অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বিরাট কোহলির বড় রান নিয়ে আশাবাদী সৌরভ গঙ্গোপাধ্যায়

Virat Kohli
Virat Kohli. (Photo by Ashley Vlotman/Gallo Images/Getty Images)

একদিন এবং টি টোয়েন্টি ফর্ম্যাটে দুরনম্ত কামব্যাক করেছেন বিরাট কোহলি। নতুন বছরের শুরুতেই একদিনেরক ক্রিকেটে বিরাট কোহলির ব্যাটে এসেছে সেঞ্চুরীর ঝলক। যদিও টেস্টের মঞ্চে এখনও পর্য়ন্ত বিরাট কোহলিকে তাঁর চেনা ফর্মে পাওয়া যায়নি। ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চার ম্যাচের টেস্ট সিরিজে নামতে চলেছে ভারতীয় দল। সেখানেই শেষপর্যন্ত বিরাট কোহলির ব্যাটেবড় রান আসে কিনা তা তো সময়ই বলবে। একদিন, টি টোয়েন্টির পাশাপাশি টেস্টেও তাঁকে ভাল পারফর্ম্যান্সকরতে হবে বলেই মন করছেন সৌরভ গঙ্গোপাধ্যায়।

গত প্রায় তিন বছর ধরে বিরাট কোহলির ব্যাটে কোনও বড় রানের দেখা ছিল না। ২০২২ সালের শেষেই সেটা করতে পেরেছেন তিনি। এশিয়াকাপের মঞ্চেই প্রথমবার টি টোয়েন্টিতে সেঞ্চিুরী পেয়েছিলেন বিরট কোহলি। সমস্ত সমালোচনার জবাবটাসেই সময় থেকেই দেওয়া আরম্ভ করেন তিনি। এরপর থেকেই শুরু হয়েছিল তাঁর একদিনের ক্রিকেটেপারফরম্যান্স নিয়েও। গতবছরই বাংলাদেশের বিরুদ্ধে একদিনের ক্রিকেটে সেঞ্চুরী পেয়েছিলেন বিরাট কোহলি। নতুন বছরেও সেই ধারা অব্যহত রয়েছে প্রাক্তন ভারত অধিনায়কের।

২০১৯ সালে শেষবার টেস্ট ক্রিকেটের মঞ্চে সেঞ্চুরী পেয়েছিলেন বিরাট কোহলি

কিন্তু টেস্টের মঞ্চে এখনও পর্যন্ত বিরাট কোহলি কিন্তু সেঞ্চুর পাননি। শেষবার বাংলাদেশের বিরুদ্ধে টেস্টের মঞ্চে নেমেছিলেন তিনি। কিন্তু বাংলাদেশের বিরুদ্ধে দুটো টেস্ট ম্যাচেই বড় রান পেতে ব্যর্থ হয়েছিলেন বিরাট কোহলি। কিন্তু অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চার ম্যাের সিরিজে নামতে চলেছেন বিরাট কোহলি। তাঁর ওপর যে ভারতীয় দল অনেকটা নির্ভরশীল তা মানতে কোনও দ্বিধা নেই সৌরভ গঙ্গোপাধ্যায়ের। টেস্টের মঞ্চেও এবার বিরাট কোহলির সেঞ্চুরী পাওয়া নিয়ে আশাবাদী তিনি।

এই প্রসঙ্গে ইন্ডিয়া টুডে-কে সৌরভ গঙ্গোপাধ্যায় জানিেয়েছেন, এই মুহূর্তে বিরাট কোহলি ভাল পারফরম্যান্সের মধ্যে দিয়েই যাচ্ছেনষ সম্প্রতি শ্রীলঙ্কা এবং বাংলাদেশের বিরুদ্ধেও ভাল পারফরম্যান্স করেছেন বিরাট কোহলি। টেস্ট ক্রিকেটেও এবার তাঁকে ঊাল পারফরম্যান্স দেখাতে হবে কারণ ভা্রতীয়  দল কিন্তু অনেকটাই তাঁর ওপর নির্ভরশীল। সামনেই রয়েছে এবার অস্ট্রেলিয়া সিরিজ, সেখানে সবকিছু ভাল হবে বলেই আশাবাদী আমি। আমি চাই অস্ট্রেলিয়া এবং ভারত বিশ্ব চ্যাম্পি.নশিপ ফাইনাল খেলুক।

২০১৯ সালে শেষবার ঘরের মাঠে টেস্টে সেঞ্চুরী পেয়েছিলেন বিরাট কোহলি। বাংলাদেশের বিরুদ্ধে সেই ম্যাচে সেঞ্চুরী করার পর থেকে আর বিরাট কোহলিকে টেস্টের মঞ্চে সেঞ্চুরী করতে দেখা যায়নি। বাংলাদেশের বিরুদ্ধে তুই ম্যাচের সিরিজে তিনি ব্যর্থ হয়েছিলেন। এবার ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজে নামবে টিম ইন্ডিয়া। সেখানেই বিরাট কোহলির ব্যাটে সেঞ্চুরীর ধলক দেখা যায় কিনা সেটাই এখন দেখার।

close whatsapp