শ্রীলঙ্কার স্বার্থে বর্ডার-গাভাস্কার ট্রফিতে ভারতের হার দেখতে চান মাহেলা জয়াবর্ধনে

ভারত সিরিজ হারলে শ্রীলঙ্কার পক্ষে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে যাওয়ার সম্ভাবনা তৈরী হবে

Mahela Jayawardene
Mahela Jayawardene. (Photo by Nathan Stirk/Getty Images)

শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ক এবং ব্যাটিং কিংবদন্তী মাহেলা জয়াবর্ধনে আসন্ন বর্ডার-গাভাস্কার ট্রফি নিয়ে তাঁর মতামত প্রকাশ করেছেন। আইসিসি রিভিউয়ের সাম্প্রতিক সাক্ষাৎকারে তিনি স্বীকার করেছেন যে দুটি শীর্ষ মানের দলের মধ্যে একটি কঠিন লড়াইয়ের সিরিজ হতে চলেছে এটি। তবে অজিদের জয়ের ভবিষ্যদ্বাণী করেছেন তিনি।

শ্রীলঙ্কার জাতীয় দলের পরামর্শক কোচের ভূমিকায় থাকা মাহেলা জয়াবর্ধনে আসন্ন সিরিজে ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে একটি আকর্ষণীয় লড়াইয়ের জন্য অপেক্ষা করছেন। উভয় দলই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (ডাব্লিউটিসি) পয়েন্ট টেবিলের শীর্ষ দুটি স্থান দখল করে আছেন এবং ইংল্যান্ডে আয়োজিত ফাইনালে ওঠার ক্ষেত্রে এই দুই দলই অগ্রগণ্য।

২০০৪-এর পর থেকে ভারতের মাটিতে টেস্ট সিরিজ জিততে পারেনি অস্ট্রেলিয়া। তবে শ্রীলঙ্কার কিংবদন্তী মনে করেন যে প্যাট কামিন্সের নেতৃত্বাধীন দল উপমহাদেশে সাফল্য পাওয়ার জন্য প্রয়োজনীয় অস্ত্রে সমৃদ্ধ। তিনি একটি উত্তপ্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ সিরিজে অজিদের জয়ের আশা করেছেন কারণ অস্ট্রেলিয়া জিতলে শ্রীলঙ্কার পক্ষে ডাব্লিউটিসি ফাইনালে যাওয়ার যোগ্যতা অর্জনের সম্ভাবনা রয়েছে।

“আমি মনে করি এটি একটি দুর্দান্ত সিরিজ হতে চলেছে। ভারতীয় কন্ডিশনকে মোকাবিলা করার জন্য অস্ট্রেলিয়ার ব্যাটাররা সক্ষম, তাদের সত্যিই একটি ভাল বোলিং ইউনিট রয়েছে বলে আমার মনে হয়। তারা কীভাবে সিরিজ শুরু করে এবং কীভাবে গতি পায় তার উপর অনেক কিছু নির্ভর করবে। কিন্তু এটা আকর্ষণীয় হবে। এটা ভবিষ্যদ্বাণী করা কঠিন, কিন্তু একজন শ্রীলঙ্কান হওয়ায় আমি আশা করছি যে অস্ট্রেলিয়া সম্ভবত ২-১ ব্যবধানে জিতবে। কিন্তু সিরিজটি একটি কঠিন হতে চলেছে,” মাহেলা জয়াবর্ধনে আইসিসি রিভিউয়ের সাম্প্রতিক সংস্করণে বলেছেন।

শুবমান গিলকে সিরিজের অন্যতম প্রধান খেলোয়াড় হিসেবে মনে করছেন মাহেলা জয়াবর্ধনে

ভারতের তরুণ ব্যাটিং তারকা শুবমান গিল সম্পর্কে বলতে গিয়ে, জয়াবর্ধনে জানিয়েছেন যে তরুণ ওপেনার বিশ্ব মানের অস্ট্রেলিয়ান পেস আক্রমণের বিরুদ্ধে লড়াই করার উপযুক্ত। সাদা বলের দুই ফর্ম্যাটে গিলের ফর্মের কথা উল্লেখ করে তিনি বলেছেন ২৩ বছর বয়সী যদি লাল বলের ক্রিকেটেও এই ফর্ম বজায় রাখেন তবে তিনি ভারতের একটি বড় সম্পদ হয়ে উঠবেন।

“সে খুব ভালো, সে টেকনিক্যালি দক্ষ এবং পেসারদের ভালোভাবে খেলে। অস্ট্রেলিয়ার আক্রমণের বিরুদ্ধে ভালো অবস্থানে থাকবে, তবে এটি সবসময় কঠিন হতে চলেছে। এই মুহুর্তে সে দুর্দান্ত ফর্মে আছে এবং যদি সে ফর্মটিকে লাল বলের ক্রিকেটে রূপান্তরিত করে তবে সে ভারতের লাইন-আপের একটি দুর্দান্ত সম্পদ হবে,” তিনি উল্লেখ করেছেন।

close whatsapp