পাকিস্তানে থাকলে এই নীতির শিকার হয়ে সূর্যকুমারের পক্ষে আর খেলা হত না: সালমান বাট

পাকিস্তানের প্রাক্তন ওপেনার বলেছেন সূর্যকুমার ভাগ্যবান কারণ সে ভারতীয়

Salman Butt
Salman Butt. (Photo by ARIF ALI/AFP via Getty Images)

শ্রীলঙ্কার বিরুদ্ধে তৃতীয় টি-টোয়েন্টিতে সূর্যকুমার যাদব খেলার সংক্ষিপ্ততম ফর্ম্যাটে তাঁর তৃতীয় সেঞ্চুরি করেছেন অসামান্য ভঙ্গিতে। মিডল-অর্ডার ব্যাটার বিপক্ষের বোলিংকে দুরমুশ করে ২১৯.৬১-এর অত্যাশ্চর্য স্ট্রাইক রেটে ৫১ বলে ১১২ রান করেছেন। তাঁর অবিস্মরণীয় ইনিংসের সৌজন্যে ভারত ২০ ওভারের পরে স্কোরবোর্ডে ২২৮ রান তোলে এবং শেষ পর্যন্ত ৯১ রানের ব্যবধানে ম্যাচ জেতে।

তাঁর দুর্দান্ত ইনিংসের পরে বিরাট কোহলি এবং কেএল রাহুলের মতো বর্তমান সময়ের ক্রিকেটাররা সূর্যকুমারের প্রশংসা করেছেন। অন্যদিকে পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক সালমান বাট একটি অস্বাভাবিক মন্তব্য করেছেন। প্রাক্তন পিসিবি চেয়ারম্যান রামিজ রাজাকে খোঁচা দিয়ে বাট মনে করিয়ে দিয়েছেন যে পাকিস্তানে ৩০ বছরের বেশী বয়সী খেলোয়াড়রা সুযোগ পান না, ফলে সূর্যকুমারের নিজেকে ভাগ্যবান মনে করা উচিৎ যে তিনি ভারতীয়।

যেন সে ইতিমধ্যেই জানে বোলাররা কী বোলিং করতে চলেছে: সালমান বাট

“আমি সর্বত্র পড়ছিলাম যে সে আন্তর্জাতিক ক্রিকেটে যখন এসেছিল তখন তার বয়স ৩০-এর বেশী। আমার মনে হয়েছিল যে সে ভাগ্যবান কারণ সে ভারতীয়। সে যদি পাকিস্তানে থাকত তবে সে ৩০-এর উর্ধ্বে নীতির শিকার হত,” বাট তাঁর অফিসিয়াল ইউটিউব চ্যানেলে বলেছেন। “যারা দলে আছে, তারা ঠিক আছে। যারা দলে নেই, তাদের সুযোগ নেই। সূর্যকুমার ৩০ বছর বয়সে দলে ঢুকল তাই তার ব্যাপারটা আলাদা।”

গত বছরে সূর্যকুমার নিজেকে ৩৬০-ডিগ্রি খেলোয়াড় হিসাবে নিজেকে প্রমাণ করেছিলেন। শ্রীলঙ্কার বিরুদ্ধে সাম্প্রতিক ম্যাচে বোলাররা যাই করার চেষ্টা করেছিল, সূর্যকুমারের কাছে সমস্ত কিছুরই উত্তর ছিল এবং তার অনবদ্য ইনিংসে মোট নয়টি ছক্কা এবং সাতটি বাউন্ডারি ছিল।

স্কাইয়ের শটের প্রাচুর্য দেখে প্রাক্তন পাকিস্তান আন্তর্জাতিক মুগ্ধ হয়েছিলেন এবং আরও অনেকের মতোই তাঁর শট নির্বাচন, ফিটনেস, প্রতিফলন এবং পরিপক্বতার জন্য সূর্যকুমারের প্রশংসা করেছিলেন। “ফিটনেস, ব্যাটিং রিফ্লেক্স, ব্যাটিং পরিপক্বতা… যেন সে ইতিমধ্যেই জানে বোলাররা কী বোলিং করতে চলেছে,” বাট বলেছেন।

close whatsapp