নিউ জিল্যান্ডের বিরুদ্ধেই ভারতীয় দলে ফিরতে পারেন রবীন্দ্র জাদেজা, অনিশ্চিত সঞ্জু স্যামসন

Ravindra Jadeja
Ravindra Jadeja. (Photo Source: Twitter)

দীর্ঘদিন ভারতীয় দলের বাইরে রয়েছেন রবীন্দ্র জাদেজা। সবকিছু ঠিকঠাক চললে নিউ জিল্যান্ডের বিরুদ্ধেই ভারতীয় দলে ফিরতে চলেছেন তারকা অল রাউন্ডার রবীন্দ্র জাদেজা। ইতিমধ্যেই এনলসিএ-তে রিহ্যাব চালাচ্ছেন এই তারকা ভারতীয় ক্রিকেটার। শোনাযাচ্ছে এখন নাকি পুরোপুরি সস্থ হয়ে গিয়েছেন রবন্দ্র জাদেজা। এই মুহর্তে তাঁর ফিটনেস টেস্টও চলছে। আসন্ন নিউ জিলিযান্ডের বিরুদ্ধে সিরিজেই ফিরতে চলেছেন তিনি। তবে সঞ্জু স্যামসন এই সিরিজে ভারতীয় স্কোয়াডে সুযোগ হবে কিনা তা এখনও পর্যন্ত নিশ্চিত নয়।

গতবছর থেকেই ভারতীয় দলে নেই রবীন্দ্র জাদেজা। হাঁটুর চোটের জন্য ভারতীয় দলের জার্সিতে প্রায় তিন মাস নেই েই তারকা ক্রিকেটার। আর রবী্দ্র জাদেজার মতো ক্রিকেটারের অনুপস্থিতিতে যে ভারতীয় দলের পারফরম্যান্সে কত বড় প্রভাব ফেলেছে তা বলার অপেক্ষা রাখে না। এবার ঘরের মাঠে রয়েছে বিশ্বকাপ। আগামী অক্টোবর মাসে হবে বিশ্বকাপ। সেখানে যে রবীন্দ্র জাদেজা টিম ইন্ডিয়ার অন্যতম প্রধান শক্তি তা বলার অপেক্ষা রাখে না।

এশিয়া কাপের মাঝপথেই ভারতীয় দল থেকে ছিটকে গিয়েছিলেন রবীন্দ্র জাদেজা

শেষবার গতবছর ভারতীয় দলের হয়ে এশিয়া কাপের মঞ্চে নেমেছিলেন রবীন্দ্র জাদেজা। এশিয়া কাপের প্রথম ম্যাচেই পাকিস্তানের বিরুদ্ধে অসাধারণ পারপরম্যান্স দেখিয়েছিলেন রবীন্দ্র জাদেজা। সেই ম্যাচে ভারতের জয়ের অন্যতম প্রধান কারিগড়ও ঠিেন তিনি। কিন্তু এরপরই ভারতীয় শিবিরে বড়সড় ধাক্কাটা লাগে। হাঁটিুর চোটের জন্য এশিয়া কাপের মাঝপথেই ভারতীয় দল থেকে ছিটকে যান রবীন্দ্র জাদেজা। আর তাতেই ভারতীয় শিবিরে অস্বস্তির আবহ তৈরি হয়েছিল।

এশিয়া  কাপ চলার মাঝেই হাঁটুতে অস্ত্রোপচারও করেছিলেন রবীন্দ্র জাদেজা। তাঁর সফল অস্ত্রোপচারের পর থেকেই  রবীন্দ্র জাদেজার ভারতীয় দলে ফেরার অপেক্ষায় ছিলেন সকলে। কিন্তু এখনও পর্যন্ত ভারতীয়দলে পিরতে পারেননি তিনিষ গত সপ্তাহেই এনসিএ-তে ফিটনেসে টেস্টে নেমেছিলেন তিনি। শোনাযাচ্ছে এবার ঘরের মাঠে নিউ জিল্যান্ডের বিরুদ্ধেই ভারতীয় দলে ফিরতে চলেছেন ভারতীয় দলের এই তারকা অল রাউন্ডার। নিউ জিলিযান্ডের বিরুদ্ধে টি টোয়েন্টি  ও একদিনের সিরিজ খেলবে টিম ইন্ডিয়া।

একইসঙ্গে সঞ্জু স্যামসনকে নিয়েও চলছে জল্পনা। শ্রীলঙ্কার বিরুদ্ধে টি টোয়েন্টি সিরি চলাকালীনই চোট পেয়েছিলেন তিনি। এরপর থেকেই েই সিরিজ থেকে ছিটকে গিয়েছেন সঞ্জু স্যামসন। শোনাযাচ্ছে চোট সারিয়ে নাকি নিউ জিল্যান্ডের বিরুদ্ধেও ভারতীয় দলে তাঁর ফেরার সম্ভাবনা একেবারেই ক্ষীণ। কার্যত শ্রীলঙ্কার বিরুদ্ধে এই দলই বোধহয় নিউ জিল্িযান্ডের বিরুদ্ধেও ধরে রাখতে চাইছে ভারতীয় শিবির।

close whatsapp