উইল ইয়ং, রাচিন রবীন্দ্র এবং টম ল্যাথামের অর্ধশতরানের হাত ধরে নেদারল্যান্ডসের সামনে বড় লক্ষ্য রাখতে সক্ষম হল নিউজিল্যান্ড
আপডেট করা - Oct 9, 2023 6:36 pm

ওডিআই বিশ্বকাপ ২০২৩-এর ষষ্ঠতম ম্যাচে নেদারল্যান্ডসের মুখোমুখি হয়েছে নিউজিল্যান্ড। প্ৰথমে ব্যাটিং করে স্কোরবোর্ডে সম্মানজনক স্কোর তুলতে সক্ষম হয়েছে টম ল্যাথামের নেতৃত্বাধীন দল।
টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন নেদারল্যান্ডসের অধিনায়ক স্কট এডওয়ার্ডস। নিউজিল্যান্ডের দুই ওপেনার উইল ইয়ং এবং ডেভন কনওয়ে মিলে শুরুটা বেশ ভালোভাবেই করেন। তাদের মধ্যে ৬৭ রানের পার্টনারশিপ গড়ে ওঠে। কনওয়ে ৫টি চার এবং ১টি ছয় সহ ৪০ বলে ৩২ রান করেন। ইয়ং এই ম্যাচে নিউজিল্যান্ডের হয়ে সর্বোচ্চ রান করতে সক্ষম হন। তিনি ৮০ বলে ৭০ রানের একটি দারুণ ইনিংস খেলেন। তার ইনিংসে ছিল ৭টি চার এবং ২টি ছয়।
রাচিন রবীন্দ্র এই ম্যাচেও ভালো রান পেয়েছেন। তিনি ৩টি চার এবং ১টি ছয় সহ ৫১ বলে ৫১ রানের একটি সুন্দর ইনিংস খেলেন। তার এবং ইয়ংয়ের মধ্যে ৭৭ রানের একটি ভালো পার্টনারশিপ গড়ে ওঠে। ড্যারিল মিচেল এবং অধিনায়ক টম ল্যাথামও ভালো রান পেয়েছেন। ড্যারিল ৪৭ বলে ৪৮ রান করেন। তিনি এই ইনিংসে ৫টি চার এবং ২টি ছয় মারেন। ল্যাথামের ব্যাট থেকে ৪৬ বলে ৫৩ রানের একটি সুন্দর ইনিংস আসে। তিনি এই ইনিংসে ৬টি চার এবং ১টি ছয় মারতে সক্ষম হন।
গ্লেন ফিলিপস এই ম্যাচে ব্যাট হাতে ব্যর্থ হন। তিনি ৪ বলে মাত্র ৪ রান করে প্যাভিলিয়নে ফিরে যান। মার্ক চ্যাপম্যানও বেশি রান করতে পারেননি। তিনি ১৩ বলে মাত্র ৫ রান করে আউট হন। শেষে মিচেল স্যান্টনার ১৭ বলে অপরাজিত ৩৬ রানের একটি ঝোড়ো ইনিংস খেলেন। তিনি এই ইনিংসে ৩টি চার এবং ২টি ছয় মারেন। ম্যাট হেনরি ৪ বলে ১০ রান করে অপরাজিত থাকেন। ৫০ ওভারে ৭ উইকেটে ৩২২ রান করতে সক্ষম হয় নিউজিল্যান্ড।
আরিয়ান দত্ত, পল ফান মিকেরেন এবং রোওলফ ফান ডার মারউই ২টি করে উইকেট নেন
আরিয়ান দত্ত, পল ফান মিকেরেন এবং রোওলফ ফান ডার মারউই যথাক্রমে ১০ ওভারে ৬২ রান, ৯ ওভারে ৫৯ রান এবং ৯ ওভারে ৫৬ রান দিয়ে ২টি করে উইকেট নেন।
বাস ডি লিড এই ম্যাচে ১০ ওভারে ৬৪ রান দিয়ে ১টি উইকেট নিতে সক্ষম হয়েছেন। রায়ান ক্লেইন, কলিন অ্যাকারম্যান এবং বিক্রমজিৎ সিং কোনো উইকেট নিতে পারেননি। শেষমেশ এই ম্যাচে কোন দল জয় পায় সেটাই এখন দেখার বিষয়।
এই ম্যাচের প্ৰথম ইনিংস নিয়ে টুইটারে অনেকে নিজেদের প্রতিক্রিয়া জানিয়েছেন –
Time to bowl in Hyderabad! Will Young (70), Tom Latham (53) and Rachin Ravindra (51) top scoring in the batting effort. Follow play LIVE in NZ with @skysportnz. LIVE scoring | https://t.co/yjDWlW2uBm #CWC23 pic.twitter.com/wm1qz126sk
— BLACKCAPS (@BLACKCAPS) October 9, 2023
Dutt gets his 2nd as Kiwi skipper Tom Latham is stumped by Captain Edwards. #NZvsNED #CWC23 pic.twitter.com/Ofxan0DaEA
— Cricket🏏Netherlands (@KNCBcricket) October 9, 2023
New Zealand batting performance in World Cup 2023:
– 283/1 from 36.2 overs vs ENG.
– 322/7 from 50 overs vs NED. pic.twitter.com/oEv2SGTZSe
— Johns. (@CricCrazyJohns) October 9, 2023
23-Year old Rachin Ravindra in this World Cup 2023:
– 123*(96) vs England.
– 51(51) vs Netherlands.He is leading runs scorer in this World Cup – The future superstar of New Zealand. pic.twitter.com/ggw1vtLSsX
— Tanuj Singh (@ImTanujSingh) October 9, 2023
– 97 Vs Pakistan in the Warm Ups.
– 123* Vs England.
– 51 Vs Netherlands.What a World Cup so far for Rachin Ravindra – he's giving his best! What a talent for New Zealand. pic.twitter.com/qO6ojkLW4p
— Mufaddal Vohra (@mufaddal_vohra) October 9, 2023
There is lot to like abt Netherland’s Aryan Dutt’s bowling. Gets bounce. Bowls with the new ball. Great control of lengths.
— Irfan Pathan (@IrfanPathan) October 9, 2023
— Syed Moiz 🇮🇳 🇨🇦 (@smoiz) October 9, 2023
Monday, The King Plays!🦁❤️😉
The modern time GOAT, consistent-way#NZvsNED #DevonConway pic.twitter.com/9OgmaIo8P7— 🜲 (@balltamperrer) October 9, 2023
CSK blood Conway Recovered it
— Pandu Raj (@CSKianPanduRaj) October 9, 2023
🌟 He's the next big talent!
🏆 This World Cup might just create a fresh "FAB 4"!
🔥 SHUBHAN and RACHIN are already part of the new "FAB 4"
— Manthan (@manthanojha_) October 9, 2023