অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৭৪ রানের ইনিংস খেলে আপ্লুত অক্ষর পটেল, নিজের কৌশলও জানালেন তিনি

Axar Patel
Axar Patel. (Photo Source: BCCI/Twitter)

নাগপুর টেস্টে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচ উইনিং ইনিংস খেলেছিলেন অক্ষর পটেল। তাঁর হাত ধরেই  সেই ম্যাে জয়ের লক্ষ্যে পৌঁছে গিয়েছিল ভারতীয় দল। দিল্লি টেস্টেও বদলালো না সেই চিত্রটা। আবারও ভারতীয় দলের ত্রাতা সেই অক্ষর পটেল। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অক্ষর পরটেলের ৭৪ রানের ইনিংসই ফের েকবার মান বাঁচালো টিম ইন্ডিয়ার। দলের হয়ে ব্যাট হাতে ফের একবার এমন ইনিংস খেলতে পেরে আপলুত ভারতীয় দলের এই তারাক স্পিনার অক্ষর পটেল। সেইসঙ্গে ব্যাটিংয়ের সময় তাঁর পরিকল্পনা নিয়েও মুখ খুললেন অক্ষর পটেল।

প্রথম ম্যাচে অক্ষর পটেলের ৮৪ রনের ইনিংসই ভারতীয় দলের জয়ের রাস্তাটা তৈরি করে দিয়েছিল।  দ্বিতীয় ম্যাচেও অস্ট্রেলিয়ার বোলিংয়ের বিরুদ্ধে ব্যর্থ হয়েছিল ভারতীয় দলের ব্যাটিং লাইনআপ। সেই ম্যাচে রবীন্দ্র জাদেজার সঙ্গে জুটি বেঁধে ভারতীয় দলকে এগিয়ে নিয়ে গিয়েছিলেন তিনি। দিল্লিতে রবিচন্দ্রন অশ্বিনের সঙ্গে জুটি বেঁধে ভারতীয় দলকে চাপের পরিস্তিতিতে থেকে ঘুরে দাঁড়াতে সাহায্য করলেন সেই অক্ষর পটেল। তাঁর এমন পারফরম্যান্স দেখার পর থেকেই প্রশংসার সুর সকলের মুখে।

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে গতম্যচে ৮৪ রানের ইনিংস খেলেছিলেন অক্ষর পটেল

বিরাট কোহলি ফিরে যাওয়ার পর থেকেি বারতীয় শিবিরে আতঙ্কের আবহ তৈরি হয়েছিল। একটা সময় মনে হচ্ছিল যে অস্ট্রেলিয়া বোধহয় অনেক বড় লিড নিয়েই এবার ব্যাটিং করতে নামবে। সেই জায়গা থেকেই লড়াইটা শুরু করেছিলেন অক্ষর পটেল। অরুণ জেটলি স্টেডিয়ামে শুরু থেকেই বিধ্বংসী মেজাজে ছিলেন অক্ষর পটেল। আর তাঁর ৭৪ রানের ইনিংসে ভর করেই যে ভারতীয় দল চাপের পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়াতে পেরেছিল তা বলার অপেক্ষা রাখে না।

দ্বিতীয় দিনের শেষে নিজের পারফম্যান্স নিয়ে অক্ষর পটেল জানিয়েছেন, “অবশ্যই দেশের জার্সিতে রান পেলে সেটা সকলের জন্যই একটা ভাল অনুভূতি। তবে এদিন সবচেয়ে গুরপুত্বপূর্ণ বিষয় ছিল সেই চাপের মুহূর্ত থেকে আমাদের ঘুরে দাঁড়ানো। আমার বিশ্বাস ছিল যে এই পরিস্থিতিতে  মিডল অফে ডিফেন্ড করতে পারব। তাতেই আমার আত্মবিশ্বা বেড়েছিল এবং নিজের জায়গাতেই খেলতে পেরেছিলাম”।

এদিন অক্ষর পটেলের হাত ধরেই ধীরে ধীরে ম্যাচে ফিরেছিল ভারতীয় দল। একটা সময় মনে হচ্ছিল অস্ট্রেলিয়ার বিরুদ্ধে লিড নিতে পারবে ভারতও। যদিও সেষপর্যন্ত তা হয়নি। ৭৪ রানেই থামতে হয়েছিল অক্ষর পটেলকে। সেইসঙ্গে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতীয় দলেরও প্রথম ইনিংস সেষ হয়েছিল ২৬২ রানে।

close whatsapp