প্রথম অস্ট্রেলিয়ান বোলার হিসাবে টেস্টে ভারতের বিরুদ্ধে ১০০ উইকেট ন্যাথান লিয়নের

Nathan Lyon
Nathan Lyon. ( Image Source: twitter )

নাগপুরে না পারলেও, দিল্লির অরুন জেটলি স্টেডিয়ামে বল হাতে চূড়ান্ত সফল ন্যাথান লিয়ন। ভারতীয় ব্যাটিং লাইনআপকে কার্যত একাই শেষ করে দিয়েছিলেন তিনি। সেইসঙ্গেই ভারতীয় দলের বিরু্দ্ধে টেস্টে নতুন রেকর্ডের মালিকও এখন ন্যাথান লিয়ন। প্রথম অস্ট্রেলিয়ান  বোলার হিসাবে ভারতের বিরুদ্ধে টেস্টে ১০০ উইকেট নেওয়ার রেকর্ড গড়লেন তিনি। সেইসঙ্গেই বিশ্ব ক্রিকেটে তৃতীয় বোলার হিসাবে ভারতের বিরুদ্ধে টেস্টে ১০০টি উইকেট নেওয়ার বিরল রেকর্ড গড়েছেন ন্যাথান লিয়ন। তাঁর পারফর্ম্যান্সের প্রশংসাতেই সকলে।

ভারতের বিরুদ্ধে  দ্বিতীয় দিন বল হাতে একাই অস্ট্রেলিয়াকে ফ্রেন্টফুটে এগিয়ে নিয়ে যাওয়ার প্রধান কারিগড় হলেন এই তারকা ক্রিকেটার। দ্বিতীয় দিনের শুরু থেকেই ভারতের তারকা খচিত ব্যাটিং লাইনআপের দিকে কটিন চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছিলেন তিনি। আর তাতেই সাফল্য। লোকেশ রাহুলের উইকেট দিয়ে এদিন যাত্রা শুরু করেছিলেন ন্যাথান লিয়ন। শেষ হল কেএস ভরতের উইকেট দিয়ে। ভারতের বিরুদ্ধে একাই এদিন পাঁচ উইকেট তুলে নিয়েছিলেন ন্যাথান লিয়ন। উইকেট তুলে নেওয়ার পাশাপাশি রান কম দিয়েও ভারতীয় ব্যাটিং লাইনআপের ওপর এদিন চাপ তৈরি করেছিলেন তিনি।

ভারতের বিরুদ্ধে প্রথম ইনিংসে ৬৭ রানে ৫ উইকেট পেয়েছেন ন্যাথান লিয়ন

ভারতের বিরুদ্ধে এদিন যখন ন্যাথান লিয়ন বল হাতে নেমেছিলেন সেই সম. ১০০ টি উইকেট নেওয়া থেকে মাত্র ৫টি উইকেট দূরে দাঁড়িয়েছিলেন এই তারকা ক্রিকেটার। কেএস ভরতকে সাজঘরে ফেরানোর সময়ই কেরিয়ারের নতুন মাইলস্টোন গড়েছিলেন তিনি। সেই সময়ই ভারতের বিরুদ্ধে প্রথম অস্ট্রেলিয়ান বোলার হিসাবে টেস্টের মঞ্চে ১০০টি উইকেট নেওার রেকর্ড গড়েন েই তারকা ক্রিকেটার। বিশ্ব ক্রিকেটে তাঁর স্থান তিন নম্বরেই।

একটি নয় এদিন ভারতীয় দলের বিরুদ্ধে একাধিক রেকর্ড গড়েছেন ন্যাথান লিয়ন। মুথাইয়া মুরলীথরণের রেকর্ডও এদিন ভাঙেন ন্যাথান লিয়ন।  তাঁর আগে ভারতের বিরুদ্ধে টেস্টে সর্বোচ্চবার পাঁচ উইকেট নেওয়ার রেকর্ড ছিল শ্রীলঙ্কার মুরলীথরণের। সাতবার ভারতের বিরুদ্ধে এক ইনিংসে পাঁচ উইকেট নিয়েছিলেন তিনি। এদিন বিদেশী বোলার হিসাবে টেস্টে ভারতের বিরুদ্ধে আটবার এক ইনিংসে পাঁচ উইকেট নিলেন তিনি।  ভারতের মাটিতে অবশ্য পাঁচবারই পাঁচ উইকেট নিয়েছেন ন্যাথান লিয়ন। এর আগে অস্ট্রেলিয়ান হিসাবে এমন রেকর্ড রয়েছে রিচি বেনোর।

এদিন শুরুতেই লোকেশ রাহুলকে সাজঘরের রাস্তা দেখিয়ে দিয়েছিলেন ন্যাথান লিয়ন। এরপরই অধিনা.ক রোহিত শর্মাও তাঁর শিকার। চেতেশ্বর পূজারা এবং শ্রেয়স আইয়ারকেও বেশীক্ষণ ক্রিজে থাকতে দেননি এই তারকা অজি ক্রিকেটার। ভারতের টপ থেকে মিডল অর্ডার কার্যত একাই শেষ করে দিয়েছিলেন ন্যাথান লিয়ন। কেএস ভরতকে সাজঘরে ফিরিয়েই কেরিয়ারের নতুন মাইল স্টোনের মালিক তিনি। এদিন ৬৭ রানে ৫ উইকেট নিয়েছেন ম্যাথান লিয়ন।

close whatsapp