ইংল্যান্ড সফরের পর শ্রীলঙ্কার বিরুদ্ধেই একসঙ্গে খেলতে চলেছেন জসপ্রীত বুমরাহ ও মহম্মদ সামি
আপডেট করা - Jan 8, 2023 3:35 pm

দীর্ঘদিন পর চোট সারিয়ে ভারতীয় দলে ফিরেছেন জসপ্রীত বুমরাহ। সবকিছু ঠিকঠাক চললে শ্রীলঙ্কার বিরুদ্ধেই একদিনের সিরিজে ফের ভারতীয় দলের েহয়ে বাইশগজের লড়াইয়ে ফিরতে চলেছেন জসপ্রীত বুমরাহ। এই সিরিজেই আবার খেলবেন মহম্মদ সামিও। শেষবার ২০২২ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে একটি টেস্টে সেই ম্যাচে একসঙ্গে খেলেছিলেন এই দুই তারকা ক্রিকেটার। ২০২২ সালে শেষবার তারা একসঙ্গে খেলেছিলেন । এবার শ্রীলঙ্কার বিরুদ্ধেই দুই ক্রিকেটার খেলতে চলেছেন একসঙ্গে। সেদিকেই এখন তাকিয়ে রয়েছেন সকলে।
এবার এশিয়া কাপের আগেই চোট পেয়ে ভারতীয় দল থেকে ছিটকে গিয়েছিলেন জসপ্রীত বুমকরাহ। আর সেই থেকেই ভারতীয় দলের বাইরে চিলেন এইঅ তারকা ক্রিকেটার। মাঝে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজে ফিরলেও, ফের সেই পিঠের সমস্যার জেরেই চিটকে গিয়েছিলেন জসপ্রীত বুমরাহ। আর তাতেই টি টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চ থেকেও ছিটকে গিয়েছিলেন তিনি। এরপর থেকেই ভারতীয় েদলের জার্সিতে দেখা যায়নি এই তারকা ক্রিকেটারকে। অবসেষে নতুন বছরে শ্রীলঙ্কার বিরুদ্ধে একদিনের সিরিজে প্রত্যাবর্তন করতে চলেছেন এই তারকা ক্রিকেটার।
চোট সারিয়ে দীর্ঘদিন পর শ্রীলঙ্কার বিরুদ্ধেই দলে ফিরছেন জসপ্রীত বুমরাহ
জসপ্রীত বুমরার জায়গাতেই এবার টি টোয়েন্টি বিশ্বকাপে ভারতীয় দলে এসেছিলেন মহম্মদ সামি। যদিও গত বছরের শেষটা তাঁরও খুব একটা ভাল যায়নি। বাংলাদেশের বিরুদ্ধে একদিনের সিরিজ সুরু হওয়ার আগেই চোট পেয়ে ছিটকে গিয়েছিলেন মহম্মদ সামি। কাঁধের সেই চোটের দজন্য গোটা সফরে খেলতে পারেননিি তিনি। যদিও এখন মহম্মদ সামি ভারতীয় দলে প্রত্যাবর্তন করেছেন। শ্রীলঙ্কার বিরুদ্ধে একদিনের সিরিজেই পিরছেন তিনিএওষ দীর্ঘদিন পর ফের জসপ্রীত বুমরাহ ও মহম্মদ সামিকে একসঙ্গে দেখতে চলেছেন ভারতীয় ক্রিকেটের সমর্থকরা।
এবার ঘরের মাঠে একদিনের ফর্ম্যাটের বিশ্বকাপে নামতে চলেছে ভারতীয় দল। তার প্রস্তুতি যে এখন থেকেই শুরু হয়ে গিয়েছে তা বলার অপেক্ষা রাখে না। সেই বিশ্বকাপেই যে মহম্মগ সামি এবং জসপ্রীত বুমরাহ জুটি ভারতীয় দলের অন্যতম প্রধান শক্তি তা বলার অপেক্ষা রাখে না। শ্রকীলঙ্কার বিরুদ্ধেই তাদের ফের একসঙ্গেদেখা যেতে চলেছে। এই মুহূর্তে দলের তৃতীয় পেসার হিসাবে কাকে খেলানো হবে সেটাই প্রধান জল্পনা। মহম্মদ সিরাজ এবং অর্শদীপ সিং.ের মদ্যেই চলছে প্রতিযোগিতা। যদিও মহম্মদ সিরাজই খানিকটা এগিয়ে রয়েছেন।
অন্যদিকে দীর্ঘ ছুটি কাটিয়ে শ্রীলঙ্কার বিরুদ্ধেই ফের ভারতীয় দলে ফিরছেন রোহিত শর্মাও। আগামী ১০ জানুয়ারী থেকে শুরু হতে চলেছে শ্রীলঙ্কার বিরুদ্ধে একদিনের সিরিজ। সেখানেই ভারতীয় দল নিজেদের জয়ের ধারা অব্যহত রাখতে পারে কিনা সেটাই এখন দেখার।