ন্যাথান লিয়নের বোলিংই ভারতীয় দলের ওপর বাড়তি চাপ তৈরি করেছে, মনে করছেন পার্থিব পটেল

Nathan Lyon
Nathan Lyon. (Photo by Bradley Kanaris/Getty Images)

প্রথম টেস্টে বল হাতে ভাল পারফরম্যান্স দেখাতে না পারলেও দ্বিতীয় টেস্টে ভারতীয় দলের বিরুদ্ধে দুরন্ত পারফরম্যান্স দেখিয়েছেন ন্যাথান লিয়ন। তাঁর পারফরম্যান্স দেখেই মুগ্ধ প্রাক্তন ভারতীয় ক্রিকেটার  পার্থিব পটেল। দ্বিতীয় টেস্টে  ন্যাথান লিয়নের দুর্ধর্ষ বোলিং ভারতীয় দলের এওর চাপ বাড়াচ্ছে বলেই মনে করছেন তিনি। প্রথম ইনিংসে ভাতের বিরদ্ধে ইতিধ্যেই পাঁচটি উইকেট তুলে নিয়েছেন অস্ট্রেলি.ার এই তারকা স্পিনার। দ্পরুত উইকেট খুইয়ে ভারতীয় দল যে এখন বেশ চিন্তায় তা বলার অপেক্ষা রাখে না।

নাগপুরের পিচে ভারতীয় দলের স্পিনের সামনে বিধ্বস্ত হয়েছিল অস্ট্রেলিয়া। দ্বিতীয় টেস্টে দিল্লিতে নেমেছে ভারতীয় দল। অরুণ জেটলি স্টেডিয়ামের বাইশগজেও যে স্পিনারদের দাপচট অব্যহ্ত রয়েছে তা বলার অপেক্ষা রাখে না। ভারতীয় দলের দুই স্পিনার মিলিয়ে ছয় উইকেট তুলে নিয়েছিলেন প্রথম ইনিংসে। পাল্টা লড়াইটা অস্ট্রেলিয়ান স্পিনাররাও য়থেষ্ট ভালভাবেই করছে। বিশেষ করে ন্যাথান লিয়নের কঠিন চ্যালেঞ্জ ভারতীয় দলকে যে চাপে ফেলে দিয়েছে তা বলার অপেক্ষা রাখে না।

ভারতের বিরুদ্ধে প্রথম ইনিংসে পাঁচ উইকেট তুলে নিয়েছেন ন্যাথান লিয়ন

ন্যাথান লিয়নের এমন বোলিং দেখেই আপ্লুত পার্থিব পটেল। তাঁর মতে প্রথম ইনিংসে ন্যাথান লিয়নের বোলিংয়ই ভারতীয় দলকে বাড়তি চাপে ফেলে দিয়েছে। প্রথম ইনিংসে ব্যাটিং করে ২৬৩ রান করেছে অস্ট্রেলিয়া। জবাবে ব্যাটিং করতে নেমে  ভারতীয় দলও যে বেকায়দায় পড়ে গিয়েছে তা বেশ স্পষ্ট এখন। ন্যাথান লিয়ন একাই কার্যত ভারতীয় ব্যাটিং লাইনআপে ধস নামিয়েছেন। রোহিত শর্মা, লোকেশ রাহুল থেকে শ্রেয়স আইয়ারদের মতো তারকা ক্রিকেটারদের এদিন সাজঘরের রাস্তা দেখিয়ে দিয়েছিলেন ন্যাথান লিয়ন নিজেই।

তাঁর এমন পারফরম্যন্স দেখেই ক্রিকবাজকে দেওয়া এক সাক্ষাতকারে পার্থিব পটেল জানিয়েছেন, “যেভাবে ন্যাথন লিয়ন বোলিং করেছেন তাতে ভারতীয় দল অবশ্যই হতবাক হয়ে গিয়েছে। ন্যাথান লিয়ন এদিন সত্যিই দুরন্ত বোলিং করেছেন। বিশেষ করে তাঁর বোলিংয়ে গতি ছিল। নাগপুরে তাঁর বোলিং খানিকটা ধীরগতির ছিল। আর সেটাই ভারতীয় ব্যাটাররা ভালবাবে কাজে লাগাতে পেরেছিলেন। কিন্তু এই পিচে তাঁর বোলিংয়ে বেশ গতি রয়েছে। নিজের পেসের পরিবর্তন করেছেন ন্যাথান লিয়ন”।

এদিন লোকেশ রাহুলের উইকেট  নিয়েই যাত্রাটা শুরু করেছিলেন ন্যাথান লিয়ন। এরপকর একে একে রোহিত  শর্মা, শ্রেয়স আইয়ার, চেতেশ্বর পূজারা এবং কেএস ভরতদের সাজঘরের রাস্তায় ফিরিয়ে দিয়ে ভারতীয় দলকে ব্যাকফুটে ঠেলে দিয়েছেন তিনি। শুধু উইকেট নেওয়াই নয়, গুরুত্বপূর্ণ সময়ে রান কম দেওয়াও ভারতীয় দলের ওপর চারপ তৈরি করার জন্য যথেষ্ট বলেই মনে করছেন পার্থিব পটেল।

close whatsapp