অস্ট্রেলিয়ার স্পিনারদের মোকাবিলায় রাহুল দ্রাবিড়ের বিশেষ কৌশল

Virat Kohli and Rahul Dravid
Virat Kohli and Rahul Dravid. (Photo by Philip Brown/Popperfoto/Popperfoto via Getty Images)

আগামী ৯ ফেব্রুয়ারী অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ঘরের মাঠে নামতে চলেছে টিম ইন্ডিয়া। নাগপুরের পিচ যে টার্নিং ট্র্যাক হতে চলেছে তা কার্যত স্পষ্ট। ভারতীয় শিবিরের পাসাপশি অস্ট্রেলিয়া শিবিরেও রয়েছেন তারকা স্পিনাররাও। ন্যাথান লিয়ন, অ্যাশটন আগারদের বিরুদ্ধে খেলতে হবে বিরাট কোহলি, রোহিত শর্মা, শুভমন গিলদের।  তাদের বিরুদ্ধে খেলার জন্যই রাহুল দ্রাবিড়ের বিশেষ কৌশলের নির্দেশ ভারতীয় দলের ব্য়াটারদের। ন্যাথান লিয়ন এবং অ্যাশটন আগারের স্পিন সামলানোর জন্য আক্রমণাত্মক ক্রিকেটের পাশাপাশি সুইপ শট খেলারই নির্দেশ দিয়েছেন রাহুল দ্রাবিড়।

নাগপুরের টার্নিং পিচেই প্রথম ম্যাচে খেলতে নামবে দুই দল। সেখানে প্রথম দিন থেকেই স্পিনের দাপট দেখা গেলে হয়ত খুব একটা অবাক হওয়ার মতো কিছুই থাকবে না। সেজন্য ভারতের মাটিতে পা রাখার পর থেকেই স্পিনারদের বিরুদ্ধে খেলার প্রস্তুতি শুরু করে দিয়েছেন অস্ট্রেলিয়ান ব্যাটাররা।  একই চিত্র দেখা যাচ্ছে ভারতীয় শিবিরেও। ন্যাথান লিয়ন এবং অ্যাশটন আগারের মোকাবিলা করার প্রস্তুতিই এথন তুঙ্গে রয়েছে ভারতীয় ব্যাটারদের।

নাগপুরের পিচে অস্ট্রেলিয়ার স্পিনারদের নিয়ে সতর্ক ভারতীয় শিবির

সম্প্রতি স্পিনারদের বিরুদ্ধে ভারতীয় তারকা ক্রিকেটারদের বারবারই সমস্যার মুখে পড়তে হয়েছে। বিশেষ করে বিরাট কোহলি, রোহিত শর্মা, লোকেশ রাহুলরা এই সমস্যার সম্মুখীন হয়েছে। অস্ট্রেলিয়ার ন্যাথান লিয়নের বিরুদ্ধে খেলতে সমস্যার পড়তে দেখা গিয়েছে বিরাট কোহলিকেও। সম্প্রতি ন্যাথান লিয়নের বলেই সবচেয়ে বেশী আউট হয়েছেন তিনি। সেজন্যই এবার বিশেষ কৌশল রাহুল দ্রাবিড়ের। অস্ট্রেলিয়ার স্পিনারদের বিরুদ্ধে যে কৌশলে ঋষভ পন্থ খেলেছিলেন, সেই কৌশলই এবার ভারতীয় ক্রিকেটারদেরও খেলার নির্দেশ দিচ্ছেন রাহুল দ্রাবিড়।

স্পিনের বিরুদ্ধে শুধুমাত্র ডিফেন্সিভ ব্যাটিং নয়। বরং আক্রমণাত্মক ক্রিকেট খেলারই নির্দেশ দিয়েছেন তিনি। একইসঙ্গে স্পিনারদের  ব্যর্ত করতে সুইপ শটের ওপরই জোর দিচ্ছেন ভারতীয় দলের প্রধান কোচ রাহুল দ্রাবিড়। নাগপুরে প্রস্তুতি চলছে ভারতীয় দলের। নেটে বিরাট কোহলি, রোহিত  শর্মা, শুভমন গিল এবং লোকেশ রাহুলদের মতো ক্রিকেটারদের সুইপ শটের ওপরই বেশী জোর দিতে দেখা যাচ্ছে।  অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এই রাস্তায় হেঁটেই এখন সাফল্যের পথ খুঁজতে চাইছে ভারতীয় দল।

২০০৪ সালের পর থেকে ঘরের মাঠে অস্ট্রেলিয়ার কাছে কোনও টেস্ট সিরিজ হারেনি ভারতীয় দল। এছাড়া ২০২০-২১ মরসুমে অস্ট্রেলিয়ার মাটিতে প্রথংবার টেস্ট সিরিজ জিতে ইতিহাস তৈরি করেচিলটিম ইন্ডিয়া। এই সিরিজে নামার আগে এগুলো যে ভারতীয় দলকে বাড়তি আত্মবিশ্বাস যোগাবে তা বলার অপেক্ষা রাখে না।

 

close whatsapp