স্টিভ স্মিথ এবং লাবুশানের উইকেটটাই ভারতীয় দলের কাজটা সহজ করেছিল, মত সুনীল গাভাসকরের

Sunil Gavaskar
Sunil Gavaskar. (Photo by PUNIT PARANJPE/AFP via Getty Images)

দ্বিতীয় ইনিংস ২৬৩ রানেই  প্রথম ইনিংস শেষ হয়ে গিয়েছে অস্ট্রেলিয়ার। তবে এদিন যে এই রানটা আরও বেশী হতে পারতনা তা কিন্তু একেবারেই বলা যাচ্ছে না। তবে রবিচন্দ্রন অশ্বিনের দুর্ধর্ষ পারফর্ম্যান্সের জেরেই যে এমনটা হয়নি চা বলাই বাহুল্য। আর কেমন এমনটা হয়েছে সেই কথা সুনীল গাভাসকর নিজেই বললেন। তাঁর মতে লাঞ্চের আগে মার্নাস লাবুশানে এব স্টিভ স্মিথের মতো দুই তারকা ক্রিকেটারকে সাজঘরে ফিরিয়ে দেওয়াটাই ভারতীয় শিবিরে সবচেয়ে বেশী স্বস্তি এনে দিয়েছিল।

প্রথম টেস্টে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বড় জয় পেয়েছিল ভারত। দিল্লির পিচেও পরিসংখ্যানের বিচারে অস্ট্রেলিয়ার থেকে  এগিয়ে ছিল ভারতীয় দল। এদিন টস জিতে প্রথমে ব্যাটিংয়েরই সিদ্ধান্ত নিয়েছিল অস্ট্রেলিয়া। শুরু থেকেই ভারতের বিরুদ্ধে বড় রানের লক্ষ্য ছিল তাদের। যদিও ডেভিড ওয়ার্নার এদিনও শুরুতেই ফিরে গিয়েছিল। কিন্তু মার্নাস লাবুশানে ভারতীয় দলের সামনে কতঠিন চ্যালেঞ্জ ছুঁড়ে দিচ্ছিল। সেই সময়ই মার্নাস লাবুশানের উইকেট তুলে নিয়ে ভারতীয় দলকে প্রথম স্বস্তিটা িদিয়েছিলেন রবিচন্দ্রন অশ্বিন।

স্টিভ স্মিথ এবং লাবুশানেকে সাজঘরে ফিরিয়েছিলেন রবিচন্দ্রন অশ্বিন

কিছুক্ষণের মধ্যেই  অস্ট্রেলিয়ার আরেক  তারকা ক্রিকেটার স্টিভ স্মিথকে সাজঘরের রাস্তা দেখিয়ে দিয়েছিলেন ভারতীয় দলের এই তারকা ক্রিকেটারই। স্টিভ স্মিথ এদিন ভারতের বিরুদ্ধে রানের খাতাই খুলতে পারেননি। মাত্র শূন্য রানেই সাজঘরের রাস্তায় ফিরেছিলেন তিনি। লাঞ্চের গেই এই দুই ক্রিকেটারকে প্যাভিলিয়নের পথে ফিরিয়ে দিয়েছিলেন রবিচন্দ্রন অশ্বিন। আর সেটাই যে ভারতীয় শিবিরের জন্য সবচেয়ে  বেশী স্বস্তির ছিল তা মানতে কোমও দ্বিধা নেই প্রাক্তন ক্রিকেটার সুনীল গাভাসকরের।

এই প্রসঙ্গে তিনি জানিয়েছেন, “মার্নাস লাবুশানে এবং স্টিভ স্মিথের মতো অস্ট্রেলিয়ার দুই তারকা ব্যাটারকে সাজঘরের রাস্তায় ফিরিয়ে দেওয়াটাই ছিল ভারতীয় দলের জন্য সবচেয়ে বড় স্বস্তির। শুধু তাই নয় তাদের আউটটাই ভারতীয় দলের কাজটা অনেক সহজ করে দিয়েছিল। নাগপুরের পিচে প্রথম ইনিংসে তাদের দুজনের পারফরম্যান্সই দেখা যাচ্ছিল যথেষ্ট ভাল রয়েছে। এচাড়া কোন পরিস্থিতিতে কেমন খেলতে হয় সেটাও খুব ভালভাবেই জানেন তারা। এই তারকা ক্রিকেটারকে তাড়াতাড়ি সাজঘরে ফিরিয়ে দেওয়াটাই ভারতীয় দলের কাছে বড় স্বস্তি ছিল”।

যদিও উলমান খোয়াজা এদিন লড়াইটা চালিয়ে যাওয়ার একটা চেষ্টা করে যাচ্ছিলেন, কিন্তু শেষরক্ষা করতে পারেননি। শেষপর্যন্ত রবীন্দ্র জাদেজার কাছেই থামতে হয় তাঁকে। সেইসঙ্গে অস্ট্রেলিয়ার বড় রানের স্বপ্নটাই ভেঙে গিয়েছিল। শেষপর্যন্ত ২৬৩ রানেই থামতে হয়েছে অস্ট্রেলিয়াকে।

close whatsapp