ডাব্লিউপিএল ২০২৩: বাজেটের প্রায় ত্রিশ শতাংশ খরচ করে স্মৃতি মান্ধানাকে দলে নিল আরসিবি

৩.৪০ কোটি টাকায় কেনা হয়েছে মান্ধানাকে

Smriti Mandhana
Smriti Mandhana. (Photo Source: BCCI)

মহিলাদের প্রিমিয়ার লিগ ২০২৩ নিলাম ১৩ই ফেব্রুয়ারি, সোমবার, আয়োজিত হচ্ছে এবং ভারতীয় সহ-অধিনায়ক স্মৃতি মান্ধানা প্রথম খেলোয়াড় হিসেবে নিলামে ওঠার পরে ইতিহাসের অংশ হয়েছেন। মুম্বাই ইন্ডিয়ান্স ৫০ লক্ষ টাকায় বিড শুরু করেছিল এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের সঙ্গে একটি বিডিং যুদ্ধে জড়িয়ে যায়। দুই পক্ষই চেষ্টা করেছিল অভিজ্ঞ ওপেনিং ব্যাটারকে পেতে এবং শেষ পর্যন্ত ৩.৪০ কোটি টাকার বিনিময়ে আরসিবি তাঁকে দলে নিয়েছিল।

মান্ধানা ২০১৩ সাল থেকে ভারতীয় সেটআপের অংশ এবং দলের নিয়মিত ওপেনার হিসাবে তাঁর স্থান নিশ্চিত করেছেন। ভারত বর্তমানে মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রতিদ্বন্দ্বিতা করছে, তবে মান্ধানা প্রস্তুতি ম্যাচে আঙুলে চোট পাওয়ায় রবিবার, ১২ই ফেব্রুয়ারি, পাকিস্তানের বিরুদ্ধে প্রথম ম্যাচটি খেলতে পারেননি। তবে তিনি ভারতের বাকি ম্যাচগুলির জন্য একাদশে ফিরে আসবেন বলে আশা করা হচ্ছে।

Watch Here: WPL Auction Live Updates

ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে তাঁর অভিজ্ঞতার প্রসঙ্গে, মান্ধানা সবকটি মরসুমেই মহিলাদের টি-টোয়েন্টি চ্যালেঞ্জে ট্রেলব্লেজার্সের নেতৃত্ব দিয়েছেন। ২০২০তে ট্রেলব্লেজার্সের একমাত্র শিরোপা জয়ে স্মৃতি নেতৃত্ব দিয়েছিলেন। তৎকালীন দুইবারের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন সুপারনোভাসকে পরাজিত করেছিল ট্রেলব্লেজার্স।

মহিলাদের বিগ ব্যাশ লিগে ব্রিসবেন হিট ও সিডনি থান্ডারের প্রতিনিধিত্ব করেছেন। তিনি ইংল্যান্ডের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট দ্য হান্ড্রেডের উভয় সংস্করণেও খেলেছেন এবং ব্যাটিং অর্ডারের শুরুতে নেমে সাউদার্ন ব্রেভের প্রতিনিধিত্ব করেছেন। উল্লেখ্য, ব্রেভ উভয় সংস্করণেই ফাইনালে উঠেছিল কিন্তু ওভাল ইনভিনসিবলের কাছে হেরে যায়।

মান্ধানা ভারতের সহ-অধিনায়ক এবং অধিনায়ক হরমনপ্রীত কউরের অনুপস্থিতিতে বেশ কয়েকবার উইমেন ইন ব্লু-র নেতৃত্ব দিয়েছেন। একজন অধিনায়ক হিসাবে তাঁর রেকর্ডের পরিপ্রেক্ষিতে বলা যায় তিনি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের নেতৃত্বের দাবীদার হবেন। নিলামের প্রথম রাউন্ড শেষে মান্ধানা সর্বোচ্চ উপার্জনকারী হয়েছেন। ৫০ লক্ষের বেস প্রাইসে নিবন্ধিত হওয়ার পরে, মান্ধানা ৩.৪০ কোটি টাকা জিতেছেন এবং আরসিবি-র প্রথম সদস্য হয়েছেন।

https://twitter.com/Harshwardhan__8/status/1625066543444017153?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1625066543444017153%7Ctwgr%5E931ba149095989f2bd55deddae0a5f7a8174485d%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.crictracker.com%2Ftwitter-reactions-cricket%2Fone-more-number-18-twitter-reacts-as-smriti-mandhana-bags-inr-34-crore-deal-with-royal-challengers-bangalore%2F

close whatsapp