রবিচন্দ্রন অশ্বিনকে নিয়ে বিশেষ ভাবতে নারাজ স্টিভ স্মিথ

Ravichandran Ashwin
Ravichandran Ashwin. (Photo Source: BCCI)

আগামী ৯ ফেব্রুয়ারী নাগপুরে শুরু হচ্ছে ভারত বনাম অস্ট্রেলিয়া টেস্ট সিরিজ।  ৪৮ ঙন্টা পরই সম্মুখ সমরে নামবে দুই দল। আর সময় যতই এগিয়ে আসছে ততই যেন উত্েজনার পারদ চড়তে শুরু করেছে। দুই শিবিরেই এই মুহূর্তে প্রস্তুতি তুঙ্গে। বিশেষ করে নাগপুরের স্পিনিং ট্র্যাকে সাফল্য পেতে মরিয়া হয়ে রয়েছে অজু বাহিনী। ভারকের মাচিতে তাদের সামনে যে স্পিন আক্রমণের কঠিন চ্যালেঞ্জ থাকবে তা মানতে কোনও দ্বিধা নেই অস্ট্রেলিয়ার। ভারতীয় শিবিরেই রয়েছেন রবিচন্দ্রন অশ্বিন। যদিও তাঁকে নিয়ে অস্ট্রেলিয়া শিবির বেশী ভাবছে না বলেই জানিয়ে দিয়েছেন স্টিভ স্মিথ।

বরাবরই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভাল পারফরম্যান্স দেখিয়েছেন রবিচন্দ্রন অশ্বিন। সেইসঙ্গে বাঁ হাতি ব্যাটারদের সামনে তিনি যে কতটা ভয়ঙ্কর তা অস্ট্রেলিয়ান ক্রিকেটারদের স্মৃতিতে এখনও টাটকা।  যদিও সেই কথা মুখে প্রকাশ করতে একেবারেই নারাজ অস্ট্রেলিয়ার সহ অধিনায়ক স্টিভ স্মিথ। বরং ম্যাচের দুই দিন আগে সাংবাদিক সম্মেলনে এসে অশ্বিনকে নিয়ে অন্যরকম কথাই শোনা গেল তাঁর মুখে।

রবিচন্দ্রন অশ্বিনের কথা মাথায় রেখেই অজিদের প্রস্তুতিতে আনা হয়েছিল মহেশ পাথিয়াকে

রবিচন্দ্রন অশ্বিনের চ্যালেঞ্জ সামলানোর অস্ত্র নাকি তাদের শিবিরে মজুত রয়েছে। এছাড়াই ভারতের বিরুদ্ধে নামার আগে অশ্বিনকে নিয়ে নাকি বিশেষ ভাবছেও না অস্ট্রেলিয়া। মুখে এমনটা বললেও. অস্ট্রেলিয়া শিবিরের ছবিটা কিন্তু সেই কথা বলছে না। ভারতের মাটিতে পা রাখার পরই অস্ট্রেলিয়ার প্রস্তুতিতে দেখা গিয়েছে মহেশ পাথিয়াকে। রবিচন্দ্রন অশ্বিনের বোলিংয়ের সঙ্গে তাঁর হুবুহু মিল রয়েছে। সেইসঙ্গে শোনা গিয়েছে অজি ব্যাটাররা নাকি অশ্বিন, জাদেজাদের বোলিংয়ের ভিডিও বারবার দেখেছেন।

স্টিভ স্মিথ অবশ্য রবিচন্দ্রন অশ্বিনকে নিয়ে বিশেষ ভাবার কথা মানতে চাননি।  সাংবাদিক সম্মেলনে এসে স্টিভ জানিেয়েছিলেন, “মহেশ পাথিয়া রবিচন্দ্রন অশ্বিনের স্টাইলেই বোলিং করেন। যদিও এই সমস্ত কিছু নিয়ে আমরা বিশেষভাবে কিছু ভাবছি না। অশ্বিন অবশ্যই একজন ভাল বোলার। তবে অশ্বিনের মোকাবিলা করার মতো অস্ত্র আমাদের কিট ব্যাগেও প্রস্তুত রয়েছে”।

২০০৪-২০০৫ মরসুমের পর থেকে ভারতের মাটিতে আর কখনোও টেস্ট সিরিজ জিততে পারেনি অস্ট্রেলিয়া। এবার সেই পরিসংখ্যানটাই বদলাতে মরিয়া হয়ে রয়েছেন স্টিভ স্মিথরা। ভারতের মাটিতে পা রাখার পর থেকেই স্পিন আক্রমণ সামলানোর প্রস্তুুতিতে বিশেষ নজর দিয়েছেন অজি ব্যাটাররা।   অশ্বিনকে নিয়ে বেশী ভাবর কথা না বললেও, প্রথম দিন থেকেই তাদের প্রস্তুতিতে দেখা যাচ্ছে মহেশ পাথিয়াকে। নাগপুরের পিচ যে  টার্নিং হতে চলেছে তা এখন স্পষ্ট। শুধুই বৃহস্পতিবার ম্যাচ শুরু হওয়ার অপেক্ষা।

close whatsapp