অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বিরাট কোহলির বিধ্বংসী ইনিংস নিয়ে আশাবাদী আকাশ চোপড়া
আপডেট করা - Feb 5, 2023 2:02 pm

আগামী ৯ ফেব্রুয়ারী থেকে শুরু হচ্ছে বর্ডারক গাভাসকর ট্রফি। এই সিরিজ জিততে পারলেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে জায়গা পাকা করে ফেলবে ভারতীয় দল। আর সেই লক্ষ্যে যে টিম ইন্ডিয়ার অন্যতম প্রধান অস্ত্র হতে চলেছেন বিরাট কোহলি তা বলার অপেক্ষা রাখে না। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নামার আগে বিরাট কোহলিকে নিয়েই আশার সুর শোনা গেল আকাশ চোপড়ার মুখেও। তাঁর মতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সবসময়ই বিধ্বংসী হয়ে ওঠেন বিরাট কোহলি। এই সিরিজেও যে বিরাট কোহলির থেকে তেমনটাই প্রত্যাশা করছেন তিনি তা বলার অপেক্ষা রাখে না।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে যেকোনও ফর্ম্যাটই হক সবসময়ই দুরন্ত পারফর্ম্যান্স করতে দেখা গিয়েছে বিরাট কোহলিকে। টেস্টের মঞ্তে অজিদের বিরুদ্ধে তিনি সবসময়ই সফল। এবারও যে তার অন্যথা হবে না সেই ব্যপারেই আশাবাদী প্রাক্তন ক্রিকেটার আকাশ চোপড়া। একদিন এবং টেস্টে সেঞ্চুরী পেলেও এখথনও প্রযন্ত টেস্টের মঞ্চে বড় রান পেতে ব্যর্থই হয়েছেন বিরাট কোহলি। এবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চার ম্যাচের টেস্ট সিরিজে নামতে চলেছে টিম ইন্ডিয়া। সেখানেই বিরাট কোহলির বিধ্বংসা পারফরম্যান্স নিয়ে আশাবাদী প্রাক্তন ক্রিকেটার আকাশ চোপড়া।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ২০টি টেস্টে ১৬৮২ রান রয়েছে বিরাট কোহলির
এখনও পর্যন্ত অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ২০টি টেস্ট ম্যাচ খেলেছেন বিরাট কোহলি। দেশের জার্সিতে বেশীরভাগ ম্যাচেই অজি বাহিনীর বিরুদ্ধে সাফল্য পেয়েছেন তিনি। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ২০টি টেস্ট ম্যাচে বিরাট কোহলির রান রয়েছে ১৬৮২। সেইসঙ্গে তাঁর গড় রয়েছে ৪৮.০৫। সেইসঙ্গেই বিরাট কোহলির ঝুলিতে রয়েছে সাতটি সেঞ্চুরীও। আগামী ৯ ফেব্রুয়ারী থেকে ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নামতে চলেছেন প্রাক্তন ভারত ভারত অধিনায়ক।
এমন পারফর্ম্যান্স দেখেই আকাশ চোপড়া জানিয়েছেন, “এটা হল বর্ডার-গাভাসকর ট্রফি। সেখানেই যদি কয়েকদিন পিছিয়ে যাওয়া যায় তবে দেখা যায় যে বিরাট কোহলি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে কেমনভাবে রান পেয়েছেন। বিরাট কোহলি প্রসঙ্গে একটা কথা বলতেই হয় যে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে যখন তিনি নামেন, সেই সময় বিধ্বংসী হয়ে ওঠেন এই তারকা ক্রিকেটার। সেই সময় তিন যেন বিস্ট মোড অ্যাক্টিভেট করে ফেলেন। এই অস্ট্রেলিয়ার বিরুদ্ধেই তাঁর বেশীরভাগ সেরা পারফরম্যান্সগুলো দেখা গিয়েছে”।
নতুন বছরের শুরুটা বেশ ভালভাবেই করেছেন বিরাট কোহলি। শ্রীলঙ্কার বিরুদ্ধে একদিনের সিরিজে জোড়া সেঞ্চুরী দেখা গিয়েছিল বিরাট কোহলির ব্যাটে। শুধু তাই নয় গতবছর বাংলাদেশের বিরুদ্ধেও একদিনের ক্রিকেটে সেঞ্চুরী পেয়েছিলেন প্রাক্তন বারত অধিনায়ক। যদিও টেস্টের মঞ্চে এখনও পর্যন্ত সেঞ্চুরী নেই এই তারকা ক্রিকেটারের ব্যাটে। এই অস্ট্রেলিয়ার বিরুদ্ধেই সেই খরা কাটে কিনা সেটাই এখন দেখার।