ভারতীয় পেসারদের পারফরম্যান্স নিয়ে খুশি নন সঞ্জয় বাঙ্গার
আপডেট করা - Jan 27, 2023 10:22 pm

স্পিনাররা সফল হলেও নিউ জিল্যান্ডের বিরুদ্ধে পেসাররা কিন্তু সেভাবে পারফরম্যান্স দেখাতে পারেননি। শেষ ওভারে অর্শদীপ সিংয়ের পারফরম্যান্সই যে নিউ জিল্যান্ডের বড় রানের রাস্তাটা প্রশস্ত করে দিয়েছিল তা বলার অপেক্ষা রাখে না। সরসারি না বলেও নিউ জিল্যান্ডের ব্যাটিংয়ের শেষে ভারতীয় পেসারদের পারফর্ম্যান্সেরই খানিকটা সমালোচনা করলেন তিনি। তাঁর মতে বারবারই ব্যাটারদের বড় শট নেওয়ার মতোই বোলিং করছিলেন ভারতীয় বোলাররা। আর তাতেই যে রান বেশী হয়েছে তা বলার অপেক্ষা রাখে না।
হার্দিক পান্ডিয়া থেকে অর্শদীপ সিং এবং শিবম মাভিরা কেউই এদিন বিশেষ সফল হতে পারেনি। শেষ মুহূর্তে ড্যারিল মিচেলের সামনে তো অর্শদীপ সিং একেবারেই মাথা তুলে দাঁড়াতে পারেননি। আর তাতেই কার্যত শেষ হয়ে গিয়েছিল ভারতীয় দল। বিশেষ করে ম্যাচের শেষ ওভারটাই যেন সবকিছু বদলে দিয়েছিল। যে সময় অর্শদীপ সিং বোলিং করতে গিয়েছিলেন, সেই সময় নিউ জিল্যান্ডের রান ছিল ১৪৯। সেখানেই ২৭ রান দিয়ে শেষ ওভারে ননিউ জিলিযান্ডের বড় রানের রাস্তাটা তৈরি করে দিয়েছিলেন তিনি।
অর্শদীপ সিং ৪ ওভারে এদিন একাই ৫১ রান দিয়েছিলেন
ম্যাচের প্রথমার্ধ শেষে এই বিষয় নিয়েই খানিকটা অসন্তুষ্ট প্রাক্তন ভারতীয় ক্রিকেটার এবং প্রাক্তন ব্যাটিং কোচ সঞ্জয় বাঙ্গার। তাঁর মতে এদিন বেশীরভাগ সময়ই যেন বোলাররা ব্যাটারদের বড় রান করার দিকে এগিয়ে দিয়েছি্লেন। তবে ভারতীয় দলের স্পিনারদের পারফরম্যান্স নিয়ে বেশ খুশি হয়েছেন সঞ্জয় বাঙ্গার। তাঁর মুখে ওয়াশিংটন, কুলদীপদের প্রশংসাই শোনা গেল বারবার।
স্টার স্পোর্টসে সঞ্জয় বাঙ্গার জানিয়েছেন, একেবারে শুরুর দিকে ভারতীয় ক্রিকেটাররা এদিন ভাল ছন্দে ছিলেন। সেখানেই সুইংয়ের খোজে ছিসেন সকলে। যা রাঁচির এই পিচে ছিল না। সেখানেই মনে হচ্ছিল তারা যে ব্যাটারদের বড় শট নেওয়ার মতোই বোলিং করচিলেন। তবে ম্যাচ যখন একেবারে শেষের দিকে ছিল, সেই সময় ড্যারিল মিচেলের প্রশংসা করতেই হবে। সেই সময় অসাধারণ ব্যাটিং করেছিলেন তিনি।
এদি্ন নিউ জিল্যান্ডের বিরুদ্ধে একেবারেই ভাল পাররম্যান্স দেখাতে পারেননি। চোট সারিয়ে ফিরলেও একেবারেই সফল হতে পারেননি অর্শদীপ সিং। সেখানে ৪ ওভারে ৫১ রান দিয়েছিলেন অর্শদীপ সিং। সেইসঙ্গে হার্দিক পান্ডিয়া দিয়েছিলেন ৩ ওভারে ৩৩ রান। আর সেটাই যে ভারতীয় দলকে এদিনের ম্যাচে অনেকটা পিছিয়ে দিয়েছিল, তা বলার অপেক্ষা রাখে না।