মহিলাদের টি-২০ বিশ্বকাপ ২০২৩: ভারত বনাম পাকিস্তান, প্রিভিউ, পিচ রিপোর্ট এবং সম্ভাব্য একাদশ

চোটের কারণে খেলতে পারবেন না স্মৃতি মান্ধানা

India Women's Team
India Women’s Team. (Photo Source: Twitter)

হরমনপ্রীত কউরের নেতৃত্বাধীন ভারতীয় দল চলমান মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৩-এর বহুল প্রতীক্ষিত সংঘর্ষে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের মোকাবিলা করতে প্রস্তুত। ১২ই ফেব্রুয়ারি, রবিবার, কেপ টাউনের নিউল্যান্ডসে উভয় দল বৈশ্বিক ইভেন্টে তাদের উদ্বোধনী ম্যাচে নামবে।

টিম ইন্ডিয়া অভিযানের শুরুতেই ধাক্কা খেয়েছে কারণ আঙুলের চোটের কারণে গুরুত্বপূর্ণ ম্যাচ থেকে বাদ পড়েছেন সহ-অধিনায়কস্মৃতি মান্ধানা। এটা লক্ষণীয় যে হরমনপ্রীত কৌর এবং তাঁর সতীর্থরা সদ্য সমাপ্ত ত্রিদেশীয় সিরিজের ফাইনালে দক্ষিণ আফ্রিকার কাছে ব্যাপক হারের সম্মুখীন হয়েছিল। দলটি তাদের সাম্প্রতিক ব্যর্থতা কাটিয়ে ওঠার সন্ধানে থাকবে এবং তাদের চিরপ্রতিদ্বন্দ্বীদের বিরুদ্ধে জিতে প্রতিযোগিতার সূচনার দিকে তাকিয়ে থাকবে।

এদিকে, পাকিস্তান তাদের নিজস্ব সমস্যার মুখোমুখি হচ্ছে কারণ টি-টোয়েন্টিতে তাদের শেষ চারটি ম্যাচে মাত্র একটি জয় পেয়েছে তারা। দলটি বিশ্বকাপে তাদের প্রথম প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের বিপক্ষে জিতলেও স্বাগতিক দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে হেরে যায়।

পিচ কন্ডিশন

দক্ষিণ আফ্রিকা মহিলা এবং শ্রীলঙ্কা মহিলাদের মধ্যে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম ম্যাচটি নিউল্যান্ডসে আয়োজিত হয়েছিল এবং পিচটি স্পিনারদের সহায়তায় করেছিল। স্পিনের ক্ষেত্রে ভারত এবং পাকিস্তান উভয়েরই যথেষ্ট প্রতিভা রয়েছে এবং ১৩৫-এর বেশী স্কোর ওঠার সম্ভাবনা নেই।

উভয় দলের কম্বিনেশন

ভারত

মান্ধানার অবর্তমানে ইয়াস্তিকা ভাটিয়া খেলবেন এবং ওপেনার হিসেবে শাফালি ভার্মার সঙ্গী হবেন। চোট সারিয়ে একাদশে ফিরতে প্রস্তুত পূজা ভাস্ত্রাকার।

ইয়াস্তিকা ভাটিয়া, শাফালি ভার্মা, জেমিমাহ্‌ রড্রিগস, হরমনপ্রীত কউর, দেবিকা বৈদ্য, রিচা ঘোষ (উইকেটকিপার), দীপ্তি শর্মা, পূজা ভাস্ত্রাকার, শিখা পান্ডে, রেণুকা ঠাকুর, রাজেশ্বরী গায়কওয়াড়।

পাকিস্তান 

১৮ বছর বয়সী আয়েশা নাসিম দুর্দান্ত ফর্মে রয়েছেন। নিদা দার, আলিয়া রিয়াজের মিডল অর্ডারের বড় শট মারার ক্ষমতা আছে।

মুনিবা আলি, সিদ্রা আমীন, বিসমাহ্‌ মারুফ, নিদা দার, আয়েশা নাসিম, আলিয়া রিয়াজ, ওমাইমা সোহেল, কাইনাত ইমতিয়াজ, ফাতিমা সানা, তুবা হাসান, নাশরা সান্ধু।

ভারত বনাম নিউ জিল্যান্ড হেড-টু-হেড

ম্যাচ – ১৩ | ভারত – ১০ | পাকিস্তান – ৩

সম্প্রচারের বিবরণ

ম্যাচের সময়- ১২ ফেব্রুয়ারি, ভারতীয় সময় সন্ধ্যা ৬:৩০

টিভি – স্টার স্পোর্টস নেটওয়ার্ক

লাইভ স্ট্রিমিং – ডিজনি+ হটস্টার

close whatsapp