ভারত বনাম শ্রীলঙ্কা প্রথম ওডিআই উপলক্ষে অর্ধদিবস ছুটি ঘোষণা অসম সরকারের

Virat Kohli
Virat Kohli. ( Image Source: Twitter)

আগামী ১০ জানুয়ারী থেকে শুরু হতে চলেছে ভারত বনাম শ্রীলঙ্কা একদিনের সিরিজ। প্রথম ম্যাচেই গুয়াহাটিতে নামতে চলেছে ভারতীয় দল। শ্রীলঙ্কার বিরুদ্ধে একদিনের সিরিজ ঘিরে এখন থেকেই চড়তে শুরু করেছে পারদ। তার আগেই অসম সরকারের অভিনব সিদ্ধান্ত। ভারত বনাম শ্রীলঙ্কা ম্যাচের দিন কামরুপ মেট্রপলিটন  ডিস্ট্রিক্টে অর্ধদিবসেরক ছুটি ঘোষণা করেছে অসম সরকার। ম্যাচকে ঘিরে এখন থেকেই চড়তে শুরু করেছে উত্তাপ। এই ম্যাচেই ভারতীয় দলে ফিরতে চলেছেন বিরট কোহলি থেকে রোহিত শর্মা।

গতবছরের শেষেই বাংলাদেশের বিরুদ্ধে তাদের ঘরের মাঠে একদিনের সিরিজে নেমেছিল বারতীয় দল। যদিও সেই স্মৃতি একেবারেই মধুর নয় টিম ইন্ডিয়ার ক্রিকেটারদের কাছে। বাংলাদেশের কাছে ২-১-এ সেই সিরিজ হারতে হয়েছিল ভারতীয় েদলকে। যদিও শেষ ম্যাচে অসাধারণ পারফরম্যান্স দেখিয়েছিলেন ঈসান কিষাণ। ভারতীয় দলের বয়ে কেরিয়ারের প্রথম দেব্শতরান পেয়েছিলেন সেই ম্যাচেই। ভারতীও সেই ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে রানের পাহাড়ে গড়ে তুলেছিল।

এই সিরিজেই বিশ্রাম কাটিয়ে ফিরছেন রোহিত শর্মা ও বিরাট কোহলি

এবার ঘরের মাঠে নতুন বছরে শ্রীলঙ্কার বিরুদ্ধে একদিনের সিরিজে নামতে চলেছে ভারতীয় দল। অসমেই প্রথম ম্যাচ খেলবে দুই শিবির। আর সেই উপলক্ষে অসম ঘিরে এখন সাজো সাজো রব। বছরের শুরুতেই ঘরের মাঠে ভারতের ম্যাচ। তাঁকেই কার্যত স্মরণীয়করে রাখতে  কামরুপ মেট্রপলিটন জেলায়  অর্ধদিবস ছুটি ঘোষণা করেছে অসম সরকার। নতুন বছরে টি টোয়েন্টি সিরিজ জিতেছে ভারত। অএবার একদিমনের সিরিজও জিতেই শুরু করতে মরিয়া হয়ে রয়েছেন রোহিত শর্মারা।

অসম সরকারের তরফে জানানো হয়েছে, “বরসাপাড়া ক্রিকেট স্টেডিয়ামে আগামী ১০ জানুয়ারী ২০২৩ ভারত বনাম শ্রীলঙ্কার প্রথম একদিনের ম্যাচ উপলক্ষে অসর সরকার যথেষ্ট আনন্দের সঙ্গে জানাতে চলেছে যে এই গিন কামরুপ মেট্রপলিটন জেলায় অর্ধদিবস ছুটি থাকবে”।

সদ্যই শ্রীলঙ্কার বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজ শেষ হয়ে ভারতের। সেখানেই দুরন্ত পারফরম্যান্স প্রদর্শন করেছে ভারতীয় দল। শেষ ম্যাচে শ্রীলঙ্কার বিরুদ্ধে বিধ্বংসী ব্যাটিং পাররম্যান্স দেখিয়েছিলেন তারকা ক্রিকেটার সূর্যকুমার যাদব। এছাড়া শেষ ম্যাচে শ্রীলঙ্কার বিরুদ্ধে ৯১ রানে ম্যাচ জিতে সিরিজ পকেটে পুরেছিল টিম ইন্ডিয়া। েই সিরিজেই আবার ভারতীয় দলে ফিরেছেন রোহিত শর্মা, বিরাট কোহলি। এই বছরই রয়েছে বিশ্বকাপ। তারকই প্রস্তুতি মঞ্চ যে এই একদিনমের সিরিজ তা বলার অপেক্ষা রাখে না।

তবে এই সিরিজেও জসপ্রকীত বুমরাহকে পাওয়া যাবে না। একদিনের সিরিজে ভারতীয় দলের স্কোয়াডে এলেও, শেষ মুহূর্তে ছিটকেই গিয়েছেন তিনি।

close whatsapp