ব্যাটিংয়ের পাশাপাশি এবার উইকেটকিপিংয়ের দক্ষতা বাড়ানোর দিকেই নজর লোকেশ রাহুলের

KL Rahul
KL Rahul. (Photo Source: Twitter)

ইডেন গার্ডেন্সেই শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজ পকেটে পুড়েছে টিম ইন্ডিয়া। সেই ম্যাচে বোলাররা যেমন ভার পারফরম্যান্স দেখিয়েছিলেন। তেমনই ব্যাট হাতে কঠিন পরিস্থিতিতে ভারতীয় দলকে সামাল দিয়েছিলেন লোকেশ রাহুল। তাঁর অর্ধশতরানে ভর করেই শ্রীলঙ্কাকে ৪ উইকেটে হারিয়ে সিরিজ জিতে নিয়েছে ভারতীয় দল। ঋষভ পন্থের অনুপস্থিতিতে ভারতীয় দলের উইকেটকিপিংয়ের দায়িত্ব এখন লোকেশ রাহুলের ওপর। দেশের জার্সিতে এই দায়িত্বই পালন করাই এখন প্রধান লক্ষ্য লোকেশ রাহুলের। ম্যাচ শেষে সেই মন্তব্যই শোনা গে তাঁর মুখে।

দূর্ঙটনার কবলে পড়ে এই মুহূর্তে মাঠের বাইরে রয়েছেন ঋষভ পন্থ। তাঁর সুস্থ হয়ে উঠতে যে সময় লাগবে তা বলার অপেক্ষা রাখে না। এই পরিস্থিতিতে ভারতীয় শিবির লোকেশ রাহুলের ওপরই ভরসা রাখছে। শ্রীলঙ্কার বিরুদ্ধে একদিনের সিরিজেই ভারতীয় দলে ফিরছেন লোকেশ রাহুল। সেখানেই উইকেটকিপারের দায়িত্ব তুলে দেওয়া হয়েছে লোকেশ রাহুলের ওপর। ভারতীয় দলের এই উইকেটকিপারের দায়িত্ব নিতে তিনি যে প্রস্তুত তা বলতে কোনওরকম দ্বিধা নেই।

ইডেন গার্ডেন্সে শ্রীলঙ্কার বিরুদ্ধে অর্ধশকরানের ইনিংস খেলেছিলেন লোকেশ রাহুল

সম্প্রতি বেশ কয়েকদিন ধরেই ভারতীয় দলের হয়ে উইকেটকিপিংয়ের দায়িত্ব সামলেছেন এই তারকা ক্রিকেটার। ২০১৯ সাল থেকেই ভারতীয় েদলের উইকেটকিপিং করতে দেখা গিয়েছে তাঁকে। ভারতীয় দলের হয়ে এখজন দক্ষ উইকেটকিপার হয়ে উঠতে চান লোকেশ রাহুল। শ্রীলঙ্কার বিরুদ্ধে ভাল উইকেটকিপিংয়ের পাশাপাশি ব্যাটিংয়েও অসধারণ পারফরম্যান্স দেখিয়েছিলেন তিনি।

ম্যাচ শেষে লোকেশ রাহুল জানিয়েছিলেন, “অবশ্যই এই কাজ আমি বেশ কয়েকবছর ধরেই করে আসছি। ২০১৯, ২০২০ এবং ২০২১ সালে উইকেটকিপিং করে এসেছি আমি। এই দায়িত্ব নিজেকে পাকাপোক্ত করতে খানিকটা সময় লাগবে। সেই চেষ্টাই করে চলেছি আমি। যথন দলের অধিনায়ক এবং বাকিদের থেকে সমর্থন পাওয়া যায়, সেটা সবসময়ই ভারতীয় দলকে সাহায্য করার জন্য অনুপ্রাণিত করে। আরপ এটাই আমাকে চ্যালেঞ্জ নিতেও যথেষ্ট সাহায্য করে। আমার ব্যাটিং এবং উইকেটকিপিংয়ের জন্যই নিজেকে আরও ভালভাবে প্রস্তুত করছি”।

ইডেন গার্ডেন্সে একসময় ভারতীয় দল৮৬ রানের মধ্যে ৪ উইকেট খুইয়ে বেশ চাপে পড়ে গিয়েছিল। সেই জায়গা থেকেই ভারতীয় শিবিরকে এগিয়ে নিয়ে যাওয়ার কাজটা শুরু করেন তিনি। কখনোও হার্দিক পান্ডিয়া আবার কখনোও শ্রেয়স আইয়াররা তাঁকে সঙ্গ দিলেও শেষপর্যন্ত কেউই থাকতে পারেননি। কিন্তু ক্রিজে শেষপর্যন্ত ছিলেন লোকেশ রাহুল। ৬৪ রানের ইনিংস খেলে ভারতকে জিতিয়েই মাঠ ছাড়েন এই তারকা ক্রিকেটার।

close whatsapp