অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সূর্যকুমার যাদবকে খেলানোর পরামর্শ রবি শাস্ত্রীর
আপডেট করা - Feb 6, 2023 7:04 pm

আগামী ৯ ফেব্রুয়ারী ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজের প্রথম ম্াচে নামতে চলেছে ভারতীয় দল। সেখানেই প্রথম একাদশ কী হবে তা নিয়ে এখন চর্চা তুঙ্গে। ঘরের মাঠ নামার অ্যাডভান্টেজ অবশ্যই ভারতের সামনে রয়েছে। তবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে পৌঁছনোর জন্য ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এই টেস্ট সিরিজ জিততেই হবা ভারতীয় দলকে। সেই সিরিজ শরুু হওয়ার আগেই আগেই ভারতীয় দলসের উদ্দেশ্যে বিশে, পরামর্শ প্রাক্তন ভারতীয় কোচ রবি শাস্ত্রীর। তাঁর মতে এই টেস্ট সিরিজে সূর্।কুমার যাদবরে খেলানো উচিত্ টিম ইন্ডিয়ার। কোন খেলানো উচিত্ সেই কথাও জানাতে দ্বিধা করেননি তিনি।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নাগপুরে প্রথম ম্যাচে নামতে চলেছে টিম ইন্ডিয়া। নাগপুরের পিচ যে স্পিন সহায়ক হতে চলেছে তার আভাস আগে থেকেই পাওয়া গিয়েছে। সেই মতোই প্রস্তুতিও শুরু করে দিয়েছে দুই দল। ভারতের বিরুদ্ধে নামার আগে স্পিন আক্রমণ মোকাবিলা করার ওপরই জোর দিচ্ছে অস্ট্রেলিয়া শিবির। তেমনই ভারতীয় শিবিরেো চলছে স্পিন খেলার প্রস্তুতি। সেই সময়ই সূর্যকুমার যাদদবকে নিয়ে বিশেষ পরামর্শ দিচ্ছেন রবি শাস্ত্রী। তাঁর মতে অস্ট্রেলি.য়ার স্পিন আক্রমণের বিরুদ্ধে ক্।ামিও খেলার জন্যই সূর্যকুমার যাদবকে খেলানো উচিত্।
টি২০ ব্যাটারদের তালিকায় শীর্ষস্থানে রয়েছেন সূর্যকুমার যাদব
টি টোয়েনেচ্ ফর্ম্যাটে ভারতীয় দলের হয়ে দুরন্ত পারফরম্যান্স দেখিয়েছেন সূর্যকুমার যাদব। যদিও ভারতীয় দলের এখনও পর্যন্ত লাল বলের ফর্ম্যাচে খেলার সুযোগ হয়নি তাঁর। সাদা বলের ফর্ম্যাটে দুরন্ত পারফরম্যান্স দেখিয়েছেন তিনি। কিন্তু ঘরোয়া ক্রিকেটে কিন্তু সূর্যকুমার যাদবের পারফরম্যান্সের গ্রাফ উর্ধ্বমুখী। অস্ট্রেলিয়ার স্পিনের বিরুদ্ধেই সূর্যপুমার যাদবকে খেলানো খেলানোর পরামর্স দিচ্ছেন রবি শাস্ত্রী।
এই প্রসঙ্গে প্রাক্তন ভারতীয় কোচ জানিয়েছেন, ভারতের মাটিতে যদি ভাল পারফরম্যান্স করতে হয় তবে ক্রমাগত স্ট্রাইক রোটেট করে যেতেই হবে। সেখানে বোলারদের কোনওভাবেই মেডেন দিতে দেওয়া যাবে না। স্কোর কেমনভাবে করতে হবে সেই পথটাই খুঁজে বের করতে হবে। বোলারকে আটকানোই এখানে একেবারে প্রধান কাজ নয়। সেটা ব্যাটারের সামনে একটা বড়সড় চ্যালেঞ্জ তৈরি করতে পারে। সেজন্।যই আমার মনে হয় সূর্য়কুমার যাদব সেই পজিশনে একেবারে সঠিক বাছাই।
ওডাআই হোক কিংবা টেস্টের মঞ্চ। সূর্যকুমার যাদবের ক্যামিও পারফরম্যান্স ভারতীয় দলকে সাহায্য করবে বলেই মনে করেন রবি শাস্ত্রী। তাঁর মতে সূর্যের হাত ধরে খুব দ্রুত ৩০ থেকে ৪০ রান চলে আসতে পারে। আর সেটাই যে ভারতীয় দলকে অনেক সাহায্য করবে তা মানতে কোনও দ্বিধা নেই রবি শাস্ত্রীর।