অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম ওডিআইতে নেই রোহিত শর্মা, নেতৃত্ব সামলাবেন হার্দিক
আপডেট করা - Feb 19, 2023 7:07 pm

দিল্লিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে জয় পাওয়ার দিনই শেষ দুটো টেস্ট এবং স্টিভ স্মিথদের বিরুদ্ধে একদিনের সিরিজের দল গোষণা করেছে বিসিসিআই। একদিনের সিরিজের দল গিরে এখন থেকেই উত্তেজনার পারদ চড়তে শুরু করেছে। তবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচে খেলবেন না রোহিত শর্মা। পারিবারিক কারণের জন্যই প্রথম একদিনের ম্যাচে নেই তিনি। তাঁর জায়গাতে ভারতীয় দলকে একদিনের ফর্ম্যাটে নেতৃত্বে দেবেন হার্দিক পান্ডিয়া। দ্বিতীয় এবং তৃতীয় ম্যাচেই পের ভারতীয় সিবিরে পিরবেন রোহিত শর্মা।
এই মুহূর্তে রোহিত শর্মার নেতৃত্বে দুরন্ত গতিতে এগিয়ে চলেছে ভারতীয় দল। অস্ট্রেলিয়াকে পরপর দুই ম্যাচে হারিয়ে সিরিজ জয়ের দিকে অনেকটাই এগিয়ে গিয়েছে তারা। এই বছরই ঘরের মাঠে রয়েছে বিশ্বকাপের আসর। সেদিকেই এখন বাড়তি নজর রয়েছে ভারতীয় শিবিরের। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজ শেষ হওয়ার পরই টিম ইন্ডিয়া নেমে পড়বে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একদিনের সিরিজে। এই সিরিজ বিশ্বকাপের প্রস্তুতির জন্য ভারতের কাছে কতটা গুরুত্বপূর্ণ তা বলার অপেক্ষা রাখে না।
নিউ জিল্যান্ডের বিরুদ্ধে শেষ একদিনের ম্যাচে সেঞ্চুরী পেয়েছিলেন রোহিত শর্মা
মুম্বই, বিশাখাপত্তনম এবং চেন্নাইয়ে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একদিনের সিরিজের ম্যাচে নামবে টিম ইন্ডিয়া। সেই সিরিজেরই ১৮ সদস্যের দল ঘোষণা করেছে বিসিসিআই। রোহিত শরক্মার ডেপুটি হিসাবে রয়েছেন হার্দিক পান্ডিয়া। আবার দীর্ঘদিন পর ভারতের একদিনের স্কোয়াডে জায়গা করে নিয়েছেন রবীন্দ্র জাদেজা। টেস্ট এবং টি টোয়েন্টি ফর্ম্যাটে তাঁর দুর্ধর্ষ পারফরম্যান্স দেখার পরই এমন সিদ্ধান্ত নির্বাচকদের। সেখানেই প্রথম ম্যাচে রোহিত শর্মাকে দেখা যাবে না। পারিবারিক কারণের জন্যই তিনি খেলতে পারবেন না প্রথম ম্যাচ, এমনটাই জানানো হয়েছে বিসিসিআইয়ের তরফে।
𝗡𝗢𝗧𝗘: Mr Rohit Sharma will be unavailable for the first ODI due to family commitments and Mr Hardik Pandya will lead the side in the first ODI.
— BCCI (@BCCI) February 19, 2023
স্কোয়াড ঘোষণা করার সঙ্গেই “বিসিসিআইয়ের তরকফে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পারিবারিক কিছু কারণের জন্য অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচে খেলতে পারবেন না রোহিত শর্মা। তাঁর পরিবর্তে প্রথম ম্যাচে ভারতীয় দলের নেতৃত্বের দায়িত্ব সামলাবেন হার্দিক পান্ডিয়া”।
এই সিরিজেই সঞ্জু স্যামসন ফের ভারতীয় দলে ফিরতে পারেন কিনা সেটাই দেখার অপেক্ষায় ছিলেন সকলে। চোট সারিয়ে এখন তিনি সুস্থ সেই কথা বেশ কয়েকদিন আগে সঞ্জু স্যামসন নিজেই জানিয়েছিলেন। কিন্তু অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একদিনের স্কোয়াডে তাঁকে না রেখেই দল ঘোষণা করা হয়েছে। আর এই সিদ্ধান্ত যে ভারতীয় ক্রিকেটে নতুনকরে সমালোচনার সূত্রপাত করবে তা বলার অপেক্ষা রাখে না। ইতিমধ্যেই তাঁকে না রাখা নিয়ে গুঞ্জনও শুরু হয়ে গিয়েছে।