মাঠে দ্রুত ফেরার বার্তা দিয়েই এনসিএ-তে রিহ্যাব শুরু শ্রেয়স আইয়ারের

Shreyas Iyer
Shreyas Iyer. (Photo by Joe Allison/Getty Images)

কোমড়ের চোটের জন্য নিউ জিল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজ থেকে ছিটকে গিয়েছেন শ্রেয়স আইয়ার। তবে আসন্ন ফেব্রুয়ারীতে রয়েছে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ঘরের মাঠে টেস্ট সিরিজ। সেখানেই ফেরার প্রস্তুতিত শুরু শ্রেয়স আইয়ারের। বৃহস্পকিবারই এনসিএ-তে রিহ্যাব শুরু করে দিয়েছেন তিনি। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজে ফেরাই এখন পাখির চোখ এই তারকা  ক্রিকেটারের। এনসিএ-তে রিহ্যাব শুরু করার আগে সেি বার্তাই দিলেন এই তারকা ক্রিকেটার। তবে প্রথম ম্যাচে তাঁর খেলার সম্ভাবনা অনেকটাই কম।

শ্রীলঙ্কার বিরুদ্ধে টি টোয়েন্টি থেকে এরকদিনের সিরিজ দুই জায়গাতেই খেলেছিলেন শ্রেয়স আইয়ার। যদিও একদিনের সিরিজে সেভাবে পারফরম্যান্স দেখাতে পারেননি তিনি। যদিও নিউ জিল্যান্ডের বিরুদ্ধে শ্রেয়স আইয়ারকে রেখেই ভারতীয় স্কোয়াড ঘোষণা করেছিল বিসিসিআই। কিন্তু নিউ জিল্যান্ডের বিরুদ্ধে সিরিজ শুরু হওয়ার আগেই কোমড়ে চোট পান এই তারকা ক্রিকেটার। আর তাতেই কিউইদের বিরুদ্ধে গোটা সিরিজ থেকেই ছিটকে গিয়েছিলেন তিনি। তাঁর জায়গাতেই নিউ জিল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজে ভারতীয় দলে সুযোগ পেয়েছেন সূর্যকুমার যাদব।

কোমড়ের চোটের জন্য নিউ জিল্যান্ড সিরিজে নেই শ্রেয়স আইয়ার

সেই থেকেই শুরু হয়েছিল আরও একটা গুঞ্জন। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজে খেলতে পারবেন কিনা তিনি। সেই প্রস্তুতিই আপরম্ভ করে দিয়েছেন েই তারকা ক্রিকেটার। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ঘরের মাঠে কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হতে চলেছে টিম ইন্ডিয়া। এই টেস্ট সিরিজে অন্তত ৩টি ম্যাচ জিততেই হবে ভারতকে। তবে সরাসরি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছে যাবেন তারা। সেই সিরিজেরই প্রথম ম্যাচে শ্রেয়স আইয়ার নামতে পারবেন কিনা তা নিয়ে এখনও পর্যন্ত একটা অনিশ্চয়তা রয়েছে। যদিও শ্রেয়স আইয়ার মাঠে ফেরার জন্য একেবারেই সময় নষ্ট করতে নারাজ। বৃহস্পতিবার থেকেই শুরু করে দিয়েছেন রিহ্যাব। সেখানেই তাঁর ফিটনেস টেস্টও হবে কয়েকদিনের মধ্যেই।

বাংলাদেশর বিরুদ্ধে গতবছর টেস্ট সিরিে নেমেছিল ভারতীয় দল। সেখানে ব্যাট হাতে অসাধারণ পারফরম্যান্স দেখিয়েছিলেন শ্রেয়স আইয়ার। তাঁর সেঞ্চুরী ইনিংসে ভর করেই যে ভারতীয় দল সিরিজ জয়ের পথে এগিয়েছিল তা বলার অপেক্ষা রাখে না। ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধেও যে ভারতীয় দলের অন্য়তম প্রধান অস্ত্র তিনি তা বলার অপেক্ষা রাখে না। বৃহস্পতিবার রিহ্যাব শুরুর আগে দ্রুত ফেরার বার্তাই দিয়েছেন শ্রেয়স আইয়ার। তিনি লিখেছেন, রিকভারি পদ্ধতি শুরু হয়ে গিয়েছে, কম সময়ের মধ্যেই ফিরতে চলেছি।

শ্রেয়স আইয়ার যদি একান্তই পুরোপুরি ফিট না হয়ে উঠতে পারেন সেক্ষেত্রে তাঁর জায়গায় ভারতীয় দলের হয়ে টেস্টে অভিষেক হতে পারে সূর্যকুমার যাদবের। আবার সরফরাজ খানও সুযোগ পেতে পারেন স্কোয়াডে।

close whatsapp