জমজমাট মহিলা আইপিএলের নিলাম, কোন দলে কোন তারকা দেখে নিন এখানে
আপডেট করা - Feb 13, 2023 9:39 pm

দীর্ঘ সাত ঘন্টার নিলাম শেষ। ঘোষণা হওয়ার পর থেকেই মহিলা আইপিএলের দিকে নজর ছিল সকলের। সোমবারই হয়ে গেল সেই মেগা নিলাম। সেইসঙ্গেই প্রথমবার মহিলা আইপিএলের দামাও যে বেজে গেল তা বলার অপেক্ষা রাখে না। আগামী ৪ মার্চ থেকে শুরু হতে চলেছে মহিলা আইপিএল। সেখানেই প্রায় ৩০০ জনের মধ্যে থেকে সোমবারক সেরা ৯০ জন ক্রিকটারদের বেছে নিল পাঁচ ফ্র্যাঞ্চাইজি কর্তারা। যদিও মহিলা আইপিএলের মঢ্চে সবচেয়ে বেশী নজর কাড়লেন ভারতীয় এবং অস্ট্রেলিয়ান তারকা ক্রিকেটাররা।
শুরু থেকেই ছিল এদিন চমকের পর চমক। প্রথমবারের মহিলা আইপিএলেই ইতিহাস তৈরি করলেন স্মৃতি মন্ধনা। সকলকে ছাপিয়ে গিয় সর্বোচ্চ দাম ৩ কোটি ৪০ লক্ষ টাকায় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতে জায়গা করে নিয়েছেন স্মৃতি মন্ধনা। যদিও হরমনপ্রীত কৌর অবশ্।য তাঁর মতো দাম পাননি। তিনি ১ কোটি ৮০ লক্ষ টাকায় গিয়েছেন মুম্বই ইন্ডিয়ান্সে। এই মুহূর্তে দাঁড়িয়ে যদি সবচেয়ে শক্তিশালী দল বলতে হয়, তবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকেই বলতে হবে। সেই দলেই গিয়েছেন স্মৃতি মন্ধনা, এলিস পেরি এবং সোফি ডিভাইনদের মতো তারকা ক্রিকেটাররা।
আবার স্মৃতি মন্ধনার পরই দ্বিতীয় সর্বোচ্চ দাম পেয়েছেন এবারের মহিলা আইপিএলে অ্যাশলে গার্ডনার এবং স্কাইভার ব্রান্ট। দুই তারকাই ৩ কোটি ২০ লক্ষ টাকা দাম পেয়েছেন। আর এমনটা দেখেই ক্রিকেট মহলে হৈচৈ পড়ে গিয়েছে তা বলার অপেক্ষা রাখে না। তবে ভারতীয়দের মধ্যেও আরও কয়েকজন তারকা ক্রিকেটার সকেলকে চমকে দিয়েছেন। দীপ্তি শর্মা পেয়েছেন ২ কোট ৬০ লক্ষ টাক। পাকিস্তানের বিরুদ্ধে টি টোয়েন্টি বিশ্বকাপে দুর্ধর্ষ পারফরম্যান্স দেখানো জেমিমা রডরিগেজ পেয়েছেন ২ কোটি ২০ লক্ষ টাকা এবং শেফালী বর্মা পেয়েছেন ২ কোটি টাকা।
মহিলা আইপিএলের স্কোয়াড
গুজরাত জায়ান্টস
অ্যাশলে গার্ডনার
বেথ মুনি
সোফিয়া ডাঙ্কলে
অ্যানাবেন সাদারল্যান্ড
হার্লিন দেওল
স্নেহ রানা
ডিয়েন্ড্রা ডটিন
সাব্বিনেনি মেঘানা
জর্জিয়া ওারহ্যাম
দেয়ালান হেমলতা
মনিকা পটেল
তনুজা কনওয়ার
মানসি যোশী
তানিয়া ভাটিয়া
হার্লি গালা
অশ্বিনি কুমারী
পারুনিকা সিসোদিয়া
শাবনাম শাকিল
দিল্লি ক্যাপিটালস
জেমিমা রডরিগেজ
মেগ ল্যানিং
শেফালী বর্মা
রাধা যাদব
শিখা পান্ডে
তিতাস সাধু
মেরিজেন ক্যাপ
অ্যালিস ক্যাপসি
তারা নরিস
লরা হ্যারিস
জেসিয়া আখতার
মিন্নু মানি
পুণম যাদব
জেস জোনাসেন
অরুন্ধতি রেড্ডি
স্নেহা দীপ্তি
অপর্না মন্ডল
মুম্বই ইন্ডিয়ান্স
হরমনপ্রীত কৌর
নাতালী স্কাইভার
অ্যামিলিয়া কার
পূজা বস্ত্রকার
ইয়াস্তিকা ভাটিয়া
হিদার গ্রাহাম
ইসাবেল ওং
আমনজোত কৌর
ধারা গুজ্জর
সাইকা ঈশাক
হার্লে ম্যাথুজ
চোলে ট্রাইঅন
হুমাইরা কাজি
প্রিয়াঙ্কা বালা
সোনম যাদব
জিন্তামানি কালিতা
নীলম বিস্ত
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু
স্মৃতি মন্ধনা
সোফি ডিভাইন
এলসি পেরি
রেনুকা সিং
রিচা ঘোষ
এরিন বার্নস
দিশা কাসাত
ইন্দ্রানি রায়
শ্রেয়াঙ্কা পাতিল
কনিকা আহুজা
আসা শোবানা
হিদার নাইট
ড্যান ফান নিকার্ক
প্রীতি বোস
পুণম খেমার
কোমল জেনজাদ
মেগান শাট
শাহানা পাওয়ার
ইউপি ওয়ারিয়র্স
সোফি একলেস্টোন
দীপ্তি শর্মা
টাহলিয়া ম্যাকগ্রা
শাবনিম ইসমাইল
অ্যালিসা হিলি
অঞ্জলি সর্বানি
রাজেশ্বরী গায়কোয়াড়
পরশাভি চোপড়া
শোয়েতা শেরাওয়াত
এস ইয়াশারি
কিরণ নাভগিরে
গ্রেস হ্যারিস
দেবীকা বৈদ্য
লরেন বেল
লক্ষ্মী যাদব
সিমরণ শেখ