টেস্টের অভিষেকের পর সূর্যকুমারের উদ্দেশ্যে বিশেষ বার্তা রবি শাস্ত্রীর
আপডেট করা - Feb 9, 2023 6:24 pm

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজ শুরু হওয়ার আগে থেকেই জল্পনাটা তুঙ্গে ছিল। শুভমন গিল নাকি সূর্যকুমার যাদব। প্রথম টেস্টে ভারতীয় দলের জার্সিতে কে নামবেন। অবশেষে সূর্যকুমার যাদবকেই এদিন বেছে নিয়েছে ভারচীয় টিম ম্যানেজমেন্ট। বৃহস্পকিবারই দীর্ঘ অপেক্ষার অবসান হয়েছে সূর্যকুমার যাদবের। নাগপুরে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মরসুমের প্রথম টেস্ট ম্যাচেই ভারতীয় দলের হয়ে টেস্টের মঞ্চে অভিষেক হল সূর্যকুমার যাদবের। আর সেখানেই ডেভিউ ক্যাপ পেলেন প্রাক্তন কতোচ রবি শাস্ত্রীর হাত থেকে। টুইটারে সূর্যকুমার যাদবের উদ্দেশ্যে বিশেষ বার্তা দিলেন রবি শাস্ত্রী।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজ শুরু হওয়ার আগে সূর্যকুমার যাদকে ভারতের প্রথম একাদশে নেওয়া নিয়ে সবচেয়ে বেশী সুর চড়িয়েছিলেন প্রাক্তন তোচ তথা ক্রিকেচার রবি শাস্ত্রী। এই তারকা ক্রিকেটারের সািম্প্রতিক পারফরম্যান্স এব স্পিনারদের বিরুদ্ধে খোর দক্ষতার জন্যই বারবার এমনটা বলেতে শোনা গিয়েছিল তাঁকে। শুভমন গিল এবং সূর্যকুমার যাদবের মধ্যে এই তরুণ ক্রিকেটারকেই বেছে নিয়েছিলেন রবি শাস্ত্রী। নাগপুরে সেই রবি শাস্ত্রীর হাত থেকেই অভিষেক ম্যাচের ক্যাপ পেলেন সূর্যকুমার যাদব।
অভিষেকের মঞ্চে রবি শাস্ত্রীর হাত থেকেই ক্যাপ পেয়েছেন সূর্যকুমার যাদব
সূর্যের অভিষেকেই আপ্লুত সকলে। তাঁর অভি।েক হওয়ার পরই টুইটারে সূর্যকুমার যাদবের উদ্দেশ্যে বিশেষ বার্তা দিতেও ভোলেননি রবি শাস্ত্রী। টি টোয়েন্টিতে সূর্যকুমার যাদব তাঁর ব্য়াটিং কৌশ অত্যন্ত দক্ষতার সঙ্গে প্রদর্শন করেছেন। এবার টেস্টের মঞ্চেও সূর্যকুমার যাদবকে তেমনই ব্যাটিং পারফরম্যান্স প্রদর্শন করার বার্তা প্রাক্তন কোচ রবি শাস্ত্রীর। যদিও প্রথম দিনের শেষে এখনও পর্যন্ত সূর্যকুমার যাদবের ব্যাটিং করার মতো পরিস্থিতিতে আসেনি।
Surya – shine on. You redefined batting in T20s and now it is turn of the truest form – Test. Be yourself #BGT2023 #INDvAUS pic.twitter.com/0Zb1PxKhEH
— Ravi Shastri (@RaviShastriOfc) February 9, 2023
চোটের জন্য় ভারতীয় দল থেকে ছিটকে গিয়ছেন শ্রেয়স আইয়ার। পাঁচ নম্বর পজিশনে ব্যাটিং করার জন্য সূর্যকুমার যাদবকেই বেছে নিয়েছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট। সূর্যকুমার যাদবের অভিষেক হওয়ার পর রবি শাস্ত্রী জানিেয়েছেন, সূর্য ফের একবার উজ্জ্বল হয়ে ওঠো। টি টোয়েন্টি ব্যাটিংয়ে এক অন্য মাত্রা এনে দিয়েছ তুমি। এবার ক্রিকেটের সেরা মঞ্চে এমনটা করে দেখানোর সময়। নিজেকেও পরীক্ষা কর।
গত মরসিম থেকে এই মরসুম, টি টোয়েন্টিতে দুরন্ত পারফরম্যান্স দেখিয়েছিবেন সূর্য়কুমার যাদব। এই মুহর্তে টি টোয়েন্টিতে ব্যাটারদের তালিকায় শীর্ষস্থানে রয়েছেন তিনি। এবার টেস্টের মঞ্চে অভিষেক হয়েছে সূর্যকুমার যাদবের। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এই কঠিন চ্যালেঞ্জ সামলে সূর্যকুমার যাদব এখানেও উজ্জ্বল হয়ে উঠকে পারেন কিনা সেদিকেই এখন তাকিয়ে রয়েছেন সকলে।