শ্রীলঙ্কার বিরুদ্ধে তিন উইকেট কুলদীপ যাদবের, প্রশংসায় ভরালেন মহম্মদ সিরাজ

Kuldeep Yadav
Kuldeep Yadav. ( Image Source: Twitter )

শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম ম্যাচে তাঁকে সুযোগ দেওয়া হয়নি। কুলদীপ যাদবকে না খেলানো নিয়ে বিস্তর আলোচনাও হয়েছিল। ইডেন গার্ডেন্সে তাঁকে খেলানো হবে কিনা তা নিয়েও বেশ জল্পনা চলছিল। এদিন যুজবেন্দ্র চাহালের চোট হওয়ার পরই তাঁর জায়গায় কুলদীপ যাদবকে ভারতীয় েদলে নেওয়ার কথা ঘোষণা করা হয়। প্রথম একাদশে কুলদীপ যাদবকে ফেরানোর সিদ্ধান্ত যে খুব একটা ভুল ছিল না তা ইডেন গার্ডেন্সের হবাইশ গজে  নেমেই বুঝিয়ে দিয়েছেন কুলদীপ যাদব। ইডেন গার্ডেন্সে তাঁর পারফরম্যান্সের প্রশংসাতে মহম্মদ সিরাজ।

শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথমবার ভারতীয় দলে সুযোগ পেয়েছিলেন কুলদীব যাদব। সেই ম্যাচেই তিন ুইকেট তুলে নিয়েছেন কুলদীপ যাদব। তাঁর হাত ধরেই কার্যত শ্রীলঙ্কাকে কম রানের মধ্যে শেষ কররে দিতে পেরেছে ভারতীয় দল। কুলদীপ যাদব এবং মহম্মদ সিরাজের দাপুটে বোলিংয়ের সামনেই কার্যত শেষ হয়ে গিয়েছিল শ্রীলঙ্কা শিবির। শ্রীলঙ্কার ব্যাটিংয়ের পর সেই কুলদপ যাদবকেই প্রশংসায় ভরালেন মহম্মদ সিরাজ।

শ্রীলঙ্কার বিরুদ্ধে এদিন কুলদীব যাদবের শিকার তিন উইকেট

শ্রীলঙ্কার বিরুদ্ধে এদিন ১০ ওভারে ৫১ রান দিয়েছেন কুলদীপ যাদব। সেইসঙ্গে ৩ উইকেট তুলে নিয়েছেন কুলদীপ যাদব।  প্রথম উইকেট তাড়াতা়ি পড়লেও, সেখান থেকেই একটা বড় পার্টনারশিপ গড়ার কাজ শুরু করেছিলেন শ্রীলঙ্কার ব্যাটাররা। সেই মুহূর্তেই কুলদীপ যাদবের হাতে ভাঙে সেই পার্টনারশিপ। কুলশন মেন্ডিস, চরিথ আসালঙ্কা এবং গত ম্যাচে শ্রীলঙ্কার হয়ে সেরা পারফরম্যান্স দেখানো দাসুন শনাকাকে সাজঘরের রাস্তায় ফিরিয়ে দিয়েছিলেন কুলদীপ যাদব। আর তাতেই যে ভারতীয় দলের সাফল্য এসেছিল তা বলার অপেক্ষা রাখে না।

শ্রীলঙ্কাকে এদিন ২১৫ রানে শেষ করে দিয়েছিল ভারতীয় দল। এরপরই মহম্মদ সিরাজের মুখে কুলদীপ যাদবকে নিয়ে প্রসংসার সুর। মহম্মদ সিরাজ জানিয়েছেন, “এদিন কুলদীপ যাদব অসাধারণ পারফরম্যান্স দেখিয়েছেন এবং শ্রীলঙ্কার মিডল অর্ডারকে একাই কার্যত শেষ করে দিয়েছেন। আমি অবশ্য এদিন ব্যাটারদের একটাই কথা বলব যে এই পিচে পেসের সঙ্গে লড়াই করার মতো তেমন কিছু নেই। স্বাভাবিক খেলাই খেলে যাও আর এই রান করে ফেলো”।

শুধুমাত্র মহম্মদ সিরাজই নন।  কুলদীপ যাদবের েই পারফরম্যান্স মুগ্ধ করেছে হর্ষ ভোগলেকেও। বিশেষ কের এদিনের ম্যাচে বোলিংয়ের সময় কুলদীপ যাদবের পেসের তারতম্যই যেন সকলের নজর কেড়েছে। শ্রীলঙ্কার সেরা তিন ক্রিকেটারকে এদিন সাজঘরের রাস্তা দেখিয়ে দিয়েছিলেন কুলদীপ যাদব।

close whatsapp