অক্ষর পটেলের পারফরম্যান্স দেখে উচ্ছ্বসিত দীনেশ কার্তিক
আপডেট করা - Jan 6, 2023 5:17 pm

দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার বিরুদ্ধে লড়াই করলেও শেষপর্যন্ত জিততে পারেনি ভারতীয় দল। কিন্তু সেই ম্যাচেই দুর্ধর্ পারফরম্যান্স দেখিয়েছে মন জিতে নিয়েছেন অক্ষর পটেল। বোলিংয়ে তো বটেই, ব্যাট হাতে সেদিন তিনি যে পারফর্ম্যান্স দেখিয়েছিলেন, একসময় শ্রীলঙ্কা শিবিরে তা যথেষ্ট চাপও তৈরি করেছিল। যদিও শেষপর্যন্ত আর পারেননি তিনি। কিন্তু ভারতীয় দলের হয়ে সর্বোচ্চ রান এদিন তিনিই করেছিলেন। অক্ষর পটেলের সেই পারফরম্যান্স দেখেই আপ্লুত দীনেশ কার্তিক। অক্ষর পটেলের এমন ইনিংসকে অনবদ্য বলেই মনে করছেন দীনেশ কার্তিক।
শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম ম্যাচ জিতে সিরিজে এগিয়ে গিয়েছিল বারতীয় দল। পুণেতে দ্বিতীয় ম্যাচ জিততে পারলেই সিরিজ কার্যত পকেটে পুরতে পারত ভারতীয় দল। কিন্তু সেই পরিকল্পনা সফল হয়নি টিম ইন্ডিয়ার। শ্রীলঙ্কার বিরুদ্ধে বোলিংয়ে চূড়ান্ত ব্যর্থ হয়েছিলেন ভারতীয় দলের বোলাররা। যদিও সেই ম্যাচে ২ উইকেট তুলতে পেরেছিলেন অক্ষর পটেল। কিন্তু ভারতের বিরুদ্ধে ২০৭ রানের লক্ষ্য দিয়েছিল শ্রীলঙ্কা। সেখানে টপ অর্ডার থেকে মিডল অর্ডার ব্যর্থ হলেও, লড়াইটা কার্যত একাই করেছিলেন অক্ষর পটেল।
শ্রীলঙ্কার বিরুদ্ধে ৩১ বলে ৬৫ রানের ইনিংস খেলেছিলেন অক্ষর পটেল
মাত্র ৫৭ রানের মদ্যেই ৫ উইকেট খুইয়ে ভারত রীতিমত চাপে পড়ে গিয়েছিল। সেই জায়গা থেকেই সূর্যকুমার যাদবের সঙ্গে প্রায় ৯০ রানের একটা পার্টনারশিপ গড়ে তোলেন অক্ষর পটেল। শ্রীলঙ্কার বোলারদের বিরুদ্ধে তাঁর ব্যাট থেকে ছিল এদিন ছয়, চারের বন্যা। আর তাতেই যেন একসময় বারতীয় শিবিরেও আশা জেগেছিল। অক্ষর পটেলের এমন পারফরম্যান্স এবং সেই পরিস্থিতিতে তাঁর মানসিকতা দেখে আপ্লুত হয়েছিলেন দীনেশ কার্তিক।
এই প্রসঙ্গে তিনি জানিয়েছেন, “এদিন অবশ্য সূর্যকুমার যাদব তাঁর স্বভাবিক ফর্মে ছিলেন না। তবে যে ধরণের ম্যাচ এদিন অক্ষর পটেল খেলেছিলেন, বিশেষ করে ওয়ানিন্দু হাসারঙ্গার বিরুদ্ধে যেভাবে তিনি খেলেছেন, তা দেখা সত্যিই আনন্দদায়ক ছিল। সত্যি কথা বলতে দীর্ঘদিন পর এই দুটো ম্যাচই যথেষ্ট আনন্দদায়ক ছিল আমাদের কাছে। আর ভারতীয় দলের এই স্পিরিটটা নিয়েই এতদিন আমরা কথা বলছিলাম। এই হার না মানা মানসিকতাটাই তারা দেখিয়েছিল”।
শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচে ৩১ ম্যাচে ৬৫ রানের ঝোড়ো ইনিংস খেলেছিলেন অক্ষর পটেল। সূর্যকুমার যাদবকে নিয়ে ভারতীয় দলকে জেতানোর চেষ্টায় মরিয়া ছিলেন তিনি। সূর্য ফিরে গেলেও, প্রায় শেষপর্যন্ত ক্রিজে দাঁডিয়েছিলেন অক্ষর পটেল। যদিও শেষপর্যন্ত তাঁকে ৬৫ রানেই থামতে হয়েছিল। সামনেই রয়েছে একদিনমের বিশ্বকাপ। অক্ষর পটেল যদি এভাবেই নিজের অল রাউন্ডার পারফরম্যান্স দেখিয়ে যান, তবে সেই দলে সুযোগ পাওয়ার একটা সম্ভাবনা কিন্তু থাকতেই পারে, মনে করছেন দীনেশ কার্তিক।