বিরাট কোহলির ব্যাটে বড় রান এলে ভারতের সিরিজ জয় নিশ্চিত, মনে করেন হরভজন সিং

Virat Kohli
Virat Kohli. (Photo by GIANLUIGI GUERCIA/AFP via Getty Images)

৪৮ ঘন্টা পরই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ঘরের মাঠে বর্ডার-গাভাসকর ট্রফিতে নামতে চলেছে ভারত।  দ্বিতীবার বিশ্ব টেস্ট চ্য়াম্পিয়নশিপের ফাইনাে পৌঁছতে হলে এই সিরিজ জিততেই হবে টিম ইন্ডিয়াকে। আর সেই লক্ষে যে ভারতীয় দলের অন্যতম প্রধান অস্ত্র হবেন বিরাট কোহলি তা মানতে কোনও দ্বিধা নেই প্রাক্তন ভারতীয় তারকা স্পিনার হরভজন সিংয়ের।  তাঁর মতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতকে জিততে হলে সেখানে বিরাট কোহলির ব্যাটে বড় রানের ঝলক আসতেই হবে।

ক্রিকেটের যেকোনও ফর্ম্যাটে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বরাবরই ভাল পারফরম্যান্স প্রদর্ষন করতে দেখা গিয়েছে বিরাট কোহলিকে। বর্ডার গাভাসকর ট্রফিতেও বিরাট কোহলির দুরন্ত পারফরম্যান্স । টেস্টের মঞ্চে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এই ট্রফিতে বিরাট কোহলির সাতটি সেঞ্চুরী রয়েছে। সেইসঙ্গে বিরাট কোহলির ব্যাটে এসেছে ১৬৮২ রান।  বর্ডার গাভাসকর ট্রফিতে ৩৬টি ম্যাচ খেলেই এই রান করেছেন প্রাক্তন ভারত অধিনায়ক।  এবার ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নামতে চলেছে টিম ইন্ডিয়া। সেখানেও বিরাট কোহলিকে নিয়েই আশাবাদী প্রাক্তন তারকা স্পিনার হরভজন সিং।

শ্রীলঙ্কার বিরুদ্ধে এই বছরেই একদিনের ক্রিকেটে জোড়া সেঞ্চুরী পেয়েছেন বিরাট কোহলি

একদিন এবং টি টোয়েন্টি ফর্ম্যাটে বিরাট কোহলি বড় রানে ফিরলেও, এখনও পর্যন্ত টেস্টের মঞ্চে কিন্তু সেই ফর্মে দেখা যায়নি বিরাট কোহলিকে। গতবছরই  এশিয়া কাপের মঞ্চে টি টোয়েন্টিতে  সেঞ্চুর পেয়েছিলেন বিরাট কোহলি। এরপর থেকেই বিরাট কোহলিকে ফের তাঁর পুরনো ফর্মে ফিরেছেন। ২০২২ সালেই বাংলাদেশের বিরুদ্ধে একদিনের  ক্রিকেটে সেঞ্চুরী করেছিলেন তিনি। সেই ধারা নতুন বছরেও অব্যহত রেখেছেন প্রাক্তন ভারত অধিনায়ক। বছরের শুরুতেই শ্রীলঙ্কার বিরুদ্ধে একদিনের সিরিজে জোড়া সেঞ্চুরী করেছিলেন বিরাট কোহলি।

এবার টেস্টের মঞ্চে তাঁর রানে ফেরার অপেক্ষায় রয়েছেন ভারতীয় দলের তারকা ব্যাটার। হরভজন সিংও বিরাট কোহিলকে নিয়ে এবার আশবাদী। এই প্রসঙ্গে প্রাক্তন তারকা ক্রিকেটার হরভজন সিং জানিয়েছেন, “বিরাট কোহলির মতো ক্রিকেটারের যতই প্রশংসা করা হোক না কেন, সবকিছুই তাঁর জন্য অনেক কম। ব্যাট হাতে বহু রান করেছেন বিরাট কোহলি। সেজন্য যখন তাঁর ব্যাট থেকে আমরা সেঞ্চুরীর ঝলক দেখি, সেই সময়ই বিরাট কোহলি ফর্মে রয়েছে বলে মনে করি। যদিও শেষ তিনটে বছর বিরাট কোহলির জন্য সেভাবে ভাল যায়নি”।

হরভজন সিং আরও জানিয়েছেন, “কিন্তু তাঁর নাম বিরাট কোহলি। ইতিমধ্যেই ফের বিরাট কোহলি তাঁর ফর্ম ফিরে পেয়েছেন এবং একদিনের ফর্ম্যাটে  জোড়া সেঞ্চুরীও পেয়েছেন বিরাট কোহলি। আমার মনে হয় অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এই সিরিজেই বিরাট কোহলি ফর্মে ফিরবেন এবং  অনেক রান করবেন। আর বিরাট কোহলি যখন ফর্মে ফেরেন, সেই সময় তাঁকে আটকান কারোর পক্ষেই সম্ভব নয়”।

শেষবার ২০১৯ সালে নভেম্বর মাসে বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সেঞ্চুরী পেয়েছিলেন বিরাট কোহলি। এরপর থেকেই আর টেস্টের মঞ্চে সেঞ্চুরী দেখা যায়নি বিরাট কোহলির ব্যাটে। গতবছর বাংলাদেশের বিরুদ্ধেও ব্যর্থ হয়েছিলেন প্রাক্তন ভারতীয় অধিনায়ক। অস্ট্রেলিয়ার বিরুদ্ধেই তিনি ফর্মে ফেরেন কিনা সেটাই দেখার অপেক্ষায় রয়েছেন সকলে।

close whatsapp