হাল্কা চোট থাকলেও টড মার্ফির খেলা নিয়ে আত্মবিশ্বাসী অজি কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড

TODD MURPHY
TODD MURPHY. ( Image Source: BCCI )

হাল্কা চোট থাকলেও তৃতীয় টেস্টে টড মার্ফির খেলা নিয়ে আত্বিশ্বাসী অস্ট্রেলিয়ার কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড।  আর তাতেই অস্ট্রেলিয়া শিবিরে খানিকটা হলেও স্বস্তি ফিরেছে। পরপর দুই ম্যাচেই ভারতের কাছে বিশ্রীভাবে হেরেছে অস্ট্রেলিয়া। প্রথম ম্যাচে এক ইনিংস ও ১৩২ রানে হারতে হয়েছে তাদের। দ্বিতীয় ম্যাচে একসময় এগিয়ে থাকলেও শেষপর্যন্ত ছয় উইকেটে হেরেছে ব্যাগী গ্রীন বাহিনী। দ্বিতীয় ম্যাচও  আড়াই দিন্েই শেষ করে দিয়েছে ভারতীয় দল। এই পরিস্থিতিতে থেকে ঘুরে দাঁড়ানোর সঙ্গেই অস্ট্রেলিয়া শিবিরে বাড়তি চিন্তা বাড়িয়েছে টড মার্ফির চোট।

প্রথম ম্যাচে অস্ট্রেলিয়া হারলেও, সেই ম্যাচেই সকলকে চমকে দিয়েছিলেন অজি শিবিরের েই তরুণ স্পিনার। ভারতের বিরুদ্ধেই অস্ট্রেলিয়ার হয়ে অভিষেক হয়েছিল এই ২২ বর্ষীয় ক্রিকেটারের। কেরিয়ারের প্রথম টেস্টেই ৭ উইকেট তুলে রেকর্ডও গড়েছিলেন তিনি। দ্বিতীয় ম্যাচেও সাফল্যের সঙ্গেই বোলিং করেছিলেম টড মার্ফি। যদিও অস্ট্রেলিয়াকে জয় এনে দেওয়ারক জন্য তা যথেষ্ট ছিল না। দিল্লি টেস্ট চলাকালীনই পেশীতে হাল্কা চোট পেয়েছিলেন এই তরুণ ক্রিকেটার।

দ্বিতীয় টেস্ট চলাকালীনই পেশীতে হাল্কা চোট পেয়েছিলেন টড মার্ফি

তাঁর চোট পাওয়া যে অস্ট্রেলিয়া শিবিরে অস্বস্তি বাড়ানোর জন্য যথেষ্ট তা বলার অপেক্ষা রাখে না। অবশ্ষে এই পরিস্থিতি নিয়ে মুখ খুলেছেন অস্ট্রেলিয়ার কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড। পেশীতে চোট লাগলেও কাদের হাতে এখনও বেশ কয়েকটা দিন সময় রয়েছে। ইতিমধ্যেই টড মারিফের চিকিত্সাও শুরু হয়ে গিয়েছে। দ্রুতই এই তরুণ ক্রিকেটার সেরে উঠবেন বলেই আত্মবিশ্বাসী অস্ট্রেলিয়ার কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড। তিনি ছিটকে গেলে যে ভারতের বিরুদ্ধে অস্ট্রেলিয়ার বোলিং লাইনআপ আরও দুর্বল হয়ে পড়বে তা বলার অপেক্ষা রাখে না।

এই প্রসঙ্গেই অস্ট্রেলিয়ার কোচ জানিয়েছেন, “তাঁর পেশীতে হাল্কা চোট রয়েছে। তবে  এখন থেকে পরবর্িতী টেস্ট শুরু হতে বেশ কয়েকটা দিন সময় বাকি রয়েছে। আমি আশাবাদী যে সেই সময়ের মধ্যে এই তরুণ ক্রিকেটার সুস্থ হয়ে ভারতের বিরুদ্ধে তৃতীয় ম্যাচেই মাঠে ফিরবেন”।

অস্ট্রেলিয়ার পারফরম্যান্স নিয়ে ইতিমধ্যেই ক্রিকেট মহলে সমালোচনার সুর তীব্র হতে শুরু করেছে। দল নির্বাচন থেকে নিয়ে ক্রিকেটারদের পারফর্ম্যান্সরকে দুষতে পিছপা হননি প্রাক্তন থেকে বিশেষজ্ঞরা। সিরিজ জয়ের সুযোগ অস্ট্রেলিয়ার হাত থেকে বেড়িয়ে গিয়েছে। তৃতীয় টেস্ট বারত জিতলেই সিরিজ পকেটে পুরবে। সেই ম্যাচ থেকেই ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে রয়েছে অজি বাহিনী। শেষপর্যন্ত কী হয় সেটাই দেখার অপেক্ষায় রয়েছেন সকলে।

close whatsapp