রঞ্জি ট্রফির মঞ্চে ম্যাচ ফিটনেস এবং আত্মবিশ্বাস ফিরে পাওয়ার লক্ষ্যেই রবীন্দ্র জাদেজা
আপডেট করা - Jan 23, 2023 7:48 pm

প্রায় পাঁচ মাস পর ভারতীয় দলে ফিরতে চলেছেন রবীন্দ্র জাদেজা। সবকিছু ঠিকঠাক চললে আগামী ফেব্রুয়ারীতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বর্ডার গাভাসকর ট্রফিতেই ভারতীয় দলে ফিরবেন রবীন্দ্র জাদেজা। সেই মঞ্চে নামার আগে যাতে কোনো জায়গাতেই কোনমওরকম সমস্যা না থাকে সেই দিকেই এখন নজর রকয়েছে রবীন্দ্র জাদেজার। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নামার আগে ফিটনেস এবং ম্যাচ প্র্যাকটিসের মঞ্চ হিসাবে রঞ্জি ট্রফিকেই বেছে নিয়েছেন ভারতীয় দলের তারকা অল রাউন্ডার রবীন্দ্র জাদেজা। মঙ্গলবারই রঞ্জি ট্রফির মঞ্চে নামতে চলেছেন রবীন্দ্র জাদেজা।
অএনসিএ থেকে ফিটনেস টেস্টে পাশ কলেলও, নিজেকে এই রঞ্জি ট্রফির মঞ্চেই পরীক্ষা করে দেখে নিতে চান রবীন্দ্র জাদেজা। সেই জন্যই যে এই ম্যাচ খেলা বেছে নিিেয়েছেব তা বলার অপেক্ষা রাখে না। মঙ্গলবার তামিলনাড়ুর বিরুদ্ধে এলিট গ্রুপ বি-র ম্যাচে নামছে সৌরাষ্ট্র। সেখানেই সৌরাষ্ট্রকে নেতৃত্ব দিতে চলেছেন এই তারকা ক্রিকেটার রবীন্দ্র জাদেজা। প্রায় পাঁচ মাস মাঠের বাইরে ছিলেন েই তারকা ক্রিকেটার। নিজেকে ঝালিয়ে নেওয়াই এখন তাঁর একমাত্র লক্ষ্য।
রঞ্জি ট্রফিতে সৌরাষ্ট্রকে তামিলনাড়ুর বিরুদ্ধে নেতৃত্ব দেবেন রবীন্দ্র জাদেজা
একদিন মাঠের বাইরে থাকা মানে যে আত্মবিশ্বাসেও খানিকটা খামতি রয়েছে তা হতেই পারে। সেই জন্যই এই ম্যাচ খেলে সেই জায়গাটাকেই মজবুত করে নিতে চাইছেন তিনি। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ফেরার আগে সেই কারণেই একটি রঞ্জি ট্রফির ম্যাচ খেলার সিদ্ধান্ত নিয়েছিলেন রবীন্দ্র জাদেজা। আগামী ফেব্রুয়ারীতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নামছে ভারতীয় দল। মঙ্গলবারই নিজের ম্যাচ ফিটনেস পরীক্ষা করতে নামছেন তিনি। ম্যাচ শুরু হওয়ার আগে কেই কথাই শোনা গেল রবীন্দ্র জাদেজার মুখ থেকে।
এই প্রসঙ্গে তিনি জানিয়েছেন, “এই মুহর্তে আমার কাছে সবচেয়ে বেশী গুরুত্ব হল মাঠে নামা এবং নিজেকে ১০০ শতাংশ ফিট রাখা। এটাই আমার প্রধান লক্ষ্য। যেই মুহূর্তে আমি ১০০ শতাংশ ফিট হয়ে যাব, সেই সময় থেকে নিজের স্কীল বাড়ানোর দিকে আরও বেশী করে গুরুত্ব দিতে হবে আমাকে। সেটা ব্যাটিংয়েই হোক কী বোলিংয়ের ক্ষেত্রে হোক। এনসিএ-তে প্রায় ২০ দিন ছিলাম আমি। সেখানে ব্যাটিং এবং বোলিং দুই প্রস্তুতিই সেরেছি আমি। কিন্তু ম্যাচের জায়গাটা সম্পূর্ণ আলাদা। অস্ট্রেলিয়া সিরিজ শুরু হওয়ার আগে আমি একটি ম্যাচ খেলতে চেয়েছিলাম। সেজন্যই এখানে আমি”।
রবিবারই সৌরাষ্ট্র শিবিরে যোগ দিয়েছেন রবীন্দ্র জাদেজা। রঞ্জি ট্রফির মঞ্চে নামাটাই এখন প্রধান লক্ষ্য তাঁর। হত এশিয়া কাপের সময়ই সময়ই ভারতীয়দল থেকে ছিটকে গিয়েছিলেন রবীন্দ্র জাদেজা। প্রায় পাঁচ মাঠের বাইরে থাকার পর বাইশগজের লড়াইয়ে ফিরতে চলেছেন রবীন্দ্র জাদেজা। সাফল্যের সঙ্গে তাঁর ফেরার দিকেই তাকিয়ে সকলে।