আন্তর্জাতিক ক্রিকেটে ১০০ টি টোয়েন্টি উইকেটের মালিক দীপ্তি শর্মা
আপডেট করা - Feb 15, 2023 9:25 pm

টি টোেয়েন্টি বিশ্বকাপের মঞ্চেই নতুন রেকর্ডের মালিক দীপ্তি শর্মা। আন্তর্জাতিক টি টোয়েন্টিতে প্রথম ভারতীয় বোলার হিসাবে ১০০টি উইকেট নেওয়ার রেকর্ড গড়লেন দীপ্তি শর্মা। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচে নেমেছে ভারতীয় মহিলা দল। সেখানেই দুরন্ত পারফরম্যান্স দেখিয়েছেন দীপ্তি শর্মা। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ৩ উইকেট তুলে নিয়ে প্রথম ভারতীয় মহিলা ক্রিকেটার হিসাবে আন্তর্জাতিক ক্রিকেটে ১০০টি উইকেট নেওয়ার রেকর্ড গড়লেন তিনি। দীপ্তি শর্মার এমন রেকর্ডেই আপ্লুত সকলে।
কয়েকদিন আগেই মহিলাদের আইপিএলে বিরাট দাম পেয়ে সকলের নজর কেড়েছিলেন দীপ্তি শর্মা। ক.েকদিনের মদ্যেই ফের একবার সকলকে চমকে দিলেন তিনি। এদিন ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং লাইনআপকে কার্যত একাই ধসিয়ে দিলেন ভারতীয় দলের েই তারকা বোলার। সেইসঙ্গে টিম ইন্ডিয়ার পরবর্তী পর্বে পৌঁছনোর রাস্তাটাও অনেকটা পাকা করে দিয়েছেন তিনি। এদিন ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে যখন ম্যাচে নেমেছিল ভারত সেই সময় দীপ্তি শর্মার ১০০টি উইকেট নেওয়ার কের্ড থেকে মাত্র তিনটি উইকেটই পিছনে ছিলেন।
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ১৫ রানে ৩ উইকেট নিয়েছেন দীপ্তি শর্মা
টস জিতে এদিন প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন ওয়েস্ট ইন্ডিজের মহিলা দলের অধিনায়ক। শুরু থেকেই ওয়েস্ট ইন্ডিজের ওপর চাপ তৈরির কৌশল ছিল ভারতীয় মহিলা ক্রিকেট দলের। পূজা বস্ত্রকার এদিন শুরুটা করলেও, সেই জায়গা থেকেই ওয়েস্ট ইন্ডিজের হা ধরেছিলেন স্টেফানি টেলর ও শেমাইনি ক্যাম্পবেল। ওয়েস্ট ইন্ডিজের রান বড় লক্ষ্যে এগিয়ে নিয়ে যাওয়ারই পরিকল্পনা ছিল এদিন তাদের। সেই সময়ই ভারতীয় দলের ত্রাতার ভূমিকায় দেখা যায় দীপ্তি শর্মাকে।
ওয়েস্ট ইন্ডিজের সেরা দুই তারকাকে সাজঘরের রাস্তা দেখিয়ে দেন দীপ্তি শর্মা। ৪০ রানে স্টেফানি টেলর এবং ৩০ রানে শেমাইনে ক্যাম্পবেলের দৌড় থামিয়ে দেন দীপ্তি শর্মা। আর তাতেই কার্যত ওয়েস্ট ইন্ডিজ মহিলা দলের বড় রানের স্বপ্ন শেষ হয়ে যায়। এরপর অ্যাফি ফ্লেচারের উইকেট নেওয়ার সঙ্গেই কেরিয়ারের নতুন মাইলস্টোনের মালিক হয়ে যা দীপ্তি শর্মা। প্রথম ভারতীয় ক্রিকেটার হিসাবে টি টোয়েন্টিতে ১০০টি উইকেট নেওয়ার রেকর্ড গড়েন তিনি।
একইসঙ্গে এই মুহূর্তে আন্তর্জাতিক ক্রিকেটে ভারতীয় হিসাবে সর্বোচ্চ টি টোয়েন্টি উইকেট তাঁর ঝুলিতেই রয়েছে। এদিন ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ৪ ওভারে মাত্র ১৫ রান দিয়ে একাই ৩ উইকেট তুলে নিয়েছিলেন দীপ্তি শর্মা।