ভারতের বিরুদ্ধে লড়াই কঠিন হলেও অস্ট্রেলিয়াকে নিয়ে আশাবাদী জাস্টিন ল্যাঙ্গার
আপডেট করা - Jan 14, 2023 4:04 pm

ঘরের মাঠে দুরন্ত পাররম্যান্স প্রদর্শন করেছে অস্ট্রেলিয়া। এবার ভারতের বিরুদ্ধে ভারতের মাটিতে টেস্ট সিরিজে নামতে চলেছে টিম ইন্ডিয়া। সেখানেই চার ম্যাচের টেস্ট সিরিজে নামবে অস্ট্রেলিয়া ও ভারত। এই সিরিজই যে এই মুহূর্তে অস্ট্রেলিয়ার সামনে সবচেয়ে কঠিন চ্যালেঞ্জ তা মানতে কোনও দ্বিধা নেই প্রাক্তন অজি কোচ জাস্টিন ল্যাঙ্গারের। একইসঙ্গে অস্ট্রেলিয়ার েই সিরিজ জয় নিয়েও যথেষ্ট আশাবাদী জাস্টিন ল্যাঙ্গার। তাঁর েমতে কঠিন লড়াই হলেও সিরিজে অস্ট্রেলিয়া দলের ইতিহাস তৈরি করার দক্ষতা রয়েছে।
শেষবার ২০০৪ সালে ভারতের ঘরের মাঠে ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজ জিতেছিল অস্ট্রেলিয়া। এরপর ১৮ বছর কেটে গেলেও, ভারতের মাটিতে টেস্ট সিরিজ জয়ের স্বপ্ন অধরাই রয়ে গিয়েছে তাদের। এবার সেই লক্ষ্য নিয়েই ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলতে আসছে অজিরা। সদ্যই ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজ শেষ হয়েছে। সেখানেই দুর্ধর্ষ পারফরম্যান্স দেখিয়েছ অস্ট্রেলিয়া। সেই সিরিজও জিতে নিয়েছে তারা। কতার আগেই ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধেও ঘরের মাঠে টেস্ট সিরিজ জয় হয়ে গিয়েছে অস্ট্রেলিয়া।
২০০৪ সালে শেষবার অস্ট্রেলিয়া ভারতের মাটিতে টেস্ট সিরিজ জিতেছিল
ইতিমধ্যেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে জায়গা পাকা করে নিয়েছে অস্ট্রেলিয়া। এখন তাদের সামনে ভারতের মাটিতে ইতিহাস তৈরি করার লক্ষ্য। ভারতের বিরুদ্ধে চারটি টেস্টের সিরিজ খেলবে অজি বাহিনী। সেই প্রস্তুতিই এখন তুঙ্গে। ভারতের পিচে লড়াইটা যে যথেষ্ট কটিন তা বলার অপেক্ষা রাখে না। তবুও এই অস্ট্রেলিয়া দলকে নিয়ে অত্যন্ত আশাবাদী অস্ট্রেলিয়ার প্রাক্তন কোচ জাস্টিন ল্যাঙ্গার।
সিরিজ শুরু হওয়ার আগে জাস্টিন ল্যাঙ্গার জানিয়েছেন, “আমার কাছে এটা দুঃখের নয়। আমি এগিয়ে গিয়েছি অনেকটাই। সেই জায়গায় আমি থাকবও না। কিন্তু আমাদের দেশের ছেলেরা সেখানে জিতুক সেটা েদেখার জন্যই ম্যাচের দিকে তাকিয়ে থাকব। তারা যদি সেটা করে দেখাতে পারে তবে সত্যিই সেটা অসাধারণ হবে। এটা অস্ট্রেলিয়ার কাছে অন্যতম কঠিন একটা সফর। যদি পিছনের দিকে ফিরে তাকানো যায় তবে শেষবার ২০০৪ সালে অস্ট্রেলিয়ার ভারতের মাটিতে টেস্ট সিরিজ জিতেছিল। সেই একই অনুভূতি এখনও হবে”।
২০০৪ সালে অ্যাডাম গিলক্রিস্টের নেতৃত্বে ভারতের বিরুদ্ধে ভারতের ঘরের ামঠে টেস্ট সিরিজ জিতেছিল ভারতীয় দল। ৩৫ বছর পর সেই নজির গ়ড়েছিল ব্যাগী গ্রীন বাহিনী। ১৯৬৯ সালে বিলি লওরির নেতৃত্বে প্রথমবার টেস্ট সিরিজ জিতেছিল অস্ট্রেলিয়া। এবার অস্ট্রেলিয়ার জয় নিয়ে আশাবাদী প্রাক্তন অস্ট্রেলিয়া কোচ জাস্টিন ল্যাঙ্গার। এই মুহূর্তে অস্ট্রেলিয়ার েহয়ে ট্রেভিস হেড, ক্যামেরণ গ্রীণরা অসাধারণ ফর্মে রয়েছেন।
সেইসঙ্গে অস্ট্রেলিয়ার পেস অ্যাটাকও অসাধারণ ফর্মে রয়েছে। প্যাট কামিন্স, জস হেজেলউডরাই আত্মব্িশ্বাস যোগাচ্ছে অস্ট্রেলিয়া শিবিরে। ভারতের মাটিতে তারা রেকর্ড গড়তে পারকে কিনা সেটাই এখন দেখার।