দ্বিতীয় টেস্ট থেকেই ঘুরে দাঁড়ানোর বার্তা অ্যালেক্স ক্যারির
আপডেট করা - Feb 14, 2023 6:12 pm

প্রথম ম্যাচে ভারতের কাছে বিশ্রী হার। নাগপুরে এক ইনি্ংস ও ১৩২ রানে হেরে গিয়েছিল অস্ট্রেলিয়া। এই মুহূর্তে সিরিজে অস্ট্রেলিয়ার থেকে এগিয়ে রয়েছে ভারতীয় দল। দিল্লিতে দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্টের মঞ্চে নামবে টিম ইন্ডিয়া। সেই ম্যাচ থেকে ঘুরে দাঁড়ানোর ব্যপারে আশাবাদী তারকা অস্ট্রেলিয়ান ক্রিকেটার অ্যালেক্স ক্যারি। কোটলাতেও অবশ্য পরিসমখ্যানের বিচারে কিন্তু এগিয়ে রয়েছে ভারতীয় দলই। তবে ভারতের বিরুদ্ধে ঘুরে দাঁড়াতে মরিয়া হয়ে রয়েছে অস্ট্রেলিয়া।
প্রথম ম্যাচে হারের পর থেকেই অস্ট্রেলিয়ার প্রথম একাদশ বাছাই নিয়ে সমালোচনা এখন তুঙ্গে। নাগপুরের পিচে ট্রেভিস হেডকে না রেখেই ভারতের বিরুদ্ধে প্রথম একাদশ বেছে নিয়েছিল অস্ট্রেলিয়া। সেই ফলমাঠেই পেয়েছেন তারা। মাত্র আড়াই দিনেই সেষ হয়ে গিয়েছিল অস্ট্রেলিয়া। এরপর থেকেই সমালোচনার ঝড় চলছে অস্ট্রেলিয়ার ক্রিকেট মহল জুড়ে। কেন ট্রেভিস হেডকে খেলানো হয়নি সেই প্রশ্নই শোনাযাচ্ছে সকলের মুখে। েতবে শোনাযাচ্ছে দ্বিতীয় টেস্টে ভারতের বিরুদ্ধে ভারতের প্রথম একাদশে ফিরতে পারেন ট্রেভিস হেড।
প্রথম টেস্টে ইনিংস ও ১৩২ রানে হেরেছে অস্ট্রেলিয়া
প্রথম ম্যাচে মিচেল স্টার্ক এব ক্।ামেরণ গ্রকীণও খেলতে পারেননি। দ্বিতীয় েস্টের আগে অস্ট্রেলিয়া শিবিরে সর্বস্তির আবহ। অবশেষে চোট সারিয়ে সুস্থ হয়ে উঠেছেন দুই তারকা ক্রিকেটারই। শোনাযাচ্ছে দ্বিতীয় ম্যাচেই নাকি অস্ট্রেলিয়া শিবিরে ফিরতে চলেছেন তারা। আর সেটা যে অজি বাহিনীর জন্য যথেষ্ট স্বস্তির সংবাদ তা বলার অপেক্ষা রাখে না। আর এটাই যে অ্যালেক্স ক্যারিকেও আত্মবিশ্বাস যোগাচ্ছে তা মানতে কোনও দ্বিধা নেই এই অ্যালেক্স ক্যারির।
এই প্রসঙ্গে অ্যালেক্স ক্যারি জানিয়েছেন, আমরা একটা শক্তিশালী টেস্ট দল। সব জায়গাই আমাদের একেবারে ঠিকঠাকভাবে রয়েছে। তবে দূর্ভাগ্যের বিষয় প্রথম টেস্টে একেবারেই পরিকল্পনা অনুযায়ী সবকিছু হয়নি। তবে এই সফরে আসার আগে যে লক্ষ্য আমরা নিজেরা নিয়েছিলাম, সেই বার্তাই ফের গোটা দলকে দেওয়া হয়েছে।
২০০৪ সালের পর থেকে ভারতের বিরুদ্ধে ভারতের মাটিতে টেস্টে জিততে পারেনি অস্ট্রেলিয়া। এবারও শুরুটা একেবারেই ভালভাবে করতে পারেনি তারা। অস্চ্রেলিয়ার ব্যাটাররা চূড়ান্ত ব্যর্থ হয়েছেন এদিন ভারতীয় বোলারদের বিরুদ্ধে। যদিও স্টার্ক, গ্রীণদের প্রত্যাবর্তন অস্ট্রেলিয়ার কাছে বাড়তি আত্মবিশ্বাস যোগাচ্ছে বলেই মনে করছেন অ্যালেক্স ক্যারি।