ভারতীয় টেস্ট স্কোয়াডে সুযোগ পেয়ে আবেগতাড়িত ঈশান কিষাণ
আপডেট করা - Jan 17, 2023 2:38 pm

সাদা বলের ফর্ম্যাটে অভিষেক হয়ে গিয়েছে আগেই। এবার ভারতীয় টেস্ট দলে ডাক পেয়েছেন ঈশান কিষাণ। আগামী ফেব্রুয়ারীতে অস্ট্রেলিয়ার বিরদ্ধে ঘরের মাঠে টেস্ট সিরিজে নামবে টিম ইন্ডিয়া। সেই সিরিজ জিততে পারলেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফািনাে জায়গা পাকা করে ফেলবে ভারতীয় দল। সেই গুরুত্বপূর্ণ সিরিজেই ভারতীয় স্কোয়াডে সুযোগ হয়েছে ঈশান কিষাণের। যদিও শেষপর্যন্ত ভারতীয় দলের হয়ে টেস্টের সঞ্চে তাঁর অভিষেক হবে কিনা তা নিয়ে এখনও পর্যন্ত কোনও নিশ্চয়তা নেই। তবে টে্ট দলে ডাক পেয়ে আপ্লুত ঈশান কিষাণ।
সদ্যই বাংলাদেশের বিরুদ্ধে একদিনের ক্রিকেটে দুরন্ত পারফরম্যান্স প্রদর্শন করেছিলেন ভারতীয় দলের এই তরুণ ক্রিকোর ঈশান কিষাণ। যদিও নতুন বছরে ভারতীয় দলের হয়ে এখনও পর্যন্ত একদিনের ফর্ম্যাটে খেলার সুযোগ হয়নি তাঁর। এবার ভারতের টেস্ট স্কোয়াডে সুযোগ হয়েছে ঈশান কিষাণের। এই খবরটা পাওয়ার পর থেকেই আপ্লুত তিনি। সেইসঙ্গে খানিকটা আবেগতাড়িতও হয়ে পড়েছেন এই তরুণ ক্রিকেটার। সেই মুহূর্তেই তাঁর বাবার কিছু কথা উঠে এল এবার ঈশান কিষাণের মুখে।
বাংলাদেশের বিরুদ্ধে শেষ একদিনের ম্যাচে দ্বিশতরান করেছিলেন ঈশান কিষাণ।
আগামী ফেব্রুয়ারীতে অস্ট্রেলিার বিরুদ্ধে টেস্ট সিরিজে নামতে চলেছে ভারতীয় দল। সেখনে যে ঈশান কিষাণ প্রথম একাদশে সুযোগ পাবেন তা এখনই নিশ্চিতভাবে বলা যাবে না। এমন সময়ই তঁপ উদ্দেশ্যে তাঁর বাবার দেওয়া কিছু মন্তব্যের কথা্ই শোনা গেল ভারতীয় দলের তরুঁণ ক্রিকেটার ঈশান কিষাণের মুখে। সাদা বলের ফর্ম্যাটে খেললেও, টেস্ট ক্রিকেটই যে একজন ক্রিকেটারের জন্য আসল পরীক্ষা সেই কথাই নাকি বারবার তাঁর বাবা বলতেন ঈশান কিষাণকে। তাঁর বাবার সেই স্বপ্ন এবার পূরণ হতে চলেছে। শুধুই ভারতের টেস্ট জার্সিতে মাঠে নামার অপেক্ষায় রয়েছেন ঈশান কিষাণ।
এই প্রসঙ্গেই ঈশান কিষাণ জানিয়েছেন, “আমি অত্যন্ত খুশি। আমি যখনই সাদা বলের ফর্ম্যাটে ভাল পারফরম্যান্স প্রদর্শন করেছি সেই সময়ই বারবার বাবার মুখে একটাই কথা শুনেছি। তিনি বারবারই বলতেন যে টেস্ট ক্রিকেটই হল আসল ক্রিকেট খেলা। তিনি বলতেন টেস্ট ক্রিকেটই একজন ক্রিকেটারের জন্য আসল চ্যালেঞ্জ। টেস্ট ক্রিকেটের মঞ্চেই একজন ক্রিকেটারকে আসল পরীক্ষা করে। টেস্ট ক্রিকেটই হল আসল খেলা। ভারতীয় টেস্ট স্কোয়াডে নিজের জায়গা করে নিতে পেরে আমিও আপ্লুত। কারণ সকলেই এই ফর্ম্যাটকে আসল চ্যালেঞ্জ হিসাবে ধরে। সেখানেই ভাল পারফরম্যান্স করার চেষ্টা করব আমি”।
গতবছর বাংলাদেশের বিরুদ্ধেই একদিনের সিরিজে দুরন্ত পারফরম্যান্স করেছিলেন ঈশান কিষাণ। দ্বিশতরান করেছিলেন তিনি। টেস্টেও সুযোগ পেয়ে সেই পারফরম্যান্স দেখাতে পারেন কিনা সেটাই এখন দেখার।