ইয়ান হিলির মন্তব্যের জবাব দিলেন রবিচন্দ্রন অশ্বিন
আপডেট করা - Feb 3, 2023 6:57 pm

বর্ডার-গাভাসকর ট্রফি শুরু হতে আর এক সপ্তাহও বাকি নেই। আর সেই সিরিজ শুরু হওয়ার গে বাকযুদ্ধ অরম্ভ হবে না এমনটাও আবার হয় নাকি। ভারত বনাম অস্ট্রেলিয়া সিরিজ শুরু হওয়ার আগেই পিচ নিয়ে ভারতকে খানিতটা কটাক্ষের সুরে কথা বলেছিলেন প্রাক্তন অজি তারকা। এবার তারই জবাব দিলেন ভারতীয় দলের তারকা ক্রিকেটার রবিচন্দ্রন অশ্বিন। অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের বিরুদ্ধে বরাবরই এতটু বেশী সরব থাকেন তিনি। এবারও তার অন্যথা হয়নি। ইয়ান হিলির মন্তব্যের পাল্টা দিকে পিছপা হননি রবিচন্দ্রন অশ্বিন।
তাঁর মতে ইয়ান হিলির এই কথা সিরিজ শুরু হওয়ার আগে থেকেই বর্ডার গাভাসকর ট্রফির উত্তেজনা অনেকটা বাড়িয়ে দিল। আগামী ৯ ফেব্রুয়ারী অস্ট্রেলিয়ার বিরুদেধে ঘরের মাঠে প্রথম টেস্টে নামবে টিম ইন্ডিয়া। তার আগে দুই দলের বাকযুদ্ধে যে পরিস্তিতি আগে থেকেই উত্তপ্ত হতে শুরু করেছে তা বলাই বাহুল্য। অস্ট্রেলিয়া দল ইতিমধ্যেই ভারতের মাটিতে প্রস্তুতি সুরু করে দিয়েছে। রবিচন্দ্রন অশ্বিনের মোকাবিলা করার জন্য অজি শিবিরের প্রস্তুতিতে এসেছেন মহেশ পিথিয়া। সেই সময়ই ইয়ান হিলির পাল্টা দিলেন রবি অশ্বিন।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতের পিচ তৈরি নিয়ে কটাক্ষ করেছিলেন ইয়ান হিলি
ভারতের বিরুদ্ধে অস্ট্রেলিয়ার জেয়ার সম্ভবনা নিয়েই মুখ খুলেছিলেন প্রাক্তন ক্রিকেটার ইয়ান হিলি। তাঁর মতে ভারত যদিস্পোর্টিং পিচ তৈরি করে কতবে এই সিরিজ জেতার দাবীদার অস্ট্রেলিয়া। এমনটা শোনার পরই আর চুপ করে থাকতে পারেননি রবিচন্দ্রন অশ্বিন। তাঁর মতে ইয়ান হিলির এই কথা এখন তাদের সিরিজের উত্তেজনা অনেকটাই বাড়িয়ে দিয়েছে। খানিকটা ব্যাঙ্গাত্মক হিসাবেই যে অশ্বিন বলেছেন এই কথা তা বলার অপেক্ষা রাখে না।
এই প্রসঙ্গে রবিচন্দ্রন অশ্বিন নিজস্ব ইউটিউব চ্যানেলে জানিয়েছেন, “যাই হোক অকজন প্রাক্তন অস্ট্রেলিয়া ক্রিকেটার হিসাবে তিনি কিছু গুরুত্বপূর্ণ বলার চেষ্টা করেছেন। তিনি বেশ কিছু জায়গাতেই এমন মন্তব্য করেছেন যার মানে এমন যে ভারতীয়রা নাকি অস্ট্রেলিয়াকে অপ্রস্তুত পরিস্থিতিতে ফেলার মতোই ব্যবস্থা করে রাখবে। তাঁর মতে অস্ট্রেলিয়ার হাবভাবই একেবারে সঠিক। তবে ইয়ান হিলির এই মন্তব্য যে সিরিজের উত্তাপের পারদ অনেকটাই চড়িয়ে দিয়েছে তা বলার অপেক্ষা রাখে না”।
এই মুহূর্তে দুই শিবিরেই চলছে জোরকদমে প্রস্তুতি। বিশেষ গত বৃহস্পতিবার থেকে প্রস্তুতি শুরু করে দিয়েছে অস্ট্রেলিয়া। একইসঙ্গে প্রস্তুতি আরম্ভ করে দিয়েছে টিম ইন্ডিয়া। এই সিরিজ জিততে পারলেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের দড়জা খুলতে পারবে ভারতীয় দল।