ডেভিড ওয়ার্নারের আত্মবিশ্বাস খামতি রয়েছে বলেই মনে করছেন মার্ক ওয়

Mark Waugh
Mark Waugh. (Photo by Scott Barbour/Getty Images)

ঘরের মাঠে দুরন্ত পারফরম্যান্স দেখালেও ভারতের মাটিতে নেমেই চূড়ান্ত ব্যর্থ হয়েছেন ডেভিড ওয়ার্নার।  নাগপুরে  ভারতের বিরুদ্ধে প্রথম  টেস্টে নেমেছে অস্ট্রেলিয়া। সেখানে অজি শিবিরের অন্যতম ভরসা যে ডেভি ওয়ার্নার ছিলেন তা বলার অপেক্ষা রাখে না। কিন্তু  শুরুতেই ছন্দপতন। মহম্মদ সামির বোলিং.ের সামনে মাথা তুলে দাঁড়াতেই পারেননি ডেভিড ওয়ার্নার।  তিনি সাজঘরে ফেরার পরই  ডেভিড ওয়ার্নারের পারফরম্যান্স নিয়ে মুখ খুলেছেন প্রাক্তন তারকা মার্ক ওয়।  ডেভিড ওয়ার্নারের আত্মবিশ্বাসের সমস্যা হচ্ছে বলেই মনে করছেন মার্ক ওয়।

ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকা এবং ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট সিরিজ জিতে ভারতে এসেছে অস্ট্রেলিয়া।  ইতিমধ্যে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালেও পৌঁছে গিয়েছে  অস্ট্রেলিয়া বাহিনী।  সেখানেই দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিশতরানের ইনিংস খেলেছিলেন  ডেভিড ওয়র্নার।  কিন্তু মার্ক ওয় ডেভিড ওয়ার্নারের পারফরম্যান্সে একেবারেই খুশি নন। তাঁর মতে দ্বিশতরান পেলেও ডেভি ওয়ার্নারের আত্মবিশ্বাসে এখনও খামতি রয়েছে। এদিনও ভারতের বিরুদ্ধে বড় রান করতে ব্যর্থই হয়েছেন অস্ট্রেলিয়ার তারকা ওপেনার ডেভিড ওয়ার্নার।

মাত্র এক রানেই এদিন সাজঘরে ফিরে গিয়েছেন ডেভিড ওয়ার্নার

ভারতের বিরুদ্ধে এদিন প্রথমে ব্যাটিংয়ে নেমেছিল অস্ট্রেলিয়া। সেখানে শুরু থেকেই দুরন্ত ফর্মে ছিলেন ভারতীয় দলের বোলাররা। প্রথমেই উসমান খোয়াজাকে সাজঘরে ফিরিয়ে দিয়েছিলেম মহম্মদ সিরাজ। থেমে থাকেননি ভারতীয় দলের আরেক তারকা পেসার মহম্মদ সিরাজও।  কিছুক্ষণের মধ্যেই ডেভিড ওয়ার্নারকে সাজঘরে ফিরিয়ে দিয়েছিলেন মহম্মদ সামি। মাত্র এক রানেই থামতে হয়েছিল এই তারকা ব্যাটারকে।  মহম্মদ সামির বোলিংয়ের বিরুদ্ধে ডিফেন্সিফ খেলতে গিয়েই  বোল্ড হয়ে সাজঘরে ফিরতে হয়েছে ডেভিড ওয়ার্নারকে। ওয়ার্নারের এমন পারফরম্যান্স দেখার পরই মুখ খুলেছেন প্রাক্তন ক্রিকেটার মার্ক ওয়।

এই প্রসঙ্গে তিনি জানিয়েছেন, “আমার মনে হয় এই গ্রীষ্মকালটা ডেভিড ওয়ার্নারের জন্য যথেষ্ট কঠিন হয়েছে। যদিও আমি ভেবেছিলাম যে এই মপসুমেই  তিনি দ্বিশতরান করতে পেরেছিলেন। কিন্তু দ্বিশতরান পাওয়ার পর কিন্তু বিশেষ রান করেতে পারেননি ডেভিড ওয়ার্নার। তাঁর আত্মবিশ্বাসেই খামতি রয়েছে। আমার মনে হয় আগে যেভাবে তিনি বল লক্ষ্য করতে পারতেন, এখন মনে হয় সেভাবে পারছেন না।  আমি নিশ্চিত নই যে তিনি শর্টবলের লক্ষ্যে ছিলেন কিনা”।

মাত্র এক রানেই এদিন ডেভিড ওয়ার্নারকে সাজঘরের রাস্তা দেখিয়ে দিয়েছিলেন মহম্মদ সামি। সেখানেই সামির বোলিংয়ের বিরুদ্ধে কোনওরকমং জবাব ছিল না ডেভিড ওয়ার্নারের কাছে। সামির বোলিংয়ের বিরুদ্ধে ডিফেন্সিভ খেলতে গিয়েই  তা আটকাতে গিয়ে ব্যর্থ হয়েছিলেন ডেভিড ওয়ার্নার।

close whatsapp