স্মৃতি মন্ধনাকে ছাড়াই পাকিস্তানের বিরুদ্ধে নামতে চলেছে ভারত
আপডেট করা - Feb 11, 2023 8:01 pm

জল্পনাটা আগে থেকেই শুরু হয়েছিল। অবশেষে সেটাই হল। মহিলাদের টি টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে যাত্রা শুরু করতে চলেছে ভারতীয় দল। সেি ম্যাচ থেকেই চিটকে গেলেন স্মৃতি মন্ধনা। চোট সারিয়ে হরমনপ্রীত কৌর খেলার জন্য প্রস্তুত থাকলেও, আঙুলের চোটের দন্য নামতে পারবেন না ভারতীয় মহিলা দলের তারকা ক্রিকেটার স্মৃতি মন্ধনা। ম্যাচের আগের দিন মহিরা দলের প্রধান কোচ হৃষিকেশ কার্ণিতকারই তাংর না খেলার কথা কার্যত পাকা স্পষ্ট করে দিলেন। এমন হাইভোল্টেজ ম্যাচের আগে স্মৃতি মন্ধনার মতো ক্রিকেটারের ছিটকে যাওয়া যে ভারতীয় মহিলা শিবিরে বড় ধাক্কা তা বলার অপেক্ষা রাখে না।
এখনও পর্যন্ত তিনবার টি টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে পৌঁছলেও জিততে পারেনি ভারতীয় মহিলা দল। শুক্রবার থেকে দক্ষিণ আফ্রিকায় আরম্ভ হয়ে গিয়েছে মহিলাদের টি টোয়েন্টি বিশ্বকাপ। এবার হরমনপ্রীত কৌরের নেতৃত্বে সেই মঞ্চে নামতে চলেছে ভারতীয় মহিলা দল। বেশকয়েকদিন আগেই দক্ষিণ আফ্রিকা পৌঁছে গিয়েছে ভারতীয় মহিলা ক্রিকেট দল। বিশ্বকাপের মঞ্চে নামার আগে প্রস্তুতিতে কোনওরকম খামতি রাখতে চায়নি ভারতীয় টিম ম্যানেজমেন্ট।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে আঙুলে চোট পেয়েছিলেন স্মৃতি মন্ধনা
সেখানেই অস্ট্রেলিয়া এবং বাংলাদেশের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে নেমেছিল ভারতীয় মহিলা ক্রিকেট দল। আর সেই প্রস্তুতি ম্যাচ চলাকালীনই বাঁ হাতের আঙুলে চোট পেয়েছেন স্মৃতি মন্ধনা। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অবশ্য ওপেনিংয়ের পরিবর্তে তিন ন্মবরেই ব্যাটিং করতে নেমেছিলেন ভারতীয় মহিলা ক্রিকেট দলের এই তারকা ক্রিকেটার যদিও সেখানে তিন বলের বেশী খেলতে পারেননি তিনি। এরপর গত বুধবার বাংলাদেশের বিরুদ্ধেও প্রস্তুতি ম্যাচে নামতে পারেননি স্মৃতি মন্ধনা। তাঁরক পাকিস্তানের বিরুদ্ধে খেলতে না পারার দুঞ্জনটা সেই সময় থেকেই আরম্ভ হয়েছিল।
ম্যাচের ২৪ ঘন্টা দলের কোচ হৃষিকেশ কার্ণিতকারই তাতে সরকারী শিলমোহরটা দিয়ে দিলেন। ম্যাচের ভারতীয় দলের কোচ হৃষিকেষ কার্ণিতকার জানিয়েছেন, “পাকিস্তানের বিরুদ্ধে নামার জন্য একেবারে ফিট রয়েছেনম হরমনপ্রীত কৌর। তবে স্মৃতি মন্ধনার আঙুল ভেঙে যায়নি। তবে তাঁর আঙুলে চোট রয়েছে। পাকিস্তানের বিরুদ্ধে নামার সম্ভবনা তাঁর নেই। তবে পরের ম্যাচে খেলতে পারবেন স্মৃতি মন্ধনা”।
আর হৃষিকেশ কার্ণিতকারের এই কথাটাই যে স্মৃতি মন্ধনার খেলতে না পারার ব্যপারে যথেষ্ট তা বলার অপেক্ষা রাখে না। তবে চোট সৈারিয়ে এন সম্পূর্ণ সুস্থ রয়েছেন হরমনপ্রীত কৌর। পাকিস্তানের বিরুদ্ধে তাঁর নেতৃত্বেই নামতে চলেছে ভারতীয় মহিলা ব্রিগেড।