নিউ জিল্যান্ডের বিরুদ্ধে দুর্ধর্ষ ক্যাচ ওয়াশিংটন সুন্দরের, সোশ্যাল মিডিয়া জুড়ে হৈচৈ
আপডেট করা - Jan 27, 2023 9:33 pm

পাওয়ার প্লের মতো মঞ্চে ওয়াশিংটন সু্দরের ওপর ভরসা রেখেছিলেন অধিনায়ক হার্দিক পান্ডিয়া। সেখানে বাজিমাত এই তরুণ বোলারের। পাওয়ার প্লের মঞ্চে অসাধারণ বোলিং যেমন করলেন, তেমনই দুর্ধর্ষ ক্যাচ নিয়ে চমকে দিলেন সকলকে। ওয়াশিংটন সুন্দরের বল অ্যান্ড কটেই আপ্লুত সকলে। বোলিংয়ের পরই একহাতে ওয়াশিংটন সুন্দরের সেই ক্যাচ দেখার পর থেকে সোশ্যাস মিডিয়া জুড়ে শুধুই ওয়াশিংটন সুন্দরকে নিয়ে শুরু হয়ে গিয়েছে হৈচৈ। এমনকী ম্যাচের ধারাভাষ্যকারদের মুখেও শুধু সেই আলোচনাই।
এদিন টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন হার্দিক পান্ডিয়া। সেখানেই পাওয়ার প্লে-তে জোড়া উইকেট নিয়ে সকলকে চমকে দিয়েছিল তারকা ক্রিকেটার ওয়াশিংটন সুন্দর। সেইসঙ্গে তাঁর চ্যাপরম্যানের ক্যাচ নেওয়াটাও সকলকে হতবাক করার জন্য যথেষ্ট ছিল। চ্যাপম্যান নিজেও বোধহয় এমন ক্যাচ দেখে চমকেই গিয়েছিলেন। পাওয়ার প্লেতেই নিউ জিল্যান্ডের সেরা দুই উইকেট তুলে নিয়েছিলেন এই তরুণ ক্রিকেটার ওয়াশিংটন সুন্দর। ফিন অ্যালেন এবং মার্ক চ্যাপম্যানকে এদিন সাজঘরের রাস্তা দেখিয়েছিলেন ওয়াশিংটন সুন্দরই।
নিউ জিল্যান্ডের বিরুদ্ধে ২২ রানে ২ উইকেট নিয়েছেন ওয়াশিংটন সুন্দর
ম্যাচের পঞ্চম ওভারেই বোলিং করতে এসেছিলেন ওয়াশষিংটন সুন্দর। সেখানেই বোলিংয়ের পরই এক হাতে মার্ক চ্যাপম্যানের সেই দুর্ধর্ষ ক্যাচ নিয়ে নিেয়েছিলেন তিনি। সফট সিগনালে তা আউট দেওয়া হলেও, এরপরই অবশ্য তৃতীয় আম্পায়ারের সেই চূড়ান্ত সিদ্ধান্তের জন্য তা রেফার করা হয়েছিল। যদিও তৃতীয় আম্পায়ারও তা আউটই দিয়েছিলেন। আর ওয়া,সিংটন সুন্দরের সেই ক্যাচ নিয়েই গোটা সোশ্যাল মিডিয়া জুড়ে হৈচৈ। শুভেচ্ছা বার্তার ঢলও নেমেছে।
177 is the target for India in the first T20I against New Zealand at Ranchi. Mitchell played a fantastic innings of 59* off 30 balls. 27 runs were added in the final over off Arshdeep Singh. Excellent bowling by Kuldeep Yadav and Washington Sundar tho. #INDvNZ
— Farid Khan (@_FaridKhan) January 27, 2023
WOW What is this wizardry WASHINGTON SUNDAR 😱
Unreal bowling & spectacular catch 🇮🇳@Sundarwashi5— Sushant Mehta (@SushantNMehta) January 27, 2023
Finn Allen departs after a great start – Washington Sundar gets the opening wicket.
— Mufaddal Vohra (@mufaddal_vohra) January 27, 2023
What a effort by Washington Sundar 🔥🔥.#INDVsNZT20 pic.twitter.com/kFV9HRHXMQ
— AVISKAAR SAALVEE (@Aditya_Raj097) January 27, 2023
Game changer, Washington Sundar! 🔥
📸: BCCI #INDvNZ #PunjabKings pic.twitter.com/2JkGjFllzX
— Punjab Kings (@PunjabKingsIPL) January 27, 2023
Brilliant catch by Washington Sundar#IndvsNZ pic.twitter.com/bOOFpAWrt6
— Abhi Vicky (@1abhi_vicky) January 27, 2023
https://twitter.com/rohit22yard/status/1618974411461365760
Washington Sundar, you beauty. What a catch. pic.twitter.com/Jqaes7fesS
— Johns. (@CricCrazyJohns) January 27, 2023
https://twitter.com/Deepaksdr4532/status/1618975395889700865
এদিন পাওয়ার প্লে-তে সকলকে চমকে দিয়েছে হার্দিক পান্ডিয়া ওয়াশিংটন সুন্দরকে বোলিংয়ের জন্য বেছে নিয়েছিলেন। সেখানে অবশ্য ভারকতীয় দলের অধিনায়ককে একেবারেই হতাশ করেননি তিনি। পাওয়ার প্লে-তে দু ওভার বোলিং করে একাই তুলে নিয়েছিলেন দুটো উইকেট। সেইসঙ্গে রান দিয়েছিলেন মাত্র নয়। ভারতীয় দলের হয়ে ধারাবাহিক ভাবেই এমন পারফরম্যান্স প্রদর্শন করে আসছেন ওয়াশিমংটন সুন্দর। তাঁর দাপটেই পাওয়ার প্লে-তে ৪৩ রানের মধ্যে জোড়া উইকেট খুইয়েছিল নিউ জিল্যান্ড।
যদিও নিউ জিল্যান্ডকে ১৫০ রানের মধ্যে বাঁধতে পারেনি ভারতীয় দল। শেষ ওভারে অর্শদীপ সিংয়ের অতিরিক্ত রান দেওয়ার ফলেই ১৭৬ রানে পৌঁছে যায় নিউ জিল্যান্ড শিবির। ড্যারিল মিচেলের অর্ধশতরানে ভর করেই সেই রানে পৌঁছে গিয়েছিল নিউ জিল্যান্ড শিবির। শেষ ওভারে একাই ২৭ রান দিয়েছিলেন অর্শদীপ সিং। ড্যারিল মিচেল করেন ৫৯ রান।