ভারতীয় ক্রিকেটারদের রবিবারের ছুটি রাহুল দ্রাবিড়ের

Rahul Dravid
Rahul Dravid. (Photo by Gareth Copley/Getty Images)

আগামী ৯ ফেব্রুয়ারী অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ঘরের মাঠে টেস্ট সিরিজে নামতে চলেছে ভারতীয় দল। অস্ট্রেলিয়া বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে পৌঁছে গেলেও ভারতীয় দল এখনও পর্যন্ত বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের রাস্তা খোলা রাখতে পারেনি। তবে রাস্তা যে একেবারে বন্ধ তা নয়। ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এই টেস্ট সিরিজ জিততে পারলেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের রা্স্তা পাকা করে ফেলবে টিম ইন্ডিয়া। আর সেজন্যই দলের ক্রিকেটারদের খোশ মেজাজে রাখার দিকে বিশেষ নজর ভারতীয় দলের প্রধান কোচ রাহুল দ্রাবিড়ের।

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজ শুরু হতে আর মাত্র এক সপ্তাহই বাকি রয়েছে। তার আগে টিম ইন্ডিয়ার ক্রিকেটারদের রবিবারের ছুটি দিলেন ভারতীয় দলের প্রধান কোচ রাহুল দ্রাবিড়। গতবছর বাংলাদেশের বিরুদ্ধে টেস্চ সিরিজে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের রাস্তাটা প্রশস্ত করেছিল টিম ইন্ডিয়া। কিন্তু চ্যালেঞ্জটা এখনও কঠিন তাদের সামনে। ঘরের মাঠে অস্ট্রেলিয়ার মতো দলকে হারাতেই হবে ভারতীয় দল। যদিও পরিসংখ্যান টিম ইন্ডিয়ার পক্ষেই রয়েছে।

সোমবার থেকে ভারতীয় দলের সঙ্গে প্রস্তুতি শুরু করে দেবেন রোহিত শর্মা

ঘরের মাঠে ২০০৪ সালের পর থেকে অস্ট্রেলিয়ার কাছে ঘরের মাঠে কখনও টেস্ট ম্যাচ হারেনি ভারত। এবারও সেই ধারাই ধরে রাখতে মরিয়া হ.য়ে রয়েছে তারা। শেষবার ২০২০-২১ মরসুমে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তাদের ঘরের মাঠে  বর্ডার-গাভাসকর ট্রফিতে নেমেছিল ভারত। সেখানেই অজি বাহিনীকে হারিয়ে ইতিহাস তৈরি করেছিল ভারতীয় দল। এই সিরিজে নামার আগে যে সেই সিরিজ জয়টাই বারতীয় দলকে বাড়তি আত্মবিশ্বাস যোগাবে তা বলার অপেক্ষা রাখে না।

এই টেস্ট সিরিজ দিয়েই টেস্টের মঞ্চে রানে ফিরতে মরিয়া হয়ে রয়েছেন বিরাট কোহলিও। একদিন এবং টি টোয়েন্টিতে সেঞ্চুরী পেলেও টেস্টে কিন্তু এখনও পর্যন্ত সেঞ্চুরী পাননি তিনি। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বড় রানে ফেরার জন্য বিরাট কোহলিও এখন মরিয়া হয়ে রয়েছেন। গত বৃহস্পতিবার থেকেই শুরু করে দিয়েছেন প্রস্তুতিও। রবিবারই ভারতীয় শিবিরে যোগ দিয়েছেন রোহিত  শর্মাও। সোমবার থেকেই দলের সঙ্গে প্রস্তুতিতে নেমে পড়বেন ভারতীয় দলের অধিনায়ক।

প্রথম ম্যাচেই নাগপুরে নামবে ভারতীয় দল। সেই ম্যাচের পিচ নিয়ে এখন থেকেই চর্চা তুঙ্গে। নাগপুরে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে যে স্পিন সহায়ক পিচেই নামতে চলেছে দুই দল তা বলার অপেক্ষা রাখে না। সেজন্য অস্ট্রেলিয়ার পাশাপাশি ভারতীয় শিবিরেও স্পিনের বিরুদ্ধে প্রস্তুতি চলছে। ওয়াশিংটন সুন্দর এবং সৌরভ কুমারদের বিরুদ্ধে চলছে প্রস্তুতি। এখন শুধুই বর্ডার গাভাসকর ট্রফি শুরু হওয়ার অপেক্ষায় সকলে।

close whatsapp