ভারতীয় দলে সরফরাজ খানের সুযোগ পাওয়া উচিত্ ছিল, মনে করছেন অভিনব মুকুন্দ

Sarfaraz Khan
Sarfaraz Khan. (Photo Source: Twitter)

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতীয় টেস্ট দলে সরফরাজ খানের সুযোগ না পাওয়া নিয়ে সমালোচনা যেন থামতেই চাইছে না। এবার সরফরাজ খানের ভারতীয় দলে সুয়োগ না পাওয়া নিয়ে প্রশ্ন তুললেন অভিনব মুকুন্দ। তাঁর মতে শেষ দুই মরসুম এবং এই চলতি মরসুমে সরকফরাজ খান যেভাবে পারফরম্যান্স দেখাচ্ছেন, তাতে ভারতীয় দলে সরফরাজ খানের সুযোগ পাওয়া উচিত্ ছিল বলেই মনে করছেন অভিনব মুকুন্দ। রঞ্জি ট্রফির এই চলতি মরসুমে ইতিমধ্যেই তিনটি সেঞ্চুরী হয়ে গিয়েছে সরফরাজ খানের।

আগামী ফেব্রুয়ারী মাসে ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজে নামতে চলেছে ভারতীয় দল। চার ম্যাচের টেস্ট সিরিজ ঘিরে এখন থেকেই উত্তেজনার পারদ চড়তে শুরু করেছে। ঘরের মাঠে এই টেস্ট সিরিজ জিততে পারলেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের দড়জা খুলে ফেলবে ভারতীয় দল। কিন্তু সেই সিরিজ শুরু হওয়াি আগেই সমালোচনার ঝড়উঠেছে ভারতীয় ক্রিকেট মেহলে। তরুণ ক্রিকেটার সরফরাজ খানকে ভারতীয় দলে সুযোগ না দেওয়ার জন্যই বিকর্ত তুঙ্গে পৌঁছেছে।

রঞ্জি ট্রফির তিন মরসুম মিলিয়ে ২৪০০ রান রয়েছে সরফরাজ খানের

গত দুই মরসুমেই রঞ্জি ট্রফিতে অসাধারণ পারফরম্যান্স দেখিয়েছিেন সরফরাজ খান। দুই মরসুমেই তাঁর ব্যাটে ৯০০-এর ওপর রান দেখা গিয়েছিল। এবারের রঞ্জি ট্রফিতেও শুরটা খুব একটা খারাপ করেননি এই তরুম ক্রিকেটার। দুর্ধর্ষ পারফরম্যান্স দেখিয়েছিলেন তিনি। ইতিমধ্যেই তিনটি সেঞ্চুরী হয়ে গিয়েছে এই করুম ক্রিকেটারের। সেইসঙ্গে রয়েছে একটি অর্ধশতরানের ইনিংসও।  এমন পারফরম্যান্সের পরও তাঁর ভারতীয় টেস্ট দলে সরফরাজ খানের সুযোেগ না হওয়ায় খানিকটা হলেও হতবাক অভিনব মুকুন্দ।

এই প্রসঙ্গেই  প্রাক্তন ক্রিকেটার অভিনব মুকুন্দ জানিয়েছেন, “আমার মনে হয় ভারতের টেস্ট দলে সরফরাজ খানের থাকাটা উচিত্ ছিল। আমার মনে হয় ভারতীয় দলে নিদের জায়গা  পাকা করার জন্য সমস্ত কাজই একেবারে সঠিকভাবে করেছেন সরফরাজ খান। যদি রঞ্জি ট্রফির মঞ্চে তাকানো যায় তেবেই বোঝা যায় তিনি কেমন পারফরম্যান্স দেখিয়েছেন। রঞ্জি ট্রফিতে এমন পারফর্ম্যান্স দেখানোর পরও ভারতীয় দলে সুযোগের পুরষ্কার তিনি পেলেন না। কিন্তু জয়দেব উনাদকাটের দিকে যদি তাকানো যায় তবে এই রঞ্জি ট্রফির পারফরম্যান্সের জন্যই তাঁকে ভারতীয় দলে সুযোগ করে দেওয়া হয়েছিল”।

শেষ তিনটি রঞ্জি ট্রফি মিলিয়ে ২৪০০ রান হয়েছে এই তরুণ ক্রিকেটারের। যদিও বারতীয় টেস্ট দলে নিজের জায়গা করতে পারেননি তিনি। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট স্কোয়াড ঘোষণা  হওয়ার পরই নিজের হতাশার কথা চেপে রাখতে পারেননি সরফরাজ খান। সেইসঙ্গে প্রাক্তন ক্রিকেটাররাও সরফরাজ খানের সুযোগ না পাওয়া নিয়ে সরব হয়েছেন এবার।

close whatsapp