সেমিফাইনালে নতুন রেকর্ড গড়লেন শাদাব খান
আপডেট করা - Nov 14, 2021 9:31 pm

পুরো টুর্নামেন্টে দারুণ ক্রিকেট খেলেও সেমিফাইনালে ম্যাচের শেষ পাঁচ ওভার খারাপ খেলে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হেরে বিদায় নিল পাকিস্তান। তবে দল হারলেও টি-২০ বিশ্বকাপের যে কোনও ফাইনালে র নিরিখে নয়া নজির গড়লেন পাকিস্তানের ক্রিকেটার শাদাব খান। ৪ ওভার বল করে ২৬ রান দিয়ে ৪ উইকেট নিয়েছেন শাদাব খান।
টি-টোয়েন্টি আন্তর্জাতিক টুর্নামেন্টের সেমিফাইনালের বিচারে, সব বোলারদের মধ্যে সেরা বোলিং পারফরম্যান্স করেন শাদাব। এর আগে ২০০৭ সালে উমর গুল নিউজিল্যান্ডের বিরুদ্ধে ১৫ রান দিয়ে ৩ উইকেট নিয়েছিলেন। তাঁর পারফরম্যান্সকেও এ দিন ছাপিয়ে গিয়েছেন শাদাব খান। তাও হেরে বিশ্বকাপ থেকে ছিটকে যেতে হল পাকিস্তানকে।
অন্যদিকে, ম্যাথু ওয়েড (১৭ বলে ৪১ রান অপরাজিত), মার্কস স্টোয়নিস (৩১ বলে ৪০ অপরাজিত শেষের দিকে অনবদ্য ব্যাটিং করে অস্ট্রেলিয়াকে প্রথমবার টি-২০ বিশ্বকাপের ফাইনালে নিয়ে গেলেন। ওয়ানডে বিশ্বকাপ পাঁচবার জিতলেও একবার টি-২০ বিশ্বকাপের ফাইনালে উঠতে পারেনি অস্ট্রেলিয়া। সেই কলঙ্ক ঘোচালেন ম্যাথু ওয়েড। এবার ফাইনালে অস্ট্রেলিয়ার খেলবে নিউ জিল্যান্ডের বিরুদ্ধে।
আজই পরিষ্কার হয়ে গেল টি টোয়েন্টি বিশ্বকাপ পেতে চলেছে নতুন চ্যাম্পিয়ন। এর আগে এই দুই দেশ চ্যাম্পিয়ন হওয়া তো দূরে থাকা কখনও ফাইনালেই ওঠেনি। জয়ের জন্য ১৭৭ রান তাড়া করতে নেমে অস্ট্রেলিয়া একটা সময় ৯৬ রানে ৫ উইকেট হারিয়ে নিশ্চিত হারের মুখে দাঁড়িয়েছিল। শাদাব খান, শাহিন আফ্রিদিদের বলে তখন যেন আগুন ঝরছে। সেখান থেকে ষষ্ঠ উইকেটে ৪০ বলে ৮১ রানের অবিচ্ছেদ্য পার্টনারশিপ করে দলকে জিতিয়ে আনলেন ওয়েড-স্টোয়নিস। ১৯তম ওভারে শাহিদ আফ্রিদির শেষ তিনটি বলে ম্যাথু ওয়েড পরপর তিনটি ওভার বাউন্ডারি হাঁকিয়ে দলকে জিতিয়ে আনেন।