঘিরেই দেখা গিয়েছে সংশয়। একইসঙ্গে অনিশ্চিত হয়ে পড়েছেন পূজা বস্ত্রকারও। সেমিফাইনালে নামার আগেই অসুস্থ হয়ে পড়েছিলেন হরমনপ্রীত কৌর ও পূজা বস্ত্রকার। শোনাযাচ্ছে তাদের নাকি হাসপাতালেও ভর্তি করতে হয়েছিল। ম্যাচের আগের দিনই হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন এই হরমনপ্রীত কৌর ও পূজা বস্ত্রকার।

আর এই সংবাদেই যেন খানিকটা হলেও অস্বস্তির আবহ তৈরি হয়েছে ভারতীয় মহিলা দলের শিবিরে। এই মুহূর্তে মহিলাদের টি টোয়েন্টি বিশ্বকাপে দুরন্ত ফর্মে রয়েছে ভারতীয় মহিলা ক্রিকেট দল। পাকিস্তানকে হারিয়েই এবারের টি টোয়েন্টি বিশ্বকাপের মড্চে যাত্রা শুরু করেছিল ভারতীয় দল। ওয়েস্ট ইন্ডিজ, আয়ারল্যান্ডের বিরুদ্ধেও দুরন্ত পারফরম্যান্স দেখিয়েছে ভারতীয় মহিলা ক্রিকেট দল। ইংল্যান্জড বাদে গ্রুপ পর্বে সকলের বিরুদ্ধেই জয় পেয়েছে ভারতীয় মহিলা ক্রিকেট দল।

চলতি টি২০ বিশ্বকাপে ৪ ম্যাচে ৬৬ রান করেছেন হরমনপ্রীত কৌর

এবার সেমিফাইনালে তাদের সামনে রয়েছে অস্ট্রেলিয়া। টি টোয়েন্টির মঞ্চে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতীয় দলের পরিসংক্যান যে খুব একটা ভাল এমনটা একেবারেই নয়। এখনও পর্যন্ত দুই দল ৩০ বার একে অপরের মুখোমুুখি হয়েছে হয়েছে। সেখানেই মাত্র ৭ বার জিততে পেরেছেন স্মৃতি মন্ধনারা। অস্ট্রেলিয়া ২২ ম্যাচ জিতেছে ভারতীয় মহিলা দলের বিরুদ্ধে। সেমিফাইনালের মঞ্চে নামার আগে সেটাও কিন্তু খানিকটা চিন্তায় রাখছে সকলকে। যদিও ভারতীয় মহিলা ক্রিকেট দল যে এই পরিসংখ্যান নিয়ে ভাবছে না তা বলাই বাহুল্য।

এবারের মহিলা টি টোয়েন্টি বিশ্বকাপে দুরন্ত পারফরম্যামন্স প্রদর্শন ররেছেন স্মৃতি মন্ধনা, রিচা ঘোষ, রেণুকা সিং এবং জেমিমা রডরিগেজরা। কিন্তু সেই ম্যাচে নামার আগে দলের অধিনায়কের অসুস্থতাই ভাবাচ্ছে ভারতীয় শিবিরকে। ম্যাচের আগে হরমনপ্রীত কৌরের অসুস্থতাই ভারতীয় শিবিরে চিন্তা বাড়ানোর জন্য যথেষ্ট। অসুস্থতার জন্য হরমনপ্রীত কৌর ও পূজা বস্ত্রকারকে হাসরাতালেও ভর্তি করতে হয়েছিল। যদিও ম্যাচের আগেপ তারা বাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন। কিন্তু খেলার জন্য কতটা সুস্থ রয়েছেন সেই সম্বন্ধে এখনও পর্যন্ত কোনও নিশ্চয়তা নেই।

হরমনপ্রীত কৌর যদি নামতে না পারেন শেনাযাচ্ছে সেই জায়গায় নাকি ভারতীয় মহিলা দলকে নেতৃত্ব দিতে পারেন স্মৃতি মন্ধনা। হরমনপ্রীত কৌরের জায়গায় ভারতীয় দলে আসতে পারেন হার্লিন দেওল। এবারের টি টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে অবশ্য এখনও পর্যন্ত ভাল পারফরম্যান্স দেখাতে পারেননি হরমনপ্রীত কৌর। শেষপর্যন্ত কী হয় সেটাই এখন দেখার।

close whatsapp