অস্ট্রেলিয়ার বিরুদ্ধে কামব্যাকের মঞ্চেই পাঁচ উইকেট রবীন্দ্র জাদেজার

Ravindra Jadeja and Rohit Sharma
Ravindra Jadeja and Rohit Sharma. (Photo Source: BCCI)

হাঁটুর চোটের জন্য দীর্ঘ পাঁচ মাস মাঠের বাইরে ছিলেন রবীন্দ্র জাদেজা। অস্ট্রেলিয়ার বিরুদ্ধেই দেশের হয়া মাঠে প্রত্যাবর্তন হয় ভারতীয় দলের এই তারকা অল রাউন্ডারের। আর প্রত্যাবর্তনের মঞ্চেই বাজিমাত রবীন্দ্র জাদেজার। অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইনআপকে কার্যত একাই ধসিয়ে দিলেন এই তারকা বোলার। তাঁর স্পিনের সামনে বিধ্বস্ত হতে হল অস্ট্রেলিয়ার তারকা খচিত ব্যাটিং লাইনআপকে। নাগপুরে প্রথম ইনিংসেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পাঁচ উইকেট নিয়ে  ভারতের জয়ের লক্ষ্যে এগোনোর রাস্তাটা অনেকটাই প্রশস্ত করে দিলেন তিনি।

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এদিন মাত্র ২২ ওভারেই পাঁচ উইকেট তুলে নিয়েছিলেন রবীন্দ্র জাদেজা।  রান দিয়েছেন মাত্র ৪৭। আর তাতেই যে  ব্যাগী গ্রাীন বাহিনী কার্যত শেষ হয়ে গিয়েছিল তা বলার অপেক্ষা রাখে না।  চোট সারিয়ে ফেরার পরই টেস্ট কেরিয়ারের ১১ তম পাঁচ উইকেট পেলেন রবীন্দ্র জাদেজা। আর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চতুর্থবার এক ইনিংসে পাঁচ উইকেটে নেওয়ারক রেকর্ড েগড়েছেন তিনি। রবীন্দ্র জাদেজার এমন পারফর্ম্যান্স দেখার পর থেকেই সোশ্যাল মিডিয়া জুড়ে তাঁকে নিয়ে হৈচৈ শুরু হয়ে গিয়েছে।

প্রথম ইনিংসেই ৪৭ রান দিয়ে ৫ উইকেট তুলে নিয়েছেন রবীন্দ্র জাদেজা

এশিয়া কাপে পাকিস্তানের বিরুদ্ধে প্রথম ম্যাচে দুরন্ত পারফরম্যান্স দেখিয়েছিলেন জাড্ডু। যদিও সেই এশিয়া কাপের মঞ্চ থেকেই হাঁটুতে চোটের জন্য ছিটকে গিয়েছিলেন এই তারকা ক্রিকেটার। তাঁর অনুপস্থিতি যে ভারতীয় প্রতিটি প্রতিযোগিতায় অনুভব করেছিল তা বলার অপেক্ষা রাখে না। হাঁটুতে অস্ত্রোপচার হয়েছিল এই তারকা ক্রিকেটারের। সেইজন্য এশিয়া কাপের পাশাপাশি টি টোয়েন্টি বিশ্বকাপেও খেলতে পারেননি রবীন্দ্র জাদেজা। প্রায় পাঁচ মাস মাঠের বাইরে ছিলেন তিনি।  কয়েকদিন আগে রঞ্জি ট্রফি দিয়ে মাঠে ফিরেছিলেন রবীন্দ্র জাদেজা। এররই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নাগপুরে দেশের জার্সিতে তাঁর প্রত্যাবর্তন।

নাগপুরের পিচে এদিন ভারতীয় স্পিনারদের দাপটই ছিল দেখার মতো। টস জিতে অস্ট্রেলিয়া অবশ্য প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন। অজি শিবিরে প্রথম ধাক্কাটা অবশ্য় দিয়েছিলেন ভারতের দুই পেসার মহম্মদ সামি ও মহবম্মদ সিরাজ। এরপর থেকেই নাগপুরের পিচে শুরু জাড্ডুর জাদু। সেই সময় মার্নাস লাবুশানে এবং স্টিভ স্মিথ ভারতের বিরুদ্ধে একটা শক্তিশালী পার্টনারশিপ গড়ার লক্ষ্যেই এগোনে শুরু করেন। সেই পরিস্থিতিতেই অশ্বিন, অক্ষর পটেলদের না দিয়ে রবীন্দ্র জাদেজাকে আক্রমণে নিয়ে আসেন রোহিত শর্মা।

আর তাতেই সাফল্য। বরবারই কঠিন পরিস্থিতিতে পার্টনারশিপ ভেঙে ভারতীয় দলকে এগিয়ে দিয়েছেেন রবীন্দ্র জাদেজা। এদিনও তার অন্যথা হয়নি।  সেই পার্টনারপশিপ ভাঙেন রবীন্দ্র জাদেজাই। পরপর মার্নাস লাবুশানে এবং স্টিভ স্মিথকে সাজঘরের রাস্তা দেখিয়ে দিয়েছিলেন রবীন্দ্র জাদেজাই।  সময় যত এগোতে থাকে, তকতই যেন এদিন অস্ট্রেলিয়ার সামনে বিধ্বংসী হয়ে উঠেছিলেন রবীন্দ্র জাদেজা। এরপর একে একে ম্যাট রেনেশ, পিটার হ্যান্ডসকম্ব এবং  টড মার্ফিকে সাজঘরের ফেরার রাস্তাটা তিনিই দেখিয়ে দিয়েছিলেন।

close whatsapp